মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

সুফী মিজানের নেতৃত্বে দ্য ওয়ার্ল্ড অরগ্যানাইজেশন ফর আল-আযহারের যাত্রা

- Advertisement -
Single page 1st Paragraph

মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের নিয়ে গঠিত সংগঠন দ্য ওয়ার্ল্ড অর্গানাইজেশন ফর আল আজহার গ্র্যাজুয়েটস্ বাংলাদেশের অভিভাবকের দায়িত্ব পেয়েছেন সমাজসেবায় বিশেষ অবদানের জন্য একুশে পদকপ্রাপ্ত পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সূফী মোহাম্মদ মিজানুর রহমান।

আজ ১০ এপ্রিল, রবিবার দুপুর সাড়ে ১২টায় চট্টগ্রাম প্রেস ক্লাবে এস রহমান হলে আল আজহার বিশ্ববিদ্যালয়ের ১০৮২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও দ্য ওয়ার্ল্ড অর্গানাইজেশন ফর আল আজহার গ্র্যাজুয়েটসের বাংলাদেশ শাখার যাত্রা শুরু উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির সাধারণ সম্পাদক সাউদার্ন ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজের চেয়ারম্যান সৈয়দ মো. জালাল উদ্দীন। এ সময় সুফীজমের ওপর বক্তব্য দেন সুফী মিজানুর রহমান।

দ্য ওয়ার্ল্ড অর্গানাইজেশন ফর আল আজহার গ্র্যাজুয়েটস্ বাংলাদেশ সংগঠনটি মিশর ও বাংলাদেশ উভয় দেশের অনুমোদিত সংগঠন। এ সংগঠনের মাধ্যমে বিশ্বব্যাপী আজহারী গ্র্যাজুয়েটসদের সঙ্গে মেলবন্ধন রচনা, বিভিন্ন ধর্মীয় ও অ্যাকাডেমিক সম্মেলন, সভা, সেমিনারের আয়োজন, আন্তর্জাতিক ইমাম প্রশিক্ষণের আয়োজন, পরিচালনা ও সনদ দেওয়া, স্কলারশিপ দেওয়া, মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, দাওয়াহ ও ফতোয়া সংক্রান্ত বিভিন্ন প্রশিক্ষণের আয়োজন করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

লিখিত বক্তব্য পাঠে সৈয়দ মো. জালাল উদ্দীন বলেন, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়কে প্রাচ্যের অক্সফোর্ড বলা হলেও মিশনের আল আজহার বিশ্ববিদ্যালয় তারও আগে প্রতিষ্ঠিত হয়েছিল। অক্সফোর্ড প্রতিষ্ঠিত হয়েছিল ১০৯৬ খ্রিস্টাব্দে। কিন্তু আল আজহার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল ৯৭০ খ্রিস্টাব্দে। ১০৮২ বছরের পুরনো এ বিদ্যাপীঠের অধীনে বর্তমানে মিশরসহ সারাবিশ্বের ৫০টিরও অধিক প্রতিষ্ঠান রয়েছে। সেখানে ১৩০-১৪০ দেশের শিক্ষার্থীরা পড়ালেখা করছে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বর্তমানে ২০ লাখ শিক্ষার্থী আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। প্রাথমিক পর্যায়ে এ বিদ্যাপীঠে দ্বীনি বিষয়ে পাঠদান করা হতো। কিন্তু বর্তমানে ইসলামী শিক্ষার পাশাপাশি সাইন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইকোনমিকস, বিজনেস স্টাডিজ, এগ্রিকালচার, ইঞ্জিনিয়ারিংসহ আধুনিক বিষয়গুলোও পাঠদানে অন্তর্ভূক্ত করা হয়েছে।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নেছারিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা রফিক উদ্দীন আল আযহারী, মোহাদ্দেস কামাল উদ্দিন আযহারী, সৈয়দ মাসুম কামাল আযহারী, মাও: সাইফুদ্দিন খালেদ আল আযহারী, মো. হোসাইন আল আযহারী ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. ইদ্রিস প্রমুখ।

এই বিভাগের সব খবর

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ দেওয়া...

অনলাইন স্ক্যামিং: চট্টগ্রামে ৬৩ বিদেশি নাগরিকের দুই দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রাম নগরীর পশ্চিম খুলশী-জালালাবাদ এলাকায় ‘অনলাইন স্ক্যামিংয়ের’ অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শিশু বাদে গ্রেপ্তার হওয়া ৬৩ বিদেশির...

চট্টগ্রামে ভারী বর্ষণের আশঙ্কা

চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ...

সর্বশেষ

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম...

অনলাইন স্ক্যামিং: চট্টগ্রামে ৬৩ বিদেশি নাগরিকের দুই দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রাম নগরীর পশ্চিম খুলশী-জালালাবাদ এলাকায় ‘অনলাইন স্ক্যামিংয়ের’ অভিযোগে গ্রেপ্তার...

চট্টগ্রামে ভারী বর্ষণের আশঙ্কা

চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও...

দুদকের মামলায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক)...

হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড...

দৃষ্টি স্কুল অব ডিবেটের সমাবর্তন

‘আলোর জন্য যুক্তি’ স্লোগানে দৃষ্টি চট্টগ্রামের নিয়মিত বিতর্ক প্রশিক্ষণ...