বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ইঙ্গিত দিয়েছেন। চলতি মাসের শুরুতে ফিফা বিশ্বকাপ থেকে ব্রাজিলের হতাশাজনক বিদায়ের পর আজ তিনি জানিয়েছেন, ভবিষ্যতে আর জাতীয় দলের হয়ে খেলতে চান না।

মঙ্গলবার কোপা সুদামেরিকানায় সান্তোস ভেনেজুয়েলার ইউনিভার্সিদাদ সেন্ট্রালকে ৪-২ গোলে হারানোর পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ৩৪ বছর বয়সী নেইমার।

জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের জবাবে নেইমার ইঙ্গিত দেন, ব্রাজিলের বিখ্যাত হলুদ জার্সিতে তাঁর অধ্যায় শেষ হয়ে গেছে।

তিনি বলেন, “আমার মনে হয় জাতীয় দলে আমার সময় শেষ হয়ে গেছে। সেখানে আমি ইতিহাস গড়েছি এবং এ নিয়ে আমি খুবই খুশি। অনেক কিছু দেখেছি, রক্ত-ঘাম আর জীবন উজাড় করে দিয়েছি, সবসময় হলুদ জার্সির জন্য লড়েছি। কিন্তু এখন আর সেখানে ফিরতে চাই বলে মনে হয় না।”

এই মন্তব্য বিশ্বকাপের শেষ ষোলোতে ৫ জুলাই নরওয়ের কাছে ব্রাজিলের ২-১ গোলে হারের পর দেওয়া তাঁর বক্তব্যেরই পুনরাবৃত্তি।

সেদিন বদলি হিসেবে নেমে যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করেছিলেন নেইমার। ম্যাচ শেষে তিনি ইঙ্গিত দিয়েছিলেন, সেটিই হয়তো জাতীয় দলের হয়ে তাঁর শেষ ম্যাচ।

তিনি বলেছিলেন, “আমি চেষ্টা করেছি, অনেক চেষ্টা করেছি। এখন সব শেষ।”

সেই পরাজয়ের পর আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন অভিজ্ঞ এই ফরোয়ার্ড। ১৯৯০ সালের পর এটিই ছিল বিশ্বকাপে ব্রাজিলের সবচেয়ে দ্রুত বিদায়। একই সঙ্গে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের রেকর্ড ষষ্ঠ শিরোপার অপেক্ষাও আরও দীর্ঘ হয়।

গৌরবময় আন্তর্জাতিক ক্যারিয়ারে নেইমার চারটি ফিফা বিশ্বকাপে ব্রাজিলের প্রতিনিধিত্ব করেছেন। ১৩০ ম্যাচে ৮০টি গোল ও ৫৮টি অ্যাসিস্ট করে তিনি দেশের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনে রয়েছেন।

ক্লাব ফুটবলে সান্তোস, বার্সেলোনা ও প্যারিস সেইন্ট-জার্মেইর হয়ে অসাধারণ সাফল্য পেলেও ব্রাজিলের জার্সিতে তাঁর একমাত্র সিনিয়র আন্তর্জাতিক শিরোপা ছিল ২০১৩ সালের ফিফা কনফেডারেশনস কাপ।

এই বিভাগের সব খবর

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৩৬ পরিবারকে সহায়তা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের মানুষের দুর্ভোগ লাঘবে স্টার্ট ফান্ডের অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও গ্রাউসের যৌথ উদ্যোগে ২৩৬টি পরিবারের মাঝে নগদ অর্থ ও স্বাস্থ্য...

প্রধানমন্ত্রীর ব্রিকস সম্মেলনে যোগদানের আমন্ত্রণ পর্যালোচনা করছে সরকার : খলিল

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ বলেছেন, ভারতের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশেষ অতিথি হিসেবে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগদানের আমন্ত্রণ সরকার...

গুলশান থেকে লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য আবদুল লতিফ সিদ্দিকীকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ জুলাই) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর...

সর্বশেষ

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৩৬ পরিবারকে সহায়তা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের মানুষের দুর্ভোগ লাঘবে স্টার্ট ফান্ডের...

প্রধানমন্ত্রীর ব্রিকস সম্মেলনে যোগদানের আমন্ত্রণ পর্যালোচনা করছে সরকার : খলিল

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ বলেছেন, ভারতের পক্ষ থেকে...

গুলশান থেকে লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য আবদুল লতিফ...

চট্টগ্রামে আমদানি খাদ্যপণ্যে অতিরিক্ত ওজন শনাক্ত, ১৯ লাখ টাকা রাজস্ব আদায়

চট্টগ্রামে একটি আমদানিকৃত খাদ্যপণ্যের চালানে ঘোষণার তুলনায় অতিরিক্ত পণ্য...

সার্ককে কার্যকর করতে ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত একমত

সার্ককে কার্যকর করতে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার...

চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার

চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ।...