মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬

হালদা নদী থেকে ১৮ হাজার মিটার ভাসান জাল জব্দ

- Advertisement -
Single page 1st Paragraph

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র চট্টগ্রামের হালদা নদীতে মা মাছ রক্ষায় অভিযান চালিয়েছে নৌ পুলিশ। অভিযানে পরিত্যক্ত অবস্থায় আনুমানিক ১৮ হাজার মিটার সুতার ভাসান জাল, ৮টি ঠেলা জাল ও ৮টি কাঠের ডিঙ্গি নৌকা জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত হালদা নদী ও তৎসংলগ্ন মোহনায় নৌ পুলিশ চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ মোমিনূল ইসলাম ভূইয়ার নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
তিনি বলেন, অভিযানের সময় পরিত্যক্ত অবস্থায় ৮টি কাঠের ডিঙ্গি নৌকায় আনুমানিক ১৮ হাজার মিটার সুতার ভাসান জাল ও ৮টি ঠেলা জাল জব্দ করা হয়েছে।
হালদা নদীতে অবৈধভাবে মাছ ধরার কাজে ব্যবহৃত কাঠের নৌকাগুলো পানিতে ডুবিয়ে দেওয়া হয় এবং জব্দ করা জাল স্থানীয় মৎস্য কর্মকর্তার পরামর্শে পুড়িয়ে ধ্বংস করা হয়।
তিনি বলেন, হালদা নদীতে ডিম ছাড়ার সময় মোহনার দক্ষিণ পাশের কধুখালী নামের এলাকার অবৈধ মাছ শিকারীরা বেপরোয়া হয়ে উঠেছে। হালদা নদীর মা মাছ রক্ষায় ও প্রজননের সুরক্ষায় নৌ পুলিশের সদরঘাট নৌ থানা ও হালদা নৌ-ক্যাম্পের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে সদরঘাট নৌ পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম মিজানুর রহমানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

চমেক ও চসিকের ৫৭ স্বাস্থ্যসেবা কেন্দ্রে ৩ কোটি টাকার ওষুধ বিতরণ

দরিদ্র ও অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ সরবরাহ নিশ্চিত করতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ৫৭টি স্বাস্থ্যসেবা কেন্দ্রে...

চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ও আটক ১১৪৯

কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম ও মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ১ হাজার ১৪৯ জনকে গ্রেপ্তার ও আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে...

শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন মজুরি বোর্ড গঠনের পরিপ্রেক্ষিতে কারখানার উৎপাদন সচল রাখতে এবং বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত আন্দোলন স্থগিত রেখে শ্রমিকদের...

সর্বশেষ

চমেক ও চসিকের ৫৭ স্বাস্থ্যসেবা কেন্দ্রে ৩ কোটি টাকার ওষুধ বিতরণ

দরিদ্র ও অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ সরবরাহ...

চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ও আটক ১১৪৯

কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম ও মাদকবিরোধী বিশেষ...

শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন মজুরি বোর্ড গঠনের পরিপ্রেক্ষিতে...

দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়াই-আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু, রংপুরসহ উত্তরাঞ্চলের...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চাইল বাংলাদেশ

মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে কমনওয়েলথভুক্ত দেশগুলোর...