শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

আলোকিত হাটহাজারী উন্নয়ন ফোরামের “হাটহাজারীর উন্নয়নে ৭ দফা কর্মসূচী” বাস্তবায়নের দাবীতে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা, নোবেল বিজয়ী, বীর চট্টলার কৃতি সন্তান প্রফেসর ড. মোহাম্মদ ইউনুস বরাবরে আলোকিত হাটহাজারী উন্নয়ন ফোরামের “হাটহাজারীর উন্নয়নে ৭ দফা কর্মসূচী বাস্তবায়নের দাবীতে স্মারকলিপি” প্রদান করা হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম’র নিকট আলোকিত হাটহাজারী উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও আন্তর্জাতিক মানবাধিকার কমিশন গ্লোবাল বাংলাদেশের সেক্রেটারি জেনারেল সৈয়দ মোস্তফা আলম মাসুম এ স্মারকলিপি চট্টগ্রাম প্রেসক্লাবে হস্তান্তর করেন।

৭ দফা কর্মসূচিগুলো যথাক্রমে ঃ (১) স্বাস্থ্যখাতঃ ভৌগলিক অবস্থান এবং একাদিক প্রবেশপথ বিবেচনায় হাটহাজারী উপজেলায় ফটিকা ও মিঠাই ছড়া মৌজায় “চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল” স্থাপন জরুরী, হাটাহাজারীর সকল ইউনিয়নের স্বাস্থ্য কমপ্লেক্সকে সম্প্রসারণ, নার্সিং কলেজ স্থাপন এবং একটি ডায়বেটিক হাসপাতাল প্রতিষ্ঠা করণ। (২) যোগাযোগ খাতঃ হাটহাজারীর মূল সড়কের যানযট নিরশনের লক্ষ্যে ওভারপাস সহ ৬ লাইন বিশিষ্ট আধুনিক মহা সড়ক নির্মাণ, সড়ক দূর্ঘটনা মোকাবেলায় হাটহাজারীর বড় মাদ্রাসা হইতে নাজিরহাট হালদা ব্রিজ পর্যন্ত সিংঙ্গেল ডিবাইডার নির্মাণ এবং হাটহাজারীর মূল সড়কের সাথে সংযুক্ত উপ-সড়ক গুলোর প্রয়োজনীয় উন্নয়ন। ( ৩) শিক্ষাখাতঃ হাটহাজারীর কৃষি ইনিষ্টিটিউকে কৃষি বিশ্ববিদ্যালয়ের রুপান্তর, চট্ট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রতিটি বিষয়ে আসন সংখ্যা বৃদ্ধি, হাটহাজারীর প্রাচীন উচ্চ বিদ্যালয় গুলোকে জাতীয়করণ, মির্জাপুর ইউনিয়নে একটি পূর্ণাঙ্গ কলেজ প্রতিষ্ঠা, হাটহাজারীতে একটি প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা। (৪) বন্যা ও দূযোর্গ মোকাবেলাঃ হাটহাজারী ১নং ফরহাদাবাদ ইউনিয়নের মন্দাগিনী হইতে বুড়িশ্বর ইউনিয়ন পর্যন্ত হালদা নদীর পশ্চিম পাড় সুরক্ষার জন্য বাধঁ/ব্লক নির্মাণ করে নিরাপত্তার ব্যবস্থা এবং হাটহাজারীর নিচু এলাকার ইউনিয়ন গুলোতে সাইক্লোন কেন্দ্র নির্মাণ। (৫) ক্রীড়াখাতঃ হাটহাজারীতে ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা, নাজিরহাট কলেজ মাঠ, ফরহাদাবাদ বিদ্যালয় মাঠ, কাটিরহাট বিদ্যালয় মাঠ, মির্জাপুর বিদ্যালয় মাঠ, হাটহাজারী মাঠ, ফতেয়াবাদ মাঠ, কুয়াইশ কলেজ মাঠকে খেলার মান উপযোগী করে পানি নিষ্কাশনের ব্যবস্থা সহ মিনি স্টেডিয়াম নির্মাণ এবং এলাকা ভিত্তিক সামাজিক ক্রীড়া প্রতিষ্ঠান গুলোকে খেলার মান উন্নত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ। (৬) প্রশাসন ঢেলে সাজানোঃ হাটহাজারী মডেল থানার আওতাধীন ৪টি পুলিশ ষ্টেশন/পুলিশ বিট স্থাপনঃ (ক) নূর আলী মিয়ার হাট (খ) সরকারহাট (গ) বড়দিঘীর পাড় এবং (ঘ) নজুমিয়ার হাট। (৭) সামাজিক ক্ষেত্রেঃ সকল ধর্মের, বর্ণের, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সহ- অবস্থান সৌহর্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখা, প্রতিটি মানুষের জীবনে নিরাপত্তা নিশ্চিত করণ, হাটহাজারীর প্রেস ক্লাবের আধুনিকায়ন, হাটহাজারীর স্বেচ্ছাসেবী সংগঠন গুলোকে পৃষ্ঠপোষকতা প্রদান। সংগঠনের চেয়ারম্যান সৈয়দ মোস্তফা আলম আশা করেন এই প্রকল্প শুধু হাটহাজারী নয়, পুরো উত্তর চট্টগ্রামের সাথে দুই পার্বত্য জেলায় ও দীর্ঘমেয়াদি ইতিবাচক প্রভাব ফেলবে।

