রবিবার, ২১ জুন ২০২৬

চট্টগ্রাম ওয়াসার উন্নয়নে ২৮০ মিলিয়ন ডলার অর্থায়ন করবে বিশ্বব্যাংক

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

‘চট্টগ্রাম পানি সরবরাহ উন্নয়ন প্রকল্প (সিডব্লিউএসআইপি)’ বাস্তবায়নের জন্য বাংলাদেশ সরকার এবং বিশ্বব্যাংক গ্রুপের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (আইডিএ) এর মধ্যে আজ ২৮০ মিলিয়ন মার্কিন ডলার ঋণের একটি অর্থায়ন চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহ্রিয়ার কাদের ছিদ্দিকী এবং আইডিএ’র পক্ষে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর (অন্তর্বর্তীকালীন) গেইল এইচ. মার্টিন এই অর্থায়ন চুক্তি স্বাক্ষর করেন।

প্রকল্পটি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের আওতাধীন  চট্টগ্রাম ওয়াসা কর্তৃক ২০৩০ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে বাস্তবায়িত হবে।

প্রকল্পটির মাধ্যমে চট্টগ্রাম মহানগরীতে নিরাপদ, নির্ভরযোগ্য ও জলবায়ু সহনশীল পানি সরবরাহ বৃদ্ধি, স্যানিটেশন ব্যবস্থার উন্নতি, চট্টগ্রাম ওয়াসার পরিচালনদক্ষতা উন্নয়ন এবং আর্থিক ক্ষমতা টেকসইকরণ করা হবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এই প্রকল্পের জন্য বিশ্বব্যাংক থেকে প্রাপ্ত ২৮০ মিলিয়ন মার্কিন ডলার ঋণের শর্তাবলী নিম্নরূপ:

বিশ্বব্যাংকের স্কেল-আপ উইন্ডো-শর্টার ম্যাচিউরিটি লোন (এসইউডব্লিউ-এসএমএল) থেকে ১৪০ মিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ (১০৫ দশমিক ২০ মিলিয়ন এসডিআর) প্রদান করা হবে। ঋণ পরিশোধের মেয়াদ ৬ বছর গ্রেস পিরিয়ডসহ মোট ১২ বছর। এ ঋণের উত্তোলিত অর্থের ওপর কোনও পরিষেবা চার্জ, প্রতিশ্রুতি ফি এবং সুদ প্রদান করতে হবে না।

অবশিষ্ট ১৪০ মিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ ২১,৩৪৫,১০০,০০০ (একুশ বিলিয়ন তিনশত পঁয়তাল্লিশ মিলিয়ন এক লাখ ) জাপানিজ ইয়েন বিশ্বব্যাংকের স্কেল-আপ উইন্ডো (এসইউডব্লিউ) থেকে প্রদান করা হবে।

এক্ষেত্রে ফ্রন্ট-এন্ড ফি বাবদ শুণ্য দশমিক ২৫ শতাংশ প্রদান করতে হবে। এ ঋণ পরিশোধের মেয়াদকাল ৫ বছর গ্রেস পিরিয়ডসহ ৩৫ বছর। গৃহীতব্য এ ঋণের অনুত্তোলিত অর্থের উপর শুণ্য দশমিক ২৫ শতাংশ প্রতিশ্রুতি ফি প্রদেয় এবং এই ঋণের সুদের হার হবে টোকিও ওভারনাইট এভারেজ রেট (টিওএনএ)+ ভ্যারিয়েবল স্প্রেড।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বব্যাংক বাংলাদেশের বৃহত্তম বহুপাক্ষিক উন্নয়নঅংশীদার। স্বাধীনতার পর থেকে বিশ্বব্যাংক বাংলাদেশের জন্য ৪৩ দশমিক ৫০ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছে যা বাংলাদেশ এবং বিশ্বব্যাংকের মধ্যে পারস্পরিক সহযোগিতা দৃঢ় করেছে।

বর্তমানে, বিশ্বব্যাংক অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন, প্রাতিষ্ঠানিক সংস্কার, অবকাঠামো উন্নয়ন এবং জ্বালানি খাতের উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রকে অন্তর্ভুক্ত করে ৪৭টি চলমান প্রকল্পের জন্য ১৩ দশমিক ১০ বিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করছে।

এই বিভাগের সব খবর

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে পারদর্শী হয়ে শক্তিশালী দেশ গড়ার আহ্বান জানিয়েছেন। ক্ষুদে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন,...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে পড়ে স্বপ্না সাহা (৫০) নামে এক গৃহিনী মৃত্যবরন করেছে। শনিবার (২০ জুন) বিকাল সোয়া ৫টার...

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) উপজেলার ফটিকছড়ি পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর...

সর্বশেষ

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে...

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর...

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৫

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র...