সোমবার, ২৯ জুন ২০২৬

সাংবাদিকরা সাহসী ভূমিকা পালন করলে এগিয়ে যাবে দেশ : ড. ইফতেখার

- Advertisement -
Single page 1st Paragraph

সাংবাদিকরা লেখনীর মাধ্যমে সাহসী ভূমিকা পালন করলে দেশ এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) বিকেলে রাউজান প্রেসক্লাবের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য অপচনশীল আবর্জনা কিনে আধুনিক পৌরসভা গঠনে দেশের মধ্যে প্রশংসিত রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজকে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, রাউজান পৌরসভা অপচনশীল আবর্জনা কিনে যে চমক দেখিয়েছে তা সারাদেশে নজির হয়ে থাকবে। এটা সংসদ সদস্য এবিএম ফজলে চৌধুরীর মডেল রাউজানকে এগিয়ে নেবে। এরকম উদ্যোগ সারা দেশে হলে উন্নত রাষ্ট্রে পরিণত হতে বেশি দিন সময় লাগবে না।

একেএম ফজলুল কবির চৌধুরী অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগ। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী। সংবর্ধিত অতিথি ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ।

রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহেদুল আলমের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক গাজী জয়নাল আবেদীন যুবায়ের এবং সদস্যসচিব আনিসুর রহমানের যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সাবেক সভাপতি তৈয়ব চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন, দেশ টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান সৈয়দ আলমগীর সবুজ, সিপ্লাস টিভির প্রধান সম্পাদক আলমগীর অপু, দৈনিক সত্যবাণী পত্রিকার হেড অব নিউজ খোরশেদুল আলম শামীম, লেখক ও সংগঠক মঈনুদ্দীন কাদের লাভলু, বাংলাদেশ প্রতিদিনের স্টাফ রিপোর্টার সাইদুল ইসলাম, পশ্চিম গুজরা ইউপি চেয়ারম্যান লায়ন সাহাবুদ্দিন আরিফ, রাউজান সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু।

শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের যুগ্ম আহবায়ক এম দিদারুল আলম। অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা কৃষক লীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, গাউসিয়া কমিটি রাউজান উপজেলা উত্তরের সাধারণ সম্পাদক এসএম ইয়াছিন হোসাইন হায়দরী, সহ সভাপতি জালাল উদ্দিন চৌধুরী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনির হোসাইন, শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান চৌধুরী, রাউজান আরআরএসি সরকারি মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মোস্তাক আহমেদ, হজরত ইয়াছিন শাহ পাবলিক কলেজের সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান, রাজনীতিক মুছা আলম খান চৌধুরী, গাউসিয়া হক কমিটি রাউজান উপজেলা উত্তরের সাধারণ সম্পাদক জাকের হোসেন মাস্টার, উপজেলা যুবলীগের সহ সভাপতি সারজু মো. নাসের, ফকিরহাট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন আহমেদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওসমান গনি রানা, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, ব্যবসায়ী সাকিদুজ্জামান শফি, প্যানেল চেয়ারম্যান আবদুল মান্নান সোহেল, রাউজান সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আরমান সিকদার, সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ, জয়নাল আবেদীন।

বক্তব্য দেন সাংবদিক সরোয়ার উদ্দিন আহমেদ, জাহাঙ্গীর সিরাজ তালুকদার, কেএম বাহাউদ্দিন, এম মামুনুর রশিদ, নাজিম উদ্দিন মিঞাজী, রবিউল হোসেন রবি, একে বাবর, আবদুল্লাহ্ আল রোমান, ইরফাত হোসেন চৌধুরী, মো. রাবিউল হোসেন রাকিব, মো. রবিন, সংগঠক মহিউল ইসলাম মহিম, মো. রাশেদুল ইসলাম, শায়ের মাওলানা এহসান কাদের, শাহেদ হাসান তালুকদার, আকবর আলী জয়, মিজানুর রহমান প্রমুখ। পরে অতিথিরা ইফতার মাহফিলে অংশ নেন।

সাংবাদিক মোহাম্মদ আলী বলেন, সাংবাদিকতায় রাউজানের ভূমিকা অনেক। এটিকে ধরে রাখতে হবে।

মেয়র জমির উদ্দীন পারভেজ বলেন, আমি সম্মাননার জন্য কাজ করি না। তবে রাউজান প্রেস ক্লাব যে স্বীকৃতি দিয়েছে, তা আমার মনে থাকবে। পরে অতিথিসহ সবাই ইফতারে অংশ নেন।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...