সোমবার, ২৯ জুন ২০২৬

বাংলাদেশ-ভারত সম্পর্ক ক্রমেই শক্তিশালী হচ্ছে : জয়শঙ্কর

- Advertisement -
Single page 1st Paragraph

ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড.এস জয়শঙ্কর আজ বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক ক্রমেই শক্তিশালী হচ্ছে।
উগান্ডায় ১৯তম ন্যাম শীর্ষ সম্মেলনের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সাথে দেখা করার পর, তিনি তার এক্স হ্যান্ডেলে (প্রাক্তন টুইটার) লিখেছেন, ‘ভারত-বাংলাদেশ সম্পর্ক ক্রমেই শক্তিশালী হচ্ছে।’ তিনি আরো লিখেছেন, ‘তিনি শিগগির তাকে (হাছান) দিল্লিতে স্বাগত জানাতে উন্মুখ হয়ে আছেন।’ জয়শঙ্কর বলেন, তিনি উগান্ডার কাম্পালায় বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সাথে দেখা করে আনন্দিত। তার নিয়োগের জন্য তাকে অভিনন্দন জানাই এবং তার সার্বিক সাফল্য কামনা করি।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তার প্রথম আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় সফর হিসেবে ৭ ফেব্রুয়ারি নয়াদিল্লি সফর করবেন। বৃহস্পতিবার ঢাকায় তিনি সাংবাদিকদের ভারতের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে ৭ ফেব্রুয়ারি ভারত সফরে যাওয়ার কথা জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, নয়াদিল্লিতে তিনি তিন দিন থাকতে পারেন। তিনি জানান, ‘ভ্রমণসূচি এখনও প্রস্তুত নয়… তবে আমরা আলোচনা করেছি যে আমি ৭ ফেব্রুয়ারি যাব।’
ড. হাছান মাহমুদ বর্তমানে, ১৯-২০ জানুয়ারি, ২০২৪ জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) ১৯তম শীর্ষ সম্মেলনে এবং ২১-২২ জানুয়ারি, ২০২৪-এ জি৭৭ ও চীনের তৃতীয় দক্ষিণ শীর্ষ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।

এই বিভাগের সব খবর

দেশবরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বাংলাদেশের পাপেট শিল্পের পথিকৃৎ এবং একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আজ (সোমবার) সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন...

গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রাহকদের কাছে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন পৌঁছে দেওয়ার উদ্যোগ নিতে বাংলালিংক কর্তপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভেয়নের চেয়ারম্যান অগি ফাবেলা আজ...

কারিগরি ত্রুটিতে ২ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাধ্য হয়ে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী

কারিগরি ত্রুটির কারণে দেশের দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় ঢাকাসহ দেশের অন্যান্য এলাকায় বাধ্য হয়ে লোডশেডিং দিতে হচ্ছে বলে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল...

সর্বশেষ

দেশবরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বাংলাদেশের পাপেট শিল্পের পথিকৃৎ এবং একুশে...

গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রাহকদের কাছে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন পৌঁছে...

কারিগরি ত্রুটিতে ২ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাধ্য হয়ে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী

কারিগরি ত্রুটির কারণে দেশের দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায়...

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...