প্রধান উপদেষ্টার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশের একটি সংকটময় সময়ে যে প্রত্যশা জেগেছে তা দ্বিতীয় স্বাধীন জাতীর গভীর বিশ্বাসের প্রতিফলন। আমরা গর্বিত, তিনি আমাদের চট্টগ্রামের হাটহাজারীর সূর্য সন্তান। এই অঞ্চলের তৃনমূল প্রান্তিক জনগোষ্ঠীর দীর্ঘদিনের প্রত্যাশা ও প্রয়োজনীয় উন্নয়ন কর্মকান্ড বাস্তাবায়নে ৭ দফা কর্মসূচী অতীবগুরুত্বপূর্ণ। এসময় উপস্থিত ছিলেন ফোরামের মুহাম্মদ সোলতানুল আলম, মুহাম্মদ ইকরাম, জিকু চৌধুরী, চঞ্চল রায়, মুহাম্মদ জামাল উদ্দিন, মুহাম্মদ রবিউল হোসেন প্রমুখ

এই বিভাগের সব খবর

হাটহাজারীকে সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল করতে চান মীর হেলাল

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমঅধিকার ও সমান সুযোগ নিশ্চিত করে হাটহাজারীকে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যের অনন্য রোল মডেল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন ভূমি...

নিজেকে আওয়ামী লীগের সভাপতি’ দাবি করা ভাইরাল সেই আইনজীবী কর্ণফুলীতে আটক

চট্টগ্রামের কর্ণফুলীতে স্থানীয় জনতার হাতে আটক হয়েছেন নিজেকে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’-এর সভাপতি দাবি করে আলোচনায় আসা ভাইরাল আইনজীবী অ্যাডভোকেট এম কামাল উদ্দিন। শুক্রবার দিবাগত...

২৭ দিন বন্ধ থাকার পর ফের উৎপাদনে ফিরল সিইউএফএল

যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদনে ফিরলো আনোয়ারায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)। ইউরিয়া সারের প্রধান দুইটি কাঁচামাল...

সর্বশেষ

হাটহাজারীকে সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল করতে চান মীর হেলাল

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমঅধিকার ও সমান সুযোগ নিশ্চিত করে...

নিজেকে আওয়ামী লীগের সভাপতি’ দাবি করা ভাইরাল সেই আইনজীবী কর্ণফুলীতে আটক

চট্টগ্রামের কর্ণফুলীতে স্থানীয় জনতার হাতে আটক হয়েছেন নিজেকে ‘বাংলাদেশ...

২৭ দিন বন্ধ থাকার পর ফের উৎপাদনে ফিরল সিইউএফএল

যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার...

প্রকৃত শিক্ষা মানুষকে দায়িত্বশীল ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলে : আবু সুফিয়ান এমপি

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, শিক্ষা...

চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের

নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলওয়ে করিডোরে একটি পাইলট প্রকল্প বাস্তবায়নের পর সরকার...

চট্টগ্রামে পোশাক শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু

তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও ব্যয়...