সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

নগর ভবনের নির্মাণকাজ পরিদর্শনে মেয়র

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

নগরবাসীর উন্নত সেবা নিশ্চিত করতে আন্দরকিল্লা এলাকায় নির্মাণাধীন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নগর ভবনের অগ্রগতি পরিদর্শন করেছেন মেয়র ডা. শাহাদাত হোসেন। রোববার দুপুরে তিনি সরেজমিনে পরিদর্শন করে চলমান কাজের মান, অগ্রগতি এবং সম্ভাব্য চ্যালেঞ্জ সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে মেয়র বলেন, নগর ভবন নির্মাণের কাজ অত্যন্ত গুরুত্বের সঙ্গে এগিয়ে নিতে হবে। এই ভবন শুধু একটি দপ্তর নয়, এটি হবে নগরবাসীর প্রত্যাশার কেন্দ্রবিন্দু। সময়মতো এবং গুণগত মান নিশ্চিত করে কাজ শেষ করতে হবে। এ কাজে কোনো প্রকার গাফিলতি সহ্য করা হবে না। তিনি আরও বলেন, বর্তমানে টাইগারপাসে অস্থায়ী কার্যালয়ে চসিকের দাপ্তরিক কার্যক্রম পরিচালনায় নানা ধরনের অসুবিধার মুখোমুখি হতে হচ্ছে। জায়গার স্বল্পতা, সংরক্ষিত নথিপত্রের নিরাপত্তা এবং বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয়ের ঘাটতি রয়েছে। তাই একটি পূর্ণাঙ্গ, আধুনিক ও স্থায়ী নগর ভবনের প্রয়োজনীয়তা দীর্ঘদিনের।
নতুন নগর ভবনটি চালু হলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সব বিভাগ ও শাখাকে এক ছাদের নিচে এনে নাগরিক সেবার মান ও গতি বহুগুণে বাড়বে বলে আশা প্রকাশ করেন মেয়র। পরিদর্শনকালে চসিকের প্রধান প্রকৌশলী মো. আনিসুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জসিম উদ্দিন, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম এবং উপসহকারী প্রকৌশলী তানজিম ভূঁইয়া উপস্থিত ছিলেন। তারা মেয়রকে নির্মাণ অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন।

এই বিভাগের সব খবর

স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল-মত-পথ নির্বিশেষে কৃষকদের সামগ্রিক উন্নতি ও সার্বিক স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের একটি কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। আজ দুপুরে...

শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম। তিনি বলেন, বিতর্ক চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা আত্মবিশ্বাসী ও নেতৃত্ব...

ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে বন্যা ও ভূমিধসের ঘটনায় গত তিন দিনে অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে। রোববার জানিয়েছে সরকারি দুর্যোগ ব্যবস্থাপনা...

সর্বশেষ

স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল-মত-পথ নির্বিশেষে কৃষকদের সামগ্রিক...

শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, শিক্ষার্থীদের...

ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে বন্যা ও...

রাঙামাটিতে তিন দিনব্যাপী পর্যটন মেলা শুরু

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলায় আজ থেকে তিন দিনব্যাপী...

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগদান শেষে নিউইয়র্ক...

সীতাকুণ্ডকে ডেঙ্গুর হটস্পটমুক্ত করতে ৭ দিনের কর্মসূচি

সীতাকুণ্ডে এ পর্যন্ত ৫১৬ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন।...