সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

কর্ণফুলী দখলমুক্ত করতে কোনো ছাড় নয়: সিএমপি কমিশনার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

কর্ণফুলী নদী দখলমুক্ত করতে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ।

আজ সকালে কর্ণফুলী নদীতে অনুষ্ঠিত রঙিন সাম্পান শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ‘অবৈধ স্থাপনা উচ্ছেদে কোনো ধরনের আপোস করা হবে না।’

নদী রক্ষা এবং ঐতিহ্যবাহী নদী সংস্কৃতি সংরক্ষণে সচেতনতা তৈরির লক্ষ্যে এই শোভাযাত্রা হয়। এটি ছিল ১৯তম সাম্পান উৎসব ও চাটগাঁইয়া সাংস্কৃতিক মেলা ১৪৩২-এর দ্বিতীয় দিনের আয়োজন।

শোভাযাত্রা সকাল ১১টায় কর্ণফুলীর অভয় মিত্র ঘাট থেকে শুরু হয়। উদ্বোধন করেন বিএনপি দক্ষিণ জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আলী আব্বাস।

শত শত সাম্পান মাঝি তাদের নৌকা বাইচে অংশ নেন। নদীজুড়ে ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ।

এসময় সিএমপি কমিশনার যেসব অবৈধ স্থাপনায় আদালতের স্থগিতাদেশ নেই, তা দ্রুত ভেঙে ফেলতে কোতোয়ালি, সদরঘাট ও বকশীবাজার থানার অফিসার ইনচার্জদের  নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, দেশের আমদানি-রপ্তানির ৯০ ভাগই এই নদীকে ঘিরে। কর্ণফুলী শুধু নদী নয়, অর্থনীতির প্রাণ। স্থানীয় নেতাদের ও মাঝিদের নদী রক্ষায় সক্রিয় হওয়ার আহ্বানও জানান তিনি।

অপরদিকে আলী আব্বাস বলেন, ‘স্বৈরশাসনের সময় যারা নদী দখল করেছিল, তারা যেন এখনই সরে যায়। না হলে জনগণ স্থানীয় নেতৃত্বকে সাথে নিয়ে তাদের সরে যেতে বাধ্য করবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম পেয়ার আলী। এ সময় সাম্পান উৎসব কমিটির নেতা ও সমাজের বিশিষ্টজনরা বক্তব্য রাখেন।

এই বিভাগের সব খবর

স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল-মত-পথ নির্বিশেষে কৃষকদের সামগ্রিক উন্নতি ও সার্বিক স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের একটি কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। আজ দুপুরে...

শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম। তিনি বলেন, বিতর্ক চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা আত্মবিশ্বাসী ও নেতৃত্ব...

ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে বন্যা ও ভূমিধসের ঘটনায় গত তিন দিনে অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে। রোববার জানিয়েছে সরকারি দুর্যোগ ব্যবস্থাপনা...

সর্বশেষ

স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল-মত-পথ নির্বিশেষে কৃষকদের সামগ্রিক...

শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, শিক্ষার্থীদের...

ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে বন্যা ও...

রাঙামাটিতে তিন দিনব্যাপী পর্যটন মেলা শুরু

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলায় আজ থেকে তিন দিনব্যাপী...

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগদান শেষে নিউইয়র্ক...

সীতাকুণ্ডকে ডেঙ্গুর হটস্পটমুক্ত করতে ৭ দিনের কর্মসূচি

সীতাকুণ্ডে এ পর্যন্ত ৫১৬ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন।...