শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

পুলিশ হেফাজত থেকে পালানো ২ আসামির একজন গ্রেফতার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম আদালতে পুলিশের হেফাজত থেকে পালিয়ে যাওয়া দুই আসামির একজনকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃত আসামির নাম ইকবাল হোসেন ইমন।

আজ বুধবার ভোররাতে নগরীর খুলশী থানার তুলাতলি রেললাইন সংলগ্ন কলোনি থেকে তাকে জেলা পুলিশের একটি টিম গ্রেফতার করে।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মো. রাসেল জানিয়েছেন, পালিয়ে যাওয়া দু’জনের মধ্যে ইকবাল হোসেন ইমনকে গ্রেফতার করা হয়েছে। পলাতক আরেক আসামি আনোয়ার হোসেনকে গ্রেফতারে অভিযান চলছে।

ইকবাল হোসেন চট্টগ্রামের লোহাগাড়া থানার একটি হত্যা মামলার আসামি। আনোয়ার সীতাকুণ্ড থানার মাদক আইনের একটি মামলার আসামি।

পুলিশের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার সকালে তাদের নির্ধারিত হাজিরার জন্য চট্টগ্রাম কারাগার থেকে আদালতে নেওয়া হয়। হাজিরা শেষে দুপুরে তাদের জেলা আদালতের হাজতখানায় রাখা হয়েছিল। সেখান থেকে কারাগারে ফেরত নেওয়ার জন্য প্রিজন ভ্যানে তোলার সময় কৌশলে দুই আসামি পালিয়ে যায়।

এই বিভাগের সব খবর

হাটহাজারীকে সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল করতে চান মীর হেলাল

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমঅধিকার ও সমান সুযোগ নিশ্চিত করে হাটহাজারীকে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যের অনন্য রোল মডেল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন ভূমি...

নিজেকে আওয়ামী লীগের সভাপতি’ দাবি করা ভাইরাল সেই আইনজীবী কর্ণফুলীতে আটক

চট্টগ্রামের কর্ণফুলীতে স্থানীয় জনতার হাতে আটক হয়েছেন নিজেকে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’-এর সভাপতি দাবি করে আলোচনায় আসা ভাইরাল আইনজীবী অ্যাডভোকেট এম কামাল উদ্দিন। শুক্রবার দিবাগত...

২৭ দিন বন্ধ থাকার পর ফের উৎপাদনে ফিরল সিইউএফএল

যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদনে ফিরলো আনোয়ারায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)। ইউরিয়া সারের প্রধান দুইটি কাঁচামাল...

সর্বশেষ

হাটহাজারীকে সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল করতে চান মীর হেলাল

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমঅধিকার ও সমান সুযোগ নিশ্চিত করে...

নিজেকে আওয়ামী লীগের সভাপতি’ দাবি করা ভাইরাল সেই আইনজীবী কর্ণফুলীতে আটক

চট্টগ্রামের কর্ণফুলীতে স্থানীয় জনতার হাতে আটক হয়েছেন নিজেকে ‘বাংলাদেশ...

২৭ দিন বন্ধ থাকার পর ফের উৎপাদনে ফিরল সিইউএফএল

যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার...

প্রকৃত শিক্ষা মানুষকে দায়িত্বশীল ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলে : আবু সুফিয়ান এমপি

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, শিক্ষা...

চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের

নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলওয়ে করিডোরে একটি পাইলট প্রকল্প বাস্তবায়নের পর সরকার...

চট্টগ্রামে পোশাক শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু

তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও ব্যয়...