শনিবার, ১১ জুলাই ২০২৬

উত্তরা থেকে টঙ্গি পর্যন্ত মেট্রোরেল সম্প্রসারণের জন্য সমীক্ষা চলছে : সেতুমন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

রাজধানীর উত্তরা থেকে টঙ্গি পর্যন্ত মেট্রোরেল সম্প্রসারণের জন্য সমীক্ষা চলছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ শনিবার উত্তরার দিয়াবাড়িতে মেট্রোরেলের ডিপোতে ‘বঙ্গবন্ধু কর্ণার’ উদ্বোধন শেষে তিনি এ কথা জানান।
ওবায়দুল কাদের বলেন, মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত বর্ধিত অংশের নির্মাণ কাজ আগামী বছরে জুনে শেষ হবে। বিশ্ব ইজতেমা, বইমেলা সহ বিভিন্ন দিবসে মেট্রোরেলের সময়সীমা বাড়ানোর বিষয়টি আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।
সড়ক পরিবহন মন্ত্রী বলেন, মেট্রোরেলে যাত্রীদের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করা হবে। ২০৩০ সাল নাগাদ চালু হবে মেট্রোরেলের ছয়টি লাইন।
ওবায়দুল কাদের বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার নিরন্তর কাজ করে যাচ্ছেন। দিয়াবাড়িস্থ ডিএমটিসিএল ভবনে বঙ্গবন্ধু কর্নারের শুভ উদ্বোধন করা হল। এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মেট্রোরেল একটি অনন্য মাইফলক।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী গত ২৮ ডিসেম্বর ২০২২ তারিখ এমআরটি লাইন-৬ এর উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত অংশের শুভ উদ্বোধন করেছিলেন। পরবর্তিতে ৪ নভেম্বর ২০২৩ তারিখ প্রধানমন্ত্রী আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশের মেট্রোরেল চলাচলের শুভ উদ্বোধন করেছেন। এরই ধারাবাহিকতায় আজ শনিবার (২০ জানুয়ারি) থেকে মেট্রোরেল শুক্রবার ব্যতীত প্রতিদিন উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশ্যে সকাল ৭ টা ১০ মিনিটে যাত্রা শুরু করবে এবং মতিঝিল থেকে সর্বশেষ মেট্রো ট্রেন রাত ৮ টা ৪০ মিনিটে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে আসবে।
ওবায়দুল কাদের বলেন, ঢাকা মহানগরী ও তৎসংলগ্ন পার্শ্ববর্তী এলাকার যানজট নিরসনে ও পরিবেশ উন্নয়নে অত্যাধুনিক গণপরিবহন হিসেবে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এর আওতায় ৬ টি মেট্রোরেলের সমন্বয়ে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার নিমিত্ত সরকার সময়াবদ্ধ কর্মপরিকল্পনা ২০৩০ গ্রহণ করেছে। এই কর্মপরিকল্পনা অনুসরণে এমআরটি লাইন-৬, এমআরটি লাইন-১, এমআরটি লাইন-৫: নর্দার্ন রুট এবং এমআরটি লাইন-৫: সাউদার্ন রুট এর নির্মাণ কাজ লক্ষ্যমাত্রা অনুযায়ী এগিয়ে চলছে। অপর দুইটি মেট্রোরেল লাইন এমআরটি লাইন-২ এবং এমআরটি লাইন-৪ নির্মাণের নিমিত্তে সম্ভাব্যতা যাচাই করার জন্য উন্নয়ন সহযোগী সংস্থা অনুসন্ধান করা হচ্ছে।
তিনি বলেন, উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০ দশমিক ১০ কিলোমিটার দীর্ঘ ১৬টি মেট্রোরেল স্টেশন বিশিষ্ট এমআরটি লাইন-৬ এর ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত নির্মাণ কাজের সার্বিক অগ্রগতি ৯৮ দশমিক ৯৫ শতাংশ। এমআরটি লাইন-৬ মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত ১ দশমিক ১৬ কিলোমিটার বর্ধিত করার নিমিত্ত নির্মাণ কাজ পুরোদমে এগিয়ে চলছে। ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত নির্মাণ কাজের অগ্রগতি ২৫ শতাংশ। আগামী ২০২৫ সালের জুন মাসে এই অংশের শুভ উদ্বোধন করা যাবে।
তিনি বলেন, ২০২৬ সালের ডিসেম্বর মাসের মধ্যে নির্মাণের জন্য নির্ধারিত বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত ১৯.৮৭২ কিলোমিটার দীর্ঘ ও ১২টি পাতাল মেট্রোরেল স্টেশন বিশিষ্ট বিমানবন্দর রুট এবং নতুনবাজার থেকে পিতলগঞ্জ ডিপো পর্যন্ত ১১ দশমিক ৩৬৯ কিলোমিটার দীর্ঘ ও ৯টি মেট্রোরেল স্টেশন বিশিষ্ট পূর্বাচল রুট সমন্বয়ে মোট ৩১ দশমিক ২৪১ কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন-১ বাস্তবায়নের নিমিত্ত প্রধানমন্ত্রী ২ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ সুধী সমাবেশে নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন। আগামী সেপ্টেম্বর ২০২৪ মাসে এমআরটি লাইন-১ এর পাতাল অংশের কাজ শুরু করা যাবে বলে আশা করছি।

এই বিভাগের সব খবর

শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও আশপাশের এলাকায় জলাবদ্ধতা কমাতে ১২ নম্বর খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। নিজস্ব অর্থায়ন ও ব্যবস্থাপনায় পরিচালিত...

চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার অন্তত সাড়ে চার লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাতকানিয়া ও বাঁশখালী উপজেলা। সেখানকার...

চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীকাল শনিবার অনুষ্ঠিতব্য চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি...

সর্বশেষ

শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও আশপাশের এলাকায়...

চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার অন্তত সাড়ে...

চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীকাল শনিবার...

চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ

কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় সৃষ্ট চট্টগ্রাম...

চট্টগ্রাম-২ আসনে সারোয়ারের প্রার্থিতা বৈধ, শপথে আর বাধা নেই : হাইকোর্ট

ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে জয়ী বিএনপির সারোয়ার আলমগীরের...

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...