সোমবার, ২৯ জুন ২০২৬

ফটিকছড়িতে আনসার ও নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণের মামলা

- Advertisement -
Single page 1st Paragraph

বৃহস্পতিবার সকালে ফটিকছড়ি থানায় মামলাটি করেন ৪৭ বছর বয়সী ওই গৃহকর্মী। মামলায় আরও দুজনকে ধর্ষণের সহযোগী হিসেবে আসামি করা হয়েছে।

আসামিরা হলেন- ফটিকছড়ি উপজেলা আনসার ভিডিপি কমান্ডার সাইদুল ইসলাম, খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলা নির্বাচনী কর্মকর্তা (ফটিকছড়ির সাবেক) হুমায়ুন কবির। অন্য দুজন হলেন ফটিকছড়ির সুন্দরপুর ইউনিয়ন আনসার কমান্ডার ইয়াকুব আলী ও আরেক গৃহকর্মী শিখা শীল।

ফটিকছড়ি থানার ওসি কাজী মাসুদ ইবনে আনোয়ার বলেন, “আনসার কর্মকর্তা ও নির্বাচনী কর্মকর্তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে। মামলাটি তদন্ত করে দেখা হচ্ছে।”

এজাহার থেকে জানা গেছে, উপজেলা সদরে ব্যক্তি মালিকানাধীন একটি ভবনে ভাড়া থাকতেন উপজেলা আনসার কমান্ডার সাইদুল ইসলাম, নির্বাচনী কর্মকর্তা হুমায়ুন কবির। ওই বাসায় রান্নার কাজ করতেন অভিযোগকারী নারী।

গত ২৭ মার্চ ওই বাসায় সাইদুল ও হুমায়ুন ওই নারীকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ করা হয়েছে মামলায়।

ঘটনার সময় হুমায়ুন কবীর ফটিকছড়ি উপজেলা নির্বাচনী কর্মকর্তা হিসেবে দায়িত্বরত ছিলেন। গত ২৮ এপ্রিল তিনি ফটিকছড়ি থেকে খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায় বদলি হন।

ধর্ষণের মামলার বিষয়ে হুমায়ুন বলেন, তিনি এর কিছুই জানেন না।

অন্য আসামি সাইদুল বলেন, “গত বছরের নভেম্বরে ফটিকছড়িতে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদের নির্বাচন নিয়ে একটি পক্ষ ক্ষুব্ধ হয়ে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে এ মামলা করেছে।”

এই বিভাগের সব খবর

দেশবরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বাংলাদেশের পাপেট শিল্পের পথিকৃৎ এবং একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আজ (সোমবার) সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন...

গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রাহকদের কাছে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন পৌঁছে দেওয়ার উদ্যোগ নিতে বাংলালিংক কর্তপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভেয়নের চেয়ারম্যান অগি ফাবেলা আজ...

কারিগরি ত্রুটিতে ২ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাধ্য হয়ে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী

কারিগরি ত্রুটির কারণে দেশের দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় ঢাকাসহ দেশের অন্যান্য এলাকায় বাধ্য হয়ে লোডশেডিং দিতে হচ্ছে বলে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল...

সর্বশেষ

দেশবরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বাংলাদেশের পাপেট শিল্পের পথিকৃৎ এবং একুশে...

গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রাহকদের কাছে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন পৌঁছে...

কারিগরি ত্রুটিতে ২ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাধ্য হয়ে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী

কারিগরি ত্রুটির কারণে দেশের দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায়...

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...