শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

চট্টগ্রামে নানা আয়োজনে মে দিবস পালিত

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

শোভাযাত্রা, সভা-সমাবেশ, লাল পতাকা মিছিল, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে চট্টগ্রামে মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটিকে ঘিরে বন্দরনগরী চট্টগ্রাম হয়ে ওঠে মিছিলের নগরী।

এসব কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রমিক সংগঠনের নেতারা বলেছেন, শ্রমিকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত রেখে বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব নয়।

বৃহস্পতিবার (১ মে) সকালে নগরীর টাইগারপাস মোড়ে বাংলাদেশ সিএনজি অটোরিকশা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশন মে দিবসের সমাবেশ করে। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। সমাবেশের পর র‌্যালি বের করা হয়।

সমাবেশে মেয়র বলেন, ‘চট্টগ্রামকে শ্রমিকবান্ধব শহর হিসেবে গড়ে তোলা হবে। শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি ও কর্মসংস্থানের নিশ্চয়তা দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

মেয়র আরও বলেন, ‘শ্রমিকদের হয়রানি ও বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে একসঙ্গে। সিটি করপোরেশন শ্রমজীবী মানুষের স্বার্থরক্ষায় পাশে থাকবে।’

ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি আবুল হোসাইনের সভাপতিত্বে সমাবেশে নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, যুগ্ম আহ্বায়ক ইয়াসিন চৌধুরী লিটন, নগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনি, যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জমির উদ্দিন নাহিদ, জিয়াউর রহমান জিয়া, হালকা মোটরযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম ফারুক বক্তব্য দেন।

সকালে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম মহানগরী শাখা নগরীর পুরাতন রেলস্টেশন চত্বর থেকে র‌্যালি বের করে। এর আগে অনুষ্ঠিত সমাবেশে নগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরী বলেন, ‘একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শ্রমিকরাই সম্মুখযুদ্ধ করেছে, জীবন দিয়েছে। বুকের রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছে। চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে আমার ভাই উমর ফারুকসহ দুই শতাধিক শ্রমিক শাহাদাত বরণ করেছে। উমর ফারুক হত্যার প্রধান আসামি ফ্যাসিবাদের জননী হাসিনার বিচার করতে হবে।’

তিনি বলেন, ‘চব্বিশের গণঅভ্যুত্থান আমাদের দেশ গড়ার এক ঐতিহাসিক সুযোগ এনে দিয়েছে। এ সুযোগ কাজে লাগাতে হবে। হাজারো শহীদ ও অসংখ্য তরুণ, শ্রমিক-জনতার আত্মত্যাগকে কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না। আন্তর্জাতিক শ্রমিক দিবসের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দেশ গড়ার ও শ্রমিকদের অধিকার আদায়ের জন্য শ্রমিক-জনতাকে এখনই প্রস্তুতি নিতে হবে।’

ফেডারেশনের নগর সভাপতি এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে নগর জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ নুরুল আমীনও বক্তব্য দেন।

এদিকে ট্রেড ইউনিয়ন কেন্দ্রের উদ্যোগে নগরীর দুই স্থানে সমাবেশ হয়েছে। নগরীর কাজির দেউড়ির মোড়ের সমাবেশে চা শ্রমিক, পোশাক শ্রমিক, জাহাজ ভাঙা শ্রমিকরা মিছিল নিয়ে যোগ দেন। টিইউসি চট্টগ্রাম জেলার সভাপতি ও শ্রম সংস্কার কমিশনের সদস্য তপন দত্ত, শ্রমিক নেতা ইফতেখার কামাল খান ও ফজলুল কবির মিন্টু এতে বক্তৃতা করেন।

ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আরেকটি সমাবেশ হয়েছে নতুন রেলস্টেশন চত্বরে। এতে সড়ক পরিবহন, পোশাক, বিভিন্ন কলকারখানা, রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়ন এবং নাভানা ব্যাটারিজ শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা মিছিল নিয়ে যোগ দেন।

সমাবেশে টিইউসি চট্টগ্রাম জেলার সভাপতি মৃণাল চৌধুরী বলেন, ‘স্বৈরাচারের পতনের পরও শ্রমিকদের ওপর দমন-পীড়ন, নির্যাতনের ঘটনা আমরা দেখতে পাচ্ছি। ন্যায্য অধিকার আদায়ে শ্রমিকদের রাস্তায় নামতে হচ্ছে। শ্রমিকদের অধিকার থেকে বঞ্চিত করে বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব নয়।’

বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দল নগরীর নাসিমন ভবনে দলীয় কার্যালয়ে বিকেলে সমাবেশ করেছে। এতে প্রধান অতিথি ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। শ্রমিক দলের বিভিন্ন ইউনিট নির্মাণ শ্রমিক ইউনিয়ন, পাটকল শ্রমিক ইউনিয়নসহ আরও বিভিন্ন সংগঠন নগরীতে মিছিল সমাবেশ করেছে।

এই বিভাগের সব খবর

হাটহাজারীকে সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল করতে চান মীর হেলাল

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমঅধিকার ও সমান সুযোগ নিশ্চিত করে হাটহাজারীকে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যের অনন্য রোল মডেল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন ভূমি...

নিজেকে আওয়ামী লীগের সভাপতি’ দাবি করা ভাইরাল সেই আইনজীবী কর্ণফুলীতে আটক

চট্টগ্রামের কর্ণফুলীতে স্থানীয় জনতার হাতে আটক হয়েছেন নিজেকে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’-এর সভাপতি দাবি করে আলোচনায় আসা ভাইরাল আইনজীবী অ্যাডভোকেট এম কামাল উদ্দিন। শুক্রবার দিবাগত...

২৭ দিন বন্ধ থাকার পর ফের উৎপাদনে ফিরল সিইউএফএল

যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদনে ফিরলো আনোয়ারায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)। ইউরিয়া সারের প্রধান দুইটি কাঁচামাল...

সর্বশেষ

হাটহাজারীকে সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল করতে চান মীর হেলাল

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমঅধিকার ও সমান সুযোগ নিশ্চিত করে...

নিজেকে আওয়ামী লীগের সভাপতি’ দাবি করা ভাইরাল সেই আইনজীবী কর্ণফুলীতে আটক

চট্টগ্রামের কর্ণফুলীতে স্থানীয় জনতার হাতে আটক হয়েছেন নিজেকে ‘বাংলাদেশ...

২৭ দিন বন্ধ থাকার পর ফের উৎপাদনে ফিরল সিইউএফএল

যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার...

প্রকৃত শিক্ষা মানুষকে দায়িত্বশীল ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলে : আবু সুফিয়ান এমপি

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, শিক্ষা...

চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের

নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলওয়ে করিডোরে একটি পাইলট প্রকল্প বাস্তবায়নের পর সরকার...

চট্টগ্রামে পোশাক শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু

তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও ব্যয়...