রবিবার, ২১ জুন ২০২৬

মার্চেন্ট ওয়েলফেয়ার কমিটির দ্বিবার্ষিক নির্বাচনে নব নির্বাচিত কর্মকর্তাদের শপথ পাঠ ও দায়িত্ব গ্রহণ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বন্দরনগরী চট্টগ্রামের একমাত্র ঐতিহ্যবাহী বিপনী কেন্দ্র (নিউমার্কেট) বিপনি বিতান মার্চেন্ট ওয়েলফেয়ার কমিটির দ্বিবার্ষিক নির্বাচনে নব নির্বাচিত কর্মকর্তা ও সদস্যদের আজ (১৯ মে) সোমবার শপথ পাঠ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এরআগে নির্বাচনে সৈয়দ খুরশিদ আলম সভাপতি এবং মোঃ নিজাম উদ্দিন শারুদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া সহ সভাপতি নির্বাচিত হয়েছেন আলহাজ্ব মোঃ নুরুল আবছার চৌধুরী ও আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান চৌধুরী। যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সামশুদ্দিন আহমেদ এবং ফরমান উল্লাহ ও অর্থ সম্পাদক মুশফিকুর রহমান ফাহিম। সদস্য নির্বাচিত হয়েছেন যথাক্রমে -মোঃ শোয়েব, মোঃ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ আজম ইকবাল, রনি সাহা, মোঃ রেজাউল করিম, মোহাম্মদ জামাল উদ্দিন ও মোঃ নাজিম উদ্দিন।
এদিকে শপথ পাঠ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিপনি বিতান মার্চেন্টস ওয়েল ফেয়ার কমিটির তত্ত্বাবধায়ক বডির আহ্বায়ক আবুল কাশেম, অধ্যক্ষ (উপ-পরিচালক) মানসিক প্রতিবন্ধী শিশুদের প্রতিষ্ঠান সমাজসেবা অধিদপ্তর রউফাবাদ, চট্টগ্রাম। বিপণি বিতান মার্চেন্ট ওয়েলফেয়ার কমিটির নব নির্বাচিত কর্মকর্তা ও সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার জনাব মোঃ জাহিদুল হাসান। দায়িত্ব অর্পন করেন তত্বাবধায়ক বডির আহবায়ক জনাব আবুল কাশেম।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার মোহাম্মদ সাগির। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নব নির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ নিজাম উদ্দিন শারুদ, সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান চৌধুরী ও নবনির্বাচিত সভাপতি সৈয়দ খুরশিদ আলম।


প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান তার বক্তব্যে বিপনি বিতানের উন্নয়ন ও কল্যাণে নিজেকে নিয়োজিত ও উৎসর্গ করার জন্য নব নির্বাচিতদের প্রতি উদাত্ত আহ্বান জানান। বিপণি বিতানের ৮০০ মালিক-ব্যবসায়ী, চট্টগ্রাম জেলা সমাজসেবা অধিদপ্তরের প্রতি ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং নব নির্বাচিতদের অভিনন্দন জানিয়েছন।
সভাপতির বক্তব্যে আবুল কাশেম বিপনি বিতানের গত দশ বছরের সকল বিবাদ ভুলে এক হয়ে কাজ করার অনুরোধ জানান। গত দিনগুলোতে অনিচ্ছাকৃত ও অনভিপ্রেত ভুলত্রুটি ভুলে গিয়ে আগামীর নতুন এক বিপনি বিতান (নিউ মার্কেট) গড়ে তুলতে প্রত্যয়ী হওয়ার আহবান জানিয়েছেন।

এই বিভাগের সব খবর

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে পারদর্শী হয়ে শক্তিশালী দেশ গড়ার আহ্বান জানিয়েছেন। ক্ষুদে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন,...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে পড়ে স্বপ্না সাহা (৫০) নামে এক গৃহিনী মৃত্যবরন করেছে। শনিবার (২০ জুন) বিকাল সোয়া ৫টার...

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) উপজেলার ফটিকছড়ি পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর...

সর্বশেষ

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে...

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর...

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৫

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র...