বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের জন্য তিন লাখ ইউরো বরাদ্দ দিলো ইউরোপীয় ইউনিয়ন

- Advertisement -
Single page 1st Paragraph

বাংলাদেশের কক্সবাজার জেলার রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলোর একটিতে সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য ৩ লাখ ইউরো বরাদ্দ দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।সাম্প্রতিক আগুনের ঐ ঘটনায় শরণার্থী শিবিরের অন্ততঃ পাঁচ হাজার মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছে।

ঢাকায় অবস্থিত ইইউ দূতাবাস আজ ১৬ জানুয়ারি মঙ্গলবার জানিয়েছে,ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের সবচেয়ে জরুরি প্রয়োজনে বিশেষ করে আশ্রয়, তাঁবু, পানি ও সেখানকার উন্নয়নের জন্য ও তাৎক্ষণিক জরুরী সহায়তা দিতে কাজে লাগানো হবে এই তহবিল। এই সহায়তার অর্থ জাতিসংঘ শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর)মাধ্যমে ব্যয় হবে এবং অন্যান্য মানবিক অংশীদারদের প্রচেষ্টার সহায়ক হবে বলে জানায় ইইউ দূতাবাস । রোহিঙ্গাদের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শিবিরগুলোর মধ্যে একটি হলো ক্যাম্প-৫।এই ক্যাম্পে গত ৭ জানুয়ারি ভোরে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে।এতে প্রায় ৯৫০টি আশ্রয়কেন্দ্র পুড়ে যায়।অগ্নিকাণ্ডে একটি স্বাস্থ্য কেন্দ্র, ১৫টি শিক্ষা কেন্দ্র,অসংখ্য শৌচাগার ও ওয়াশরুম ক্ষতিগ্রস্ত হয়েছে।ব্যাপক ক্ষয়ক্ষতি সত্ত্বেও, রোহিঙ্গা সম্প্রদায়ের স্বেচ্ছাসেবকদের সহায়তা ও ফায়ার ব্রিগেডের দ্রুত হস্তক্ষেপের কারণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘনবসতিপূর্ণ শিবিরগুলোতে মাঝে-মধ্যেই আগুন লাগে। এমন পরিস্থিতিতে,ইউরোপীয় ইউনিয়নের এই অর্থায়ন; দুর্যোগ প্রস্তুতি কর্মসূচির মানবিক অংশীদারদের শিবির কাঠামো শক্তিশালী করতে এবং এ ধরণের ঝুঁকি মোকাবেলায় আরো ভালোভাবে প্রস্তুত হতে সহায়তা করেছে। নতুন এই বরাদ্দ দেয়ার আগে, রোহিঙ্গা শরণার্থী সংকট মোকাবেলায় এবং প্রাকৃতিক দুর্যোগের প্রভাব কমাতে, গত বছর বাংলাদেশকে মানবিক সহায়তা হিসেবে ৩ কোটি ৮০ লাখ ইউরোর বেশি অর্থ সহায়তা দিয়েছে ইইউ ।

গত মার্চে আরেকটি অগ্নিকাণ্ডে কক্সবাজারের শরণার্থী শিবিরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সে সময় ইইউ ক্ষতিগ্রস্ত শরণার্থীদের সহায়তার জন্য ১০ লাখ ইউরো সহায়তা করেছিলো

এই বিভাগের সব খবর

যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত : অর্থমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উন্নয়ন এবং দেশটি থেকে বিপুল পরিমাণ পণ্য আমদানির পরিপ্রেক্ষিতে বাংলাদেশের আরও সহায়তা পাওয়া উচিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু...

এলএনজি সরবরাহ ও ক্রয় সংক্রান্ত দুটি প্রস্তাবের নীতিগত অনুমোদন

অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২০২৬ সালের ৩৩তম সভায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের দুটি প্রস্তাবে নীতিগত অনুমোদনের সুপারিশ করা হয়েছে। সভায় তরলীকৃত প্রাকৃতিক...

গ্যালাতাসারের বিপক্ষে বার্সেলোনার দুর্দান্ত জয়

ইস্তাম্বুলের আলি সামি ইয়েন স্টেডিয়ামের উত্তপ্ত পরিবেশে প্রথমার্ধের কঠিন সময় কাটিয়ে নিজেদের ছন্দ ফিরে পেয়েছে বার্সেলোনা ও লামিন ইয়ামাল। মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে গ্যালাতাসারেকে তাদেরই...

সর্বশেষ

যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত : অর্থমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উন্নয়ন এবং দেশটি থেকে বিপুল...

এলএনজি সরবরাহ ও ক্রয় সংক্রান্ত দুটি প্রস্তাবের নীতিগত অনুমোদন

অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২০২৬ সালের ৩৩তম সভায়...

গ্যালাতাসারের বিপক্ষে বার্সেলোনার দুর্দান্ত জয়

ইস্তাম্বুলের আলি সামি ইয়েন স্টেডিয়ামের উত্তপ্ত পরিবেশে প্রথমার্ধের কঠিন...

বিরোধী দল না এলেও সংবিধান সংশোধন করতে হবে: সালাহউদ্দিন

সংবিধান সংশোধন প্রক্রিয়ায় বিরোধী দল অংশ না নিলেও জুলাই...

বাংলাদেশকে রুখে দিয়ে ড্র নিয়ে মাঠ ছাড়লো আফগানিস্তান

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্ট জিততে পঞ্চম ও শেষ...

চুয়েটে না ফেরার শর্তে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন ভিসি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক শেখ...