শনিবার, ২০ জুন ২০২৬

ইউরোপের শীর্ষ চার লীগের সবশেষ আপডেট,শিরোপা লড়াই তীব্র হয়ে উঠেছে ইপিএলে

- Advertisement -
Single page 1st Paragraph

ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানসিটি ও লিভারপুল নিজেদের ২৭ নম্বর লিগ ম্যাচে জয় নিয়ে আগেই স্বস্তিতে ছিলো।বাকি ছিলো আরেক শিরোপা প্রত্যাশী আর্সেনালের ২৭ নম্বর ম্যাচ।

গতরাতে সেই ম্যাচে টেবিলের সবচেয়ে নীচের দল শেফিল্ড ইউনাইটেডকে তাঁদের মাঠে রীতিমতো ছিন্নভিন্ন করে জিতেছে গানাররা।৬-০ গোলের জয় নিয়ে টেবিলের তিনে রয়েছে তাঁরা। ব্রেমল লেনে খেলার ৫ মিনিটে শুরু হওয়া ঝড় সামলাতে চরমভাবে ব্যর্থ স্বাগতিক শেফিল্ড ইউনাইটেড প্রথমার্ধেই ৫,১৩(আত্মঘাতী),১৫,২৫ ও ৩৯ মিনিটের পাঁচ গোলে পিছিয়ে বিরতিতে যায়। বিরতির পর শেফিল্ডের দশজনই রক্ষণ সামলানোতে দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে একটি ছাড়া আর গোল পায়নি গানাররা।পুরো খেলায় ৮১ ভাগ বলের দখল রেখে খেলা আর্সেনালের হয়ে কেউ জোড়া গোল করেনি।তবুও হাফ ডজন গোলে জিতে ২৭ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে বেশ ভালো ভাবেই টিকে থাকলো শিরোপা রেসে।টপ তিন দলের একে থাকা লিভারপুলের ৬৩,সিটির ৬২ আর গানারদের ৬১। পয়েন্ট টেবিলই বলে দেয় কতোটা জমে উঠেছে শিরোপা লড়াই। অন্যদিকে ইউরোপের শীর্ষ বাকি তিন লিগে শিরোপা লড়াই বলে কিছু আপাততঃ দৃশ্যমান নয়।ইতালির সিরি আ তে গতরাতে জেনোয়াকে ২-১ গোলে হারিয়ে শিরোপার আরও কাছে চলে গেছে ইন্টার মিলান।অন্য বিগ ম্যাচে নাপোলির কাছে ২-১ গোলে হেরেও জুভেন্টাস টেবিলের দ্বিতীয় স্থান ধরে রেখেছে।যদিও এসি মিলান এক পয়েন্ট কম নিয়ে তিনে থেকে জুভদের চোখ রাঙাচ্ছে! সেটি রানারআপ লড়াই।সমান ২৭ ম্যাচ শেষে ইন্টার মিলান ৭২ পয়েন্ট নিয়ে একে,জুভেন্টাস ৫৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আর এসি মিলান ৫৬ পয়েন্ট নিয়ে তিনে।

বড় কোন বিপর্যয় না ঘটলে ইন্টার মিলান চ্যাম্পিয়ন হতে চলেছে বলাই যায়। বুন্দেসলিগায় এবার বায়ার্নের আধিপত্য চূর্ন করে শীর্ষে বেয়ার লেভারকুসেন দশ পয়েন্টের ব্যবধানে।সমান চব্বিশ ম্যাচ শেষে বেয়ার লেভারকুসেন ৬৪ পয়েন্ট নিয়ে একে,বায়ার্ন মিউনিখ ৫৪ পয়েন্ট নিয়ে দুইয়ে,স্টুটগার্ট ৫০ পয়েন্ট নিয়ে তিনে আছে। এখানেও লেভারকুসেনকে টপকে শীর্ষে উঠতে হলে বড়ো ধরনের বিপর্যয় ঘটতে হবে তাঁদের আগামী খেলাগুলোতে।আর বায়ার্নকে জিততে হবে সবগুলো খেলায়।

তাই লেভারকুসেন এবার বুন্দেসলিগা জিততে চলেছে তা বলাই যায়। বাকি রইলো স্প্যানিশ লা লিগা।জিরোনা রুপকথা থেমে গেছে আরও অনেক আগেই।নিজেদের ২৭ নম্বর লিগ ম্যাচে রিয়াল মাদ্রিদ ও জিরোনা পয়েন্ট হারালে বার্সার সামনে সুযোগ এসেছিলো দুইয়ে ওঠার।কিন্তু বিলবাও তা হতে দেয়নি।বার্সেলোনাও বিলবাওয়ের সাথে পয়েন্ট ভাগাভাগি করে সেই তিনেই আছে। সমান ২৭ ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদ ৬৬ পয়েন্ট নিয়ে একে,জিরোনা ৫৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আর বার্সেলোনা ৫৮ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে।এই লিগে রিয়াল মাদ্রিদ পরপর কয়েকটি খেলায় পয়েন্ট নষ্ট করলে আর জিরোনা বা বার্সেলোনা ধারাবাহিক ভাবে জিতলে হয়তো শিরোপা লড়াই জমে উঠতেও পারে।যদিও বাস্তবতা বিবেচনায় রিয়াল মাদ্রিদের ধারাবাহিক পা হড়কানো একটু অবিশ্বাস্যই বটে! তাই ইপিএল বাদে এবারের মৌসুমে শিরোপা নয় জমে উঠেছে রানারআপ হওয়ার লড়াই!

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন হচ্ছে প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে করা ইউনিয়নের নাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই সন্তানের নামের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হওয়ায় আলোচনার জন্ম দেওয়া বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলার ‘সীমান্ত’...

পুলিশের পোশাকে ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ পুলিশের পোশাকে আবারও পরিবর্তন এনেছে সরকার। গাঢ় নীল এবং হালকা অলিভ (জলপাই) রঙের সংমিশ্রণে আগের পোশাক বহাল করা হয়েছে। এছাড়া সবার প্যান্টের রং...

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ। একটি আত্মবিশ্বাসী, দক্ষ ও মানবিক প্রজন্ম গড়ে তোলার জন্য...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন হচ্ছে প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে করা ইউনিয়নের নাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে...

পুলিশের পোশাকে ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ পুলিশের পোশাকে আবারও পরিবর্তন এনেছে সরকার। গাঢ় নীল...

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ...

হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার হাজি, ৫৪ জনের মৃত্যু

পবিত্র হজ পালন শেষে বৃহস্পতিবার পর্যন্ত সৌদি আরব থেকে...

সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত : চাপের মুখে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে সদ্য স্বাক্ষরিত ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ইতোমধ্যেই চাপের...

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া

টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ জিতল...