সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষার্থীদের নৈতিক জীবন গঠনে শিক্ষকদের ভূমিকা রাখতে হবে : মেয়র

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফলের দিকে দৃষ্টিপাত করলেই হবে না, বরং তাদের নৈতিক, মানবিক ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই তাদের মধ্যে নৈতিক মূল্যবোধ, দেশপ্রেম এবং সামাজিক দায়বদ্ধতা গড়ে তোলার জন্য শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সমাজের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত প্রয়োজন। শুধুমাত্র পাঠ্যপুস্তকের জ্ঞান নয়, শিক্ষার্থীদের চারিত্রিক গঠনেও শিক্ষা প্রতিষ্ঠানের যথাযথ উদ্যোগ গ্রহণ করতে হবে।

তিনি গতকাল বুধবার কাপাসগোলা সিটি কর্পোরেশন মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণ, নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। কলেজের অধ্যক্ষ নুর বানু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি আরো বলেন, আমরা চাই, সিটি কর্পোরেশনের আওতাধীন শিক্ষার্থীরা শুধু পরীক্ষায় ভালো ফল করুক তা নয়, তারা যেন সুস্থ চিন্তা– চেতনায় গড়ে ওঠে এবং সমাজে গঠনমূলক ভূমিকা পালন করে। কিশোর গ্যাং, মাদকাসক্তি ও ইভটিজিংয়ের মতো সামাজিক ব্যাধি থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে হলে শিক্ষা প্রতিষ্ঠান, অভিভাবক ও সমাজের সচেতন নাগরিকদের সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে। স্কুলে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং অনুপস্থিত শিক্ষার্থীদের অনুপস্থিতির সঠিক কারণ অনুসন্ধান করাও এই উদ্যোগের অংশ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চসিক প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, ডা. এস,এম সরোয়ার আলম, সাবেক অধ্যক্ষ ইফতেখার আলম, অধ্যক্ষ মনজুরুল হক চৌধুরী, অধ্যাপক সুধীর বিকাশ দে,অধ্যক্ষ রুমা বড়ুয়া, মো. রমজু মিয়া, মনজুরুল আলম ও জিয়াউর রহমান জিয়া।

এই বিভাগের সব খবর

সিডিএর মাস্টার প্ল্যান আরো বাস্তবসম্মত করতে হবে : সমন্বয় সভায় মেয়র

চট্টগ্রাম শহরকে নান্দনিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি গ্রিন, হেলদি, সেফ অ্যান্ড স্মার্ট সিটি হিসেবে প্রতিষ্ঠায় সিডিএর মাস্টার প্ল্যানকে (২০২৫–২০৫০) আরো সমৃদ্ধ, বাস্তবসম্মত ও জনসম্পৃক্ত...

নিউইয়র্ক-ঢাকা ফ্লাইট পুনরায় চালু করতে কাজ করছে সরকার

আমেরিকায় সফররত চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য এবং বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়–সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সরোয়ার আলমগীরকে সংবর্ধনা দিয়েছে চট্টগ্রাম অ্যাসোসিয়েশন অব নর্থ...

দুদকের মামলায় সাবেক ভূমিমন্ত্রীসহ ৩৬ জনের বিরুদ্ধে আরও ৪ জনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তার স্ত্রী রুকমিলা জামানসহ...

সর্বশেষ

সিডিএর মাস্টার প্ল্যান আরো বাস্তবসম্মত করতে হবে : সমন্বয় সভায় মেয়র

চট্টগ্রাম শহরকে নান্দনিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি গ্রিন, হেলদি,...

নিউইয়র্ক-ঢাকা ফ্লাইট পুনরায় চালু করতে কাজ করছে সরকার

আমেরিকায় সফররত চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য এবং বন...

দুদকের মামলায় সাবেক ভূমিমন্ত্রীসহ ৩৬ জনের বিরুদ্ধে আরও ৪ জনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা ঋণ...

বান্দরবানকে পর্যটনবান্ধব শহর হিসেবে গড়ে তুলতে চাই : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু বলেছেন, বান্দরবান শহরটি ...

স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল-মত-পথ নির্বিশেষে কৃষকদের সামগ্রিক...

শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, শিক্ষার্থীদের...