রবিবার, ১৪ জুন ২০২৬

ভেঙে গেলো সত্যি সত্যিই এষা-ভরতের ১২ বছরের সংসার

- Advertisement -
Single page 1st Paragraph

 জল্পনাটা বেশ কিছু দিন ধরেই চলছিল বলিউডে। হেমা মালিনি এবং ধর্মেন্দ্রর বড় মেয়ে এষা দেওলের ১২ বছরের দাম্পত্যে নাকি চিড় ধরেছে।গত কয়েক মাস ধরেই মায়ের বাড়িতেই থাকছিলেন এষা।সেখান থেকে কানাঘুষোর সূত্রপাত্র।অবশেষে বিচ্ছেদের খবরে সিলমোহর দিলেন এষা ও তাঁর স্বামী ভরত তখতানি।

২০১২ সালের জুন মাসে হিরে ব্যবসায়ী ভরত তখতানির সঙ্গে গাঁটছড়া বাঁধেন এষা।২০১৭ সালে প্রথম সন্তান রাধ্যার জন্ম দেন এষা।তার দু’বছর পর দ্বিতীয় সন্তান মীরার জন্ম।সাজানো-গোছানো সংসার ছিল।কিন্তু চিড় ধরে সেই সুখের সংসারে। শোনা যাচ্ছে,এষার স্বামী ভরত নাকি পরকীয়ার সম্পর্কে জড়ান।বেঙ্গালুরুতে প্রেমিকার সঙ্গে একত্রবাসে রয়েছেন।সেই কারণে চরম সিদ্ধান্ত নিয়েছেন এষা। যদিও বিচ্ছেদের খবর সিলমোহর দিয়ে দিল্লি টাইমস্‌কে এষা ও ভরত বলেন,আমরা যৌথসম্মতিতে শান্তিপূর্ণ ভাবে আলাদা হয়েছি।আমাদের জীবনের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার মূল কারণ আমাদের দুই সন্তান।এই সময় আমাদের ব্যক্তিগত জীবনে গোপনীয়তা বজায় থাকবে এটাই আশা করব।’ সন্দেহের সূত্রপাত্র গত বছরের মাঝামাঝি সময় থেকে। বলা ভাল, ‘গদর ২’-এর সাকসেস পার্টির সময় থেকে।

হেমা মালিনীর জন্মদিন থেকে শুরু করে বলিউডের কোনও বিয়ের অনুষ্ঠান,সব জায়গায় একা এষা।যদিও দেওল পরিবারের সব ক’টি অনুষ্ঠানে এষাকে দেখা যেত তাঁর স্বামীর সঙ্গে। গত কয়েক মাস ধরেই নাকি ছাড়া ছাড়া।শোনা যাচ্ছে, দুই মেয়েকে নিয়ে মায়ের বাড়িতে থাকেন অভিনেত্রী। সম্প্রতি আইরা খানের বিয়ের অনুষ্ঠানে মায়ের সঙ্গে দেখা যায় এষাকে।এমনকি অভিনেত্রীর জন্মদিনেও দেখা মেলেনি তাঁর স্বামীর।এতোদিন যেটা শুধু রটনা বলে ভেবেছিলেন অনেকে সেটাই সত্যি বলে জানালেন হেমা মালিনী-কন্যা।

সূত্র:- দিল্লি টাইমস।

এই বিভাগের সব খবর

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পারভিন(৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। ১৩ জুন উপজেলার গহিরা হেঁয়াকো সড়কের নানুপুর বাজারের উত্তর পাশে হাবিব মুন্সি মার্কেটের সামনে এ...

আনোয়ারায় নিজ ঘর থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে পরিবারের ৫...

‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই। ' তিনি বলেন, ‘আমরা প্রায়শই শুনতাম, বাংলাদেশকে আমরা সিঙ্গাপুর বানিয়ে ফেলবো, বাংলাদেশকে আমরা...

সর্বশেষ

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পারভিন(৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।...

আনোয়ারায় নিজ ঘর থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে মা ও...

‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার...

এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এবারের বাজেটে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর কর...

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ...

ধর্মপুর কোব্বাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন

ফটিকছড়ির ধর্মপুর কোব্বাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব...