শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

১৮ মামলার আসামি মাদক সম্রাট সোবাহান গ্রেফতার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরের মাদক জগতের বড় সম্র্রাট আব্দুস সোবাহান (৩৬) মাদক ব্যবসার আধিপত্য ধরে রাখতে একের পর এক হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল। সর্বশেষ আলোচিত মহিউদ্দিন হত্যা মামলার মূল হোতা হিসেবে তাকে গ্রেফতর করেছে পুলিশ। বিভিন্ন থানায় তার বিরুদ্ধে অন্তত ১৮টি মামলা রয়েছে বলে পুলিশ জানায়।

আজ শুক্রবার সকালে চট্টগ্রাম নগরীর বাকলিয়ার তক্তারপুল এলাকা থেকে গোপন তথ্য ও প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করে পুলিশ।

সোবাহান বাকলিয়া তক্তারপুল এলাকার নুরুল ইসলাম সওদাগরের ছেলে। তার বিরুদ্ধে অন্তত ১৮টি মামলা রয়েছে। অধিকাংশই মাদক, অস্ত্র ও হত্যাকাণ্ডের সঙ্গে সম্পর্কিত। তার বিরুদ্ধে শাহেদ হত্যা মামলাও চলছে।

পুলিশ বলছে, সোবাহান দীর্ঘদিন চট্টগ্রামের মাদক চক্রের নেতৃত্ব দিয়ে আসছিল। তক্তারপুল এলাকায় তার নামে ত্রাস ছিল। প্রতিপক্ষরা তার বিরুদ্ধে কিছু করতে পারেনি। এজন্যই সে একের পর এক ভয়ংকর হত্যাকাণ্ড ঘটিয়েছে।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইখতিয়ার উদ্দিন জানান, ‘সোবাহান তক্তারপুল এলাকায় একচ্ছত্র মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করতে প্রতিপক্ষকে ঠান্ডা মাথায় হত্যা করত। মহিউদ্দিন হত্যা মামলার মূল পরিকল্পনাকারী ও অস্ত্র সরবরাহকারী হিসেবে তাকে চিহ্নিত করা হয়েছে।’

প্রসঙ্গত, মহিউদ্দিন হত্যাকাণ্ডের ঘটনা ২৫ জুলাই ঘটে। বিকেল ৫টার দিকে নগরীর পাঁচ নম্বর ব্রিজসংলগ্ন গাফফার কলোনি থেকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। পরের দিন নিহতের স্ত্রী বাদী হয়ে বাকলিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।

এরপর প্রধান দুই আসামি মো. আসিবুল হক আসিফ ও মো. সুমন গ্রেফতর হয়। তারা আদালতে স্বীকার করে, হত্যার মূল পরিকল্পনাকারী ও অস্ত্র সরবরাহকারী সোবাহান।

এই বিভাগের সব খবর

দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা: পুলিশ সদস্যদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেছেন, দায়িত্ব পালনে অবহেলা এবং বিশৃঙ্খলা সৃষ্টিকারী ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, রাষ্ট্রদ্রোহের সঙ্গে...

৭ দিনের মধ্যে হরমুজ প্রণালী খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালী আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য খুলে দেওয়ার একটি পরিকল্পনা ওয়াশিংটনের কাছে...

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত : মাহদী আমিন

প্রধানমন্ত্রী তারেক রহমানের চার দিনের নিউইয়র্ক সফরে জাতিসংঘের সাধারণ পরিষদকেন্দ্রিক বিভিন্ন কর্মসূচির পাশাপাশি ১১টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকসহ মোট ৩০টি...

সর্বশেষ

দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা: পুলিশ সদস্যদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেছেন, দায়িত্ব পালনে...

৭ দিনের মধ্যে হরমুজ প্রণালী খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলে...

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত : মাহদী আমিন

প্রধানমন্ত্রী তারেক রহমানের চার দিনের নিউইয়র্ক সফরে জাতিসংঘের সাধারণ...

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক...

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক...

একাত্তরের পরাজিত শক্তি এখনও দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত : মীর হেলাল

পার্বত্য চট্টগ্রাম ও ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন...