রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

বায়েজিদ মডেল স্কুলের অনুষ্ঠানে ইয়াসমিন পারভীন তিবরীজি

শিক্ষার্থীদের মানবিক ও সৃজনশীল হিসেবে গড়ে তুলতে হবে

- Advertisement -
Single page 1st Paragraph

বায়েজিদ মডেল স্কুলের কৃতী শিক্ষার্থী সংবর্ধনা, বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ইয়াসমিন পারভীন তিবরীজি বলেছেন, শিক্ষার্থীদের পাঠ্যসূচির পাশাপশি সৃজনশীল কর্মকা-ের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। তত্ত্বীয় জ্ঞান অর্জনের সঙ্গে ব্যবহারিক শিক্ষাকে বেশি গুরুত্ব দিয়ে শিক্ষার্থীদের প্রায়োগিক শিক্ষার মানসিকতা তৈরি করতে হবে। তিনি বলেন, শিক্ষার্থীদের হতে হবে মানবিক। তাদের সৃজনশীল হিসেবে গড়ে তুলতে হবে।

বায়েজিদ মডেল স্কুলের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মোঃ মাজহারুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে ছিলেন চট্টগ্রাম বন্দরের সাবেক সদস্য (যুগ্মসচিব) মোঃ জাফর আলম, বিশেষ অতিথি ছিলেন দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক রাশেদ রউফ, চট্টগ্রাম সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় পরিচালক অধ্যাপক কাজী নাজিমুল ইসলাম ও চট্টগ্রাম বিম্ববিদ্যালয় গণিত অ্যালামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রেজাউল করিম স্বপন।

আবৃত্তিশিল্পী আয়েশা হক শিমুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বৃহত্তর বায়েজিদ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, বায়েজিদ আবাসিক কল্যাণ সমিতির সভাপতি মোঃ শফিউর রহমান, আইন শৃঙ্খলা রক্ষা কমিটির সহ-সভাপতি মোঃ আব্বাস উদ্দিন। অনুষ্ঠানে স্কুলের শিক্ষক, ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সাবেক যুগ্মসচিব মোঃ জাফর আলম গল্পে গল্পে শিক্ষার্থীদের মাতিয়ে রাখেন। তিনি বলেন, শুধু একা অগ্রসর হলে হবে না, পাশাপাশি অন্যকেও সঙ্গে নিয়ে এগোতে হবে। সবাইকে নিয়ে কাজ করতে পারার আনন্দ আলাদা।

অধ্যক্ষ মাজহারুল হক বলেন, বায়েজিদ মডেল স্কুলের শিক্ষার্থীদের সামনে আমরা একেকজন ব্যক্তিত্বকে হাজির করাই। তারা যেন এই ব্যক্তিত্বদের অনুসরণ করতে পারে। তিনি সুন্দর পাঠ্যক্রম পরিচালনায় সকলের সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে মহান মুক্তিযুদ্ধ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আবৃত্তি, সংগীত, নৃত্য ও গীতি-আলেখ্য পরিবেশিত হয়। প্রধান অতিথি ও উদ্বোধক কৃতী শিক্ষক ও কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

এই বিভাগের সব খবর

রাঙ্গামাটিতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

জেলার রাজস্থলী উপজেলায় আজ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন ফ্যামিলি কার্ডের মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ রোববার সকালে রাজস্থলী উপজেলার ৩ নং...

আত্মসমর্পণের পর জামিন নামঞ্জুর, কারাগারে সন্ত্রাসী বগা

আদালতে আত্মসমর্পণ করেছেন চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও ‘কিশোর গ্যাং নেতা’ ওয়াকিল হোসেন ওরফে বগা। রবিবার (১৮ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম অতিরিক্ত চিফ চট্টগ্রাম মেট্রোপলিটন...

ড. ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ...

সর্বশেষ

রাঙ্গামাটিতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

জেলার রাজস্থলী উপজেলায় আজ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন...

আত্মসমর্পণের পর জামিন নামঞ্জুর, কারাগারে সন্ত্রাসী বগা

আদালতে আত্মসমর্পণ করেছেন চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও...

ড. ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন...

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা...

হালিশহরে শেখ হাসিনা ঐক্য পরিষদের সভাপতি গ্রেপ্তার

নগরীর হালিশহরের পিসি রোড এলাকা থেকে শেখ হাসিনা ঐক্য...

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড...