বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

সবচেয়ে দুর্বল জনগোষ্ঠীর জন্য সহায়তা বৃদ্ধির কথা পূর্ণব্যক্ত করলো জাতিসংঘের তিন সংস্থা

- Advertisement -
Single page 1st Paragraph

সবচেয়ে দুর্বল এবং ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর জন্য সহায়তা জোরদার করার বিষয়ে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে জাতিসংঘের তিনটি সংস্থা।৩ ফেব্রুয়ারী শনিবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। সংস্থাগুলো হলো,জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি),জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) ও জাতিসংঘ প্রকল্প পরিষেবা অফিস (ইউএনওপিএস)।

বিজ্ঞপ্তিতে বলা হয়,জাতিসংঘের এই সংস্থাগুলোর নির্বাহী বোর্ডের সভাপতি রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত বোর্ডের প্রথম অধিবেশনের সমাপনী পর্বে সভাপতিত্ব করেন।এ সময় তিনি জাতিসংঘ সংস্থাগুলোর এই প্রতিশ্রুতির কথা জানান। অধিবেশন চলে গত বছরের ২৯ জানুয়ারি থেকে চলমান বছরের ২ ফেব্রুয়ারি পর্যন্ত।এই অধিবেশনে জাতিসংঘ সংস্থাগুলো দেশ পর্যায়ে তাদের কাজের প্রভাব এবং বাস্তব কর্মক্ষম পরিচালনার বিষয়গুলো নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করে। অধিবেশনে বোর্ডের মূল তদারকি কার্যক্রমের সঙ্গে প্রাসঙ্গিক গুরুত্বপূর্ণ দিকগুলো নিয়ে আলোচনা করা হয়েছে বলেঅধিবেশন চলাকালে ইউএনডিপির প্রশাসক আচিম স্টেইনার, ইউএনএফপিএর নির্বাহী পরিচালক নাতালিয়া কানেম,ইউএনওপিএস এর নির্বাহী পরিচালক জর্জ মোরেরা দা সিলভা বোর্ডের সদস্যদের সঙ্গে তাদের অভিমত তুলে ধরেন। তারা সকলেই বিশ্বে চলমান অর্থনৈতিক,রাজনৈতিক ও নিরাপত্তা চ্যালেঞ্জ নির্বিশেষে মূল ভিত্তিতে থেকে জনগণের জন্য কাজ চালিয়ে যাওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

রাষ্ট্রদূত মুহিত বোর্ডের পক্ষ থেকে সংস্থাগুলোকে কারিগরী ও কৌশলগত দিক নির্দেশনা প্রদান এবং তাদের কাজে সমর্থন প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। রাষ্ট্রদূত মুহিত নির্বাহী বোর্ডের অধিবেশনগুলোতে সভাপতিত্ব করা ছাড়াও দ্বিপক্ষীয় ও আঞ্চলিক কাঠামোতে সংস্থাগুলোর প্রধানদের সঙ্গে বৈঠক ও মতবিনিময় করেন। এর আগে,২০২৩ সালের ১০ জানুয়ারি রাষ্ট্রদূত মুহিত ইউএনডিপি/ইউএনএফপিএ/ইউএনওপিএস নির্বাহী বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। প্রথম বাংলাদেশি রাষ্ট্রদূত হিসেবে তিনি ইউএনডিপি/ইউএনএফপিএ/ইউএনওপিএস এর নির্বাহী বোর্ডের সভাপতি নির্বাচিত হয়েছেন। এর আগে তিনি একই বোর্ডের ভাইস প্রেসিডেন্ট এবং ইউএন উইমেন এক্সিকিউটিভ বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

এই বিভাগের সব খবর

বাংলাদেশকে রুখে দিয়ে ড্র নিয়ে মাঠ ছাড়লো আফগানিস্তান

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্ট জিততে পঞ্চম ও শেষ দিনের শেষ ২৩ ওভারে ৩ উইকেট প্রয়োজন ছিল বাংলাদেশের। কিন্তু ঐ সময় দু’টি রান ও...

চুয়েটে না ফেরার শর্তে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন ভিসি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি শর্তে অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ...

কক্সবাজারে দেশি-বিদেশি পর্যটক টানতে ব্যতিক্রমী উদ্যোগ

কক্সবাজার সমুদ্র সৈকত বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক বালুকাময় সৈকত। এ দীর্ঘতম অবিচ্ছিন্ন ১২০ কিলোমিটার কক্সবাজার সমুদ্র সৈকত, যেখানে প্রতিটি ঢেউ নিয়ে আসে নতুন গল্প, নতুন...

সর্বশেষ

বাংলাদেশকে রুখে দিয়ে ড্র নিয়ে মাঠ ছাড়লো আফগানিস্তান

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্ট জিততে পঞ্চম ও শেষ...

চুয়েটে না ফেরার শর্তে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন ভিসি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক শেখ...

কক্সবাজারে দেশি-বিদেশি পর্যটক টানতে ব্যতিক্রমী উদ্যোগ

কক্সবাজার সমুদ্র সৈকত বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক বালুকাময় সৈকত। এ...

সরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতা

সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতা ম্যাগডালেনা অ্যান্ডারসন মঙ্গলবার বলেছেন, গত...

খেজুরে তেল মেখে বিক্রি, পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর ফলমন্ডিতে খেজুরে তেল মেখে অস্বাস্থ্যকর পরিবেশে প্যাকেটজাত...

চট্টগ্রামে বিসিকের চাকরি মেলায় চাকরিপ্রার্থীদের প্রাণচাঞ্চল্য

নগরীর আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আজ দিনব্যাপী ‘বিসিক জব...