সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি কেএনএফ সদস্যের মৃত্যু

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

পার্বত্য চট্টগ্রামভিত্তিক সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) এক নেতা চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় মারা গেছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) সকালে অসুস্থ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লাল পেলেং কিং বম (২৭) নামে ওই যুবকের বাড়ি বান্দরবান জেলার রুমা উপজেলার বেথেল পাড়ায়। গত বছরের ২৬ ‍জুন থেকে তিনি চট্টগ্রাম কারাগারে ছিলেন বলে জানা গেছে।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন জানান, কারাগারের কর্ণফুলী ভবনের ১৫ নম্বর ওয়ার্ডে লাল পেলেং কিং বমসহ আরও কয়েকজন কেএনএফ সদস্য ছিলেন। সকাল সাড়ে ৮টার দিকে ঘুম থেকে উঠে লাল পেলেং হঠাৎ চিৎকার শুরু করেন। এ সময় তার প্রচণ্ড খিঁচুনি শুরু হয়।

দ্রুততার সঙ্গে কারারক্ষীরা তাকে ওয়ার্ড থেকে বের করে কারা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে সকাল ৯টার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়েছে বলে চিকিৎসকের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

জানা গেছে, বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকে ডাকাতি, অপহরণসহ চার মামলার আসামি কেএনএফ সদস্য লাল পেলেং কিং বম। ২০২৪ সালের ৯ এপ্রিল তাকে গ্রেফতার করা হয়। ওই বছরের ২৬ জুন তাকে বান্দরবান কারাগার থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

এই বিভাগের সব খবর

স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল-মত-পথ নির্বিশেষে কৃষকদের সামগ্রিক উন্নতি ও সার্বিক স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের একটি কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। আজ দুপুরে...

শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম। তিনি বলেন, বিতর্ক চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা আত্মবিশ্বাসী ও নেতৃত্ব...

ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে বন্যা ও ভূমিধসের ঘটনায় গত তিন দিনে অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে। রোববার জানিয়েছে সরকারি দুর্যোগ ব্যবস্থাপনা...

সর্বশেষ

স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল-মত-পথ নির্বিশেষে কৃষকদের সামগ্রিক...

শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, শিক্ষার্থীদের...

ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে বন্যা ও...

রাঙামাটিতে তিন দিনব্যাপী পর্যটন মেলা শুরু

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলায় আজ থেকে তিন দিনব্যাপী...

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগদান শেষে নিউইয়র্ক...

সীতাকুণ্ডকে ডেঙ্গুর হটস্পটমুক্ত করতে ৭ দিনের কর্মসূচি

সীতাকুণ্ডে এ পর্যন্ত ৫১৬ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন।...