রবিবার, ২১ জুন ২০২৬

জোড়াখুনের প্রধান আসামি হাসান গ্রেফতার, অস্ত্র ও গুলি উদ্ধার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

নগরীর বাকলিয়া এক্সেস রোডে প্রাইভেটকারে গুলি চালিয়ে জোড়াখুনের মামলার প্রধান আসামি মোহাম্মদ হাসানকে (৩৭) নোয়াখালীর হাতিয়া থেকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ।

পরে স্বীকারোক্তি মতে, তার বসতঘরের ড্রেসিং টেবিলের পিছনে শপিং ব্যাগ থেকে দু’টি ম্যাগজিন, দু’টি গুলি ও একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

শনিবার (৩ মে) বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে নোয়াখালী জেলার হাতিয়ার নলের চর ভূমিহীন বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার স্বীকারোক্তির ভিত্তিতে বসতঘর থেকে একটি বিদেশি পিস্তল, দু’টি ম্যাগজিন ও দু’টি গুলি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃক হাসান চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি থানার পশ্চিম শহীদ নগর সুবাহান কন্ট্রাক্টর বাড়ির মো. আলমের ছেলে।

পুলিশ জানায়, গত ২৯ মার্চ দিবাগত রাতে নগরীর চকবাজার থানাধীন বাকলিয়া এক্সেস রোড চন্দনপুরা অংশে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ১৩জন সন্ত্রাসী ছয়টি মোটরসাইকেল যোগে একটি প্রাইভেটকারকে ধাওয়া করে এলোপাতাড়ি গুলি চালালে প্রাইভেটকারে থাকা বখতেয়ার ও আব্দুল্লাহ নামে দু’জনের মৃত্যু হয়। এ ঘটনায় হত্যার শিকার বখতেয়ার উদ্দিন মানিকের মা বাদি হয়ে গত ১ এপ্রিল সন্ধ্যায় কারাবন্দী শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ ও তার স্ত্রীসহ সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলায় অন্য আসামিরা হলেন-মোহাম্মদ হাসান (৩৭), মোবারক হোসেন ইমন (২২), খোরশেদ (৪৫), রায়হান (৩৫) ও বোরহান (২৭)।

এই বিভাগের সব খবর

রাউজান আলোচিত যুবদল নেতা মাসুদ চৌধুরী হত্যা মামলার আসামী আইয়ুব গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার অন্যতম আসামি মো. আইয়ুবকে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা থেকে আটক করেছে র‌্যাব। রোববার (২১ জুন) ভোরে...

ওরশের আলোয় মানবতার ঘর: রাউজানে গৃহহীনদের পাশে গাউসিয়া কমিটি

বাংলাদেশে ওরশ শরীফ মানেই সাধারণত ধর্মীয় আলোচনা, মিলাদ-মাহফিল, জিকির-আজকার কিংবা তবারক বিতরণের আয়োজন। তবে সেই প্রচলিত ধারার বাইরে গিয়ে আধ্যাত্মিক স্মরণানুষ্ঠানকে মানবকল্যাণের এক অনন্য...

ফটিকছড়িতে খাঁদের পানিতে ডুবে শিশু মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে খাঁদের পানিতে ডুবে তাসফিয়া নামের চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২১ জুন)উপজেলার ভূজপুর থানাধীন নারায়ণহাটে এই দুর্ঘটনা ঘটে। নিহত...

সর্বশেষ

রাউজান আলোচিত যুবদল নেতা মাসুদ চৌধুরী হত্যা মামলার আসামী আইয়ুব গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার...

ওরশের আলোয় মানবতার ঘর: রাউজানে গৃহহীনদের পাশে গাউসিয়া কমিটি

বাংলাদেশে ওরশ শরীফ মানেই সাধারণত ধর্মীয় আলোচনা, মিলাদ-মাহফিল, জিকির-আজকার...

ফটিকছড়িতে খাঁদের পানিতে ডুবে শিশু মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে খাঁদের পানিতে ডুবে তাসফিয়া নামের চার বছর...

পাকিস্তানকে হারিয়ে তৃতীয় স্থানে উঠল বাংলাদেশ

ব্যাটার স্বর্ণা আক্তারের ক্যামিও ইনিংস এবং দুই বাঁ-হাতি স্পিনার...

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে...