রবিবার, ২১ জুন ২০২৬

নাটকীয় টি টোয়েন্টিতে আফগানিস্তানকে ৪ রানে হারালো শ্রীলংকা

- Advertisement -
Single page 1st Paragraph

ডাম্বুলায় তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথমটিতে শেষ ওভারে জয়ের জন্য আফগানিস্তানের দরকার ১১ রান।ষ্ট্রাইকে দলের হয়ে ওপেন করতে নামা ইব্রাহিম জাদরান।৬১ রানে অপরাজিত জাদরান শেষ ওভারের সমীকরণটা মিলিয়ে সফরের প্রথম জয়টি এনে দিবেন দলকে এমনটাই মনে হচ্ছিল। বোলিংয়ে আগের তিন ওভারে ৩৮ রান দিয়ে কোন উইকেট না পাওয়া বিনুকা ফার্নান্দো।নখ কামড়ানো উত্তেজনায় ডাম্বুলার গ্যালারী ভর্তি দর্শককে স্বস্তি দিয়ে একে একে প্রথম চারটি বল ডট আদায় করে নিলেন বিনুকা।আফগান সমর্থকরা তখনো আশা ছাড়েননি। দুই বলে দশ হলেও সুপার ওভারে যাবে খেলা। কিন্তু বিনুকার করা পঞ্চম বল থেকে দুই রান নিতে পারলেন ইব্রাহিম জাদরান।শেষ বলে বাউন্ডারি মারলেও জয় থেকে দল তখন পাঁচ রান দূরে।শেষ পর্যন্ত বিশ ওভারে নয় উইকেটে ১৫৬ রানে থেমে গিয়ে ৪ রানে হেরে যায় আফগানিস্তান।

আফগানিস্তান মূলতঃ মিডল ওভারে পাথিরানার নিয়ন্ত্রিত বোলিংয়ের কাছেই হেরে বসে ম্যাচ।চার ওভারে চব্বিশ রান খরচায় চার উইকেট নেন লংকান এই স্পিনার। এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শ্রীলংকা ৫৫ রানে চার উইকেট হারিয়ে চাপে পড়ে গেলে পঞ্চম উইকেট জুটিতে সামারাউইক্রমাকে নিয়ে ৭২ রান যোগ করেন হাসারাঙ্গা।দলীয় ১২৭ রানে সামারা আউট হয়ে গেলে ভাঙে সেই জুটি।

পরবর্তীতে ৩২ বলে ব্যক্তিগত ৬৭ রানের দূর্দান্ত ইনিংস খেলে হাসারাঙ্গা আউট হয়ে গেলে শেষ দিকের ব্যাটাররা ওমরজাইয়ের কাছে হার মেনে ১৯ ওভারে ১৬০ রানে অলআউট হয়ে যায় লংকানরা।আফগানিস্তানের হয়ে ফারুকী তিন উইকেট নেন ২৫ রানের বিনিময়ে। পাথিরানা ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। সংক্ষিপ্ত স্কোর:- শ্রীলংকা ১৬০/১০(১৯) হাসারাঙ্গা ৬৭, ফারুকী ৩/২৫। আফগানিস্তান ১৫৬/৯(২০) জাদরান ৬৭*, পাথিরানা ৪/২৪। ফলাফল:- শ্রীলংকা ৪ রানে জয়ী। ম্যান অফ দ্য ম্যাচ:- পাথিরানা।

এই বিভাগের সব খবর

রাউজান আলোচিত যুবদল নেতা মাসুদ চৌধুরী হত্যা মামলার আসামী আইয়ুব গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার অন্যতম আসামি মো. আইয়ুবকে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা থেকে আটক করেছে র‌্যাব। রোববার (২১ জুন) ভোরে...

ওরশের আলোয় মানবতার ঘর: রাউজানে গৃহহীনদের পাশে গাউসিয়া কমিটি

বাংলাদেশে ওরশ শরীফ মানেই সাধারণত ধর্মীয় আলোচনা, মিলাদ-মাহফিল, জিকির-আজকার কিংবা তবারক বিতরণের আয়োজন। তবে সেই প্রচলিত ধারার বাইরে গিয়ে আধ্যাত্মিক স্মরণানুষ্ঠানকে মানবকল্যাণের এক অনন্য...

ফটিকছড়িতে খাঁদের পানিতে ডুবে শিশু মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে খাঁদের পানিতে ডুবে তাসফিয়া নামের চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২১ জুন)উপজেলার ভূজপুর থানাধীন নারায়ণহাটে এই দুর্ঘটনা ঘটে। নিহত...

সর্বশেষ

রাউজান আলোচিত যুবদল নেতা মাসুদ চৌধুরী হত্যা মামলার আসামী আইয়ুব গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার...

ওরশের আলোয় মানবতার ঘর: রাউজানে গৃহহীনদের পাশে গাউসিয়া কমিটি

বাংলাদেশে ওরশ শরীফ মানেই সাধারণত ধর্মীয় আলোচনা, মিলাদ-মাহফিল, জিকির-আজকার...

ফটিকছড়িতে খাঁদের পানিতে ডুবে শিশু মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে খাঁদের পানিতে ডুবে তাসফিয়া নামের চার বছর...

পাকিস্তানকে হারিয়ে তৃতীয় স্থানে উঠল বাংলাদেশ

ব্যাটার স্বর্ণা আক্তারের ক্যামিও ইনিংস এবং দুই বাঁ-হাতি স্পিনার...

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে...