সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

চান্দগাঁওয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ: পাঁচ দিনে ব্যাটারিচালিত রিকশার ৫৬ চালক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে ব্যাটারিচালিত রিকশা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনার মামলায় গত পাঁচ দিনে অর্ধশতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার চান্দগাঁও থানা–পুলিশ এই তথ্য জানিয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বেশির ভাগই ব্যাটারিচালিত রিকশাচালক বলে জানিয়েছে পুলিশ।
এর আগে ২৩ এপ্রিল সকালে নগরের চান্দগাঁও থানাধীন বাহির সিগন্যাল এলাকায় ব্যাটারিচালিত রিকশাচালকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। ওই সময় সড়ক থেকে তাঁদের সরাতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। পরে ঘটনাস্থলে সেনাবাহিনী পৌঁছায়। ওই ঘটনায় ইট-পাটকেলের আঘাতে পাঁচ পুলিশ সদস্য আহত হওয়ার পাশাপাশি বেশ কয়েকটি যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, সংঘর্ষের ঘটনায় চান্দগাঁও থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের হওয়া একটি মামলায় সোমবার পর্যন্ত পুলিশের ধারাবাহিক অভিযানে ৫৬ জন গ্রেপ্তার হয়েছেন। তাঁদের মধ্যে সর্বশেষ পাঁচজন গ্রেপ্তার হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ঘটনার দিন ভাঙচুর, নাশকতা, পুলিশের ওপর হামলা ও কাজে বাধাদানের অভিযোগ রয়েছে।
পুলিশের তথ্যে, সংঘর্ষের ঘটনার পরপরই পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে ৩৩ জনকে গ্রেপ্তার করে। এ ছাড়া ওই দিন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ব্যাটারিচালিত বিভিন্ন রিকশার গ্যারেজগুলো বন্ধ করে দেওয়া হয়।
গ্রেপ্তার হওয়া পাঁচজন হলেন শাকিল (২৬), মোরশেদ আলম (২৭), হারাধন দে (৫৫), জুয়েল (৩০) ও সালাউদ্দিন (২৫)।
চট্টগ্রাম নগর পুলিশ সম্প্রতি ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে অভিযান শুরু করে। ২৩ এপ্রিল পর্যন্ত নগর ট্রাফিকের চার বিভাগের অভিযানে ৩ হাজার ১৬৮টি ব্যাটারিচালিত রিকশা জব্দের কথা জানিয়েছিল নগর পুলিশ।

এই বিভাগের সব খবর

সিডিএর মাস্টার প্ল্যান আরো বাস্তবসম্মত করতে হবে : সমন্বয় সভায় মেয়র

চট্টগ্রাম শহরকে নান্দনিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি গ্রিন, হেলদি, সেফ অ্যান্ড স্মার্ট সিটি হিসেবে প্রতিষ্ঠায় সিডিএর মাস্টার প্ল্যানকে (২০২৫–২০৫০) আরো সমৃদ্ধ, বাস্তবসম্মত ও জনসম্পৃক্ত...

নিউইয়র্ক-ঢাকা ফ্লাইট পুনরায় চালু করতে কাজ করছে সরকার

আমেরিকায় সফররত চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য এবং বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়–সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সরোয়ার আলমগীরকে সংবর্ধনা দিয়েছে চট্টগ্রাম অ্যাসোসিয়েশন অব নর্থ...

দুদকের মামলায় সাবেক ভূমিমন্ত্রীসহ ৩৬ জনের বিরুদ্ধে আরও ৪ জনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তার স্ত্রী রুকমিলা জামানসহ...

সর্বশেষ

সিডিএর মাস্টার প্ল্যান আরো বাস্তবসম্মত করতে হবে : সমন্বয় সভায় মেয়র

চট্টগ্রাম শহরকে নান্দনিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি গ্রিন, হেলদি,...

নিউইয়র্ক-ঢাকা ফ্লাইট পুনরায় চালু করতে কাজ করছে সরকার

আমেরিকায় সফররত চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য এবং বন...

দুদকের মামলায় সাবেক ভূমিমন্ত্রীসহ ৩৬ জনের বিরুদ্ধে আরও ৪ জনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা ঋণ...

বান্দরবানকে পর্যটনবান্ধব শহর হিসেবে গড়ে তুলতে চাই : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু বলেছেন, বান্দরবান শহরটি ...

স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল-মত-পথ নির্বিশেষে কৃষকদের সামগ্রিক...

শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, শিক্ষার্থীদের...