সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে নকল জুস কারখানায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ১

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল জুস এবং জুস তৈরির সরঞ্জাম জব্দ করেছে পুলিশ। এসময় নকল জুস তৈরির কারখানা থেকে মিজানুর রহমান (২৬) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২০ মে) বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার হোসেন বলেন, গোপন সূত্রে খবর পেয়ে সোমবার গভীর রাতে অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃত মিজানুর রহমান কক্সবাজারের চকরিয়া উপজেলার মৃত হাবিবুল ইসলামের ছেলে এবং তিনি ঘটনাস্থল বাকলিয়ার নতুন ব্রিজ আনসার প্লটের খালেদার মা’র কলোনিতে একটি বাসা ভাড়া নিয়ে থাকতেন বলে জানিয়েছে পুলিশ।

মিজানুর ভাড়া বাসায় কোনো বৈধ কাগজপত্র ছাড়াই নকল জুস তৈরির কারখানাটি গড়ে তুলেন। সেখানে ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করে বিভিন্ন ব্যান্ডের নামে নকল জুস তৈরি করে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় বিক্রি করা হচ্ছিল।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার হোসেন বলেন, অভিযানে বিভিন্ন ব্যান্ডের বিপুল পরিমাণ নকল জুসসহ জুস তৈরির মেশিন ও সরঞ্জাম জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য আড়াই লাখ টাকা। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এই বিভাগের সব খবর

স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল-মত-পথ নির্বিশেষে কৃষকদের সামগ্রিক উন্নতি ও সার্বিক স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের একটি কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। আজ দুপুরে...

শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম। তিনি বলেন, বিতর্ক চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা আত্মবিশ্বাসী ও নেতৃত্ব...

ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে বন্যা ও ভূমিধসের ঘটনায় গত তিন দিনে অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে। রোববার জানিয়েছে সরকারি দুর্যোগ ব্যবস্থাপনা...

সর্বশেষ

স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল-মত-পথ নির্বিশেষে কৃষকদের সামগ্রিক...

শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, শিক্ষার্থীদের...

ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে বন্যা ও...

রাঙামাটিতে তিন দিনব্যাপী পর্যটন মেলা শুরু

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলায় আজ থেকে তিন দিনব্যাপী...

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগদান শেষে নিউইয়র্ক...

সীতাকুণ্ডকে ডেঙ্গুর হটস্পটমুক্ত করতে ৭ দিনের কর্মসূচি

সীতাকুণ্ডে এ পর্যন্ত ৫১৬ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন।...