সোমবার, ২৯ জুন ২০২৬

পুলিশের কব্জি কেটে নেওয়া সেই আসামি গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার

- Advertisement -
Single page 1st Paragraph

লোহাগাড়ায় অভিযানে পুলিশ সদস্যের কব্জি বিচ্ছিন্নের লোকহর্ষক ঘটনায় প্রধান আসামি কবিরকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-(র‌্যাব)।

বৃহস্পতিবার রাতে গুলিবিদ্ধ অবস্থায় লোহাগাড়ার পাহাড়ি এলাকা থেকে র‌্যাব তাকে গ্রেফতার করে। রাত সাড়ে ১০টার দিকে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেন।

এরআগে গত রবিবার লোহাগাড়ায় আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এ সময় এক পুলিশ সদস্যের বাম হাতের কব্জি পর্যন্ত কেটে বিচ্ছিন্ন করে ফেলে সন্ত্রাসীরা। ওই দিন সকাল ১০টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের লালারখীল এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ওয়ারেন্টভুক্ত একাধিক মামলার আসামি মৃত আলী হোসেনের ছেলে কবির আহমদকে (৪০) গ্রেফতার করতে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কবির আহমেদের নেতৃত্বে সংঘবদ্ধভাবে পুলিশের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এ সময় পুলিশ সদস্য মো. জনি খানের (২৮) বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শিবলী নোমান জানান, ১৫ মে’র হামলায় দুই পুলিশ সদস্যসহ তিনজন আহত হন।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...