শুক্রবার, ১৯ জুন ২০২৬

পাকিস্তানকে ২১ রানে হারিয়ে সিরিজে ২-০ তে এগিয়ে গেলো নিউজিল্যান্ড

- Advertisement -
Single page 1st Paragraph

 সেডন পার্কে আজ দ্বিতীয় টি টোয়েন্টিতে টস জিতে কিউইদের আগে ব্যাট করতে পাঠিয়েছিলেন পাক অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি।সিরিজে সমতা ফিরিয়ে আনতে নিজে বল তুলে নিলেও শেষ পর্যন্ত আর জয়ের দেখা পাওয়া হলোনা তাঁদের। ব্যাটিংয়ে নেমে ফিল এলেন ও ডেভন কনওয়ে উড়ন্ত সূচনা এনে দেন নিউজিল্যান্ডকে।৫.১ ওভারে ৫৯ রানে প্রথম উইকেট হারায় তাঁরা কনওয়ের আউটের মাধ্যমে। কেন উইলিয়ামসন এসে ফিল এলেনের সাথে দ্বিতীয় উইকেট জুটিতে ৭৮ রানের জুটি গড়ে দলকে বড়ো সংগ্রহের দিকে এগিয়ে নেন।দলীয় ১৩৭ রানে উইলিয়ামসন আউট হয়ে গেলে পরের দিকের ব্যাটসম্যানরা কেউ বড় ইনিংস না খেললেও কয়েকটি ছোট কিন্তু কার্যকর ইনিংসের কল্যানে বিশ ওভারে আট উইকেটে ১৯৪ রান তুলতে সমর্থ হয় কিউইরা।ওপেনার ফিল এলেন দলের হয়ে সর্বোচ্চ ৭৪ রান করেন।৪১ বলে সাতটি চার ও পাঁচটি ছয়ের সাহায্যে এই রান করেন তিনি।ম্যাচ শেষে যা ম্যাচের সর্বোচ্চ ইনিংস হয়ে যায়।হারিস রউফ ৩৬ রানে তিন উইকেট নেন।

১৯৫ রানের লক্ষ্যে খেলতে নেমে পাকিস্তানের সূচনাটা হয় দুঃস্বপ্নের মতো।দলীয় ১০ রানেই দুই উইকেট খুইয়ে বসে তাঁরা।এরপর বাবর আযম ও ফখর জামান তৃতীয় উইকেট জুটিতে ৮৭ রান তুলে দলকে ম্যাচে ফেরান।কিন্তু দলীয় ৯৭ রানে নিজের হাফ সেঞ্চুরি পূরণ করার পরপরই ফখর জামান আউট হয়ে গেলে ম্যাচে আবার ফিরে আসে কিউইরা।উইকেটে তখনো বাবর আযম ছিলেন তাই পাকিস্তানও জয়ের আশাতেই ছিলো।কিন্তু অন্য কেউ তাঁকে সঙ্গ দিতে ব্যর্থ হলে বল ও রানের ব্যবধান বাড়তেই থাকে।ব্যক্তিগত ৬৬ রানে বাবর আযম আউট হয়ে গেলে পাকিস্তানের জয়ের আশাও শেষ হয়ে যায়।৪৩ বলে খেলা বাবর আযমের এটি সিরিজে টানা দ্বিতীয় হাফ সেঞ্চুরি ইনিংস।শেষ দিকে শাহিন শাহ আফ্রিদি ১৩ বলে ২২ রানের ক্যামিও খেললেও তা কেবলই পরাজয়ের ব্যবধান কমাতে পারে।১৯.৩ ওভারে ১৭৮ রানে অলআউট হয়ে ২১ রানে পরাজিত হয়ে মাঠ ছাড়ে পাকিস্তান।কিউই বোলারদের মধ্যে এডাম মিলনে ৩৩ রানে ৪ উইকেট নেন।তাছাড়া সোধি,সাউদী ও স্ক্রীম সমান দুই উইকেট করে নেন। এই জয়ের ফলে পাঁচ ম্যাচ সিরিজে ২-০ তে এগিয়ে গেলো স্বাগতিক নিউজিল্যান্ড।ফিল এলেন ম্যাচ সেরার পুরস্কার পান। সংক্ষিপ্ত স্কোর:-নিউজিল্যান্ড ১৯৪/৮(২০) ফিল এলেন ৭৪,কেন উইলিয়ামসন ২৬,হারিস রউফ ৩/৩৬। পাকিস্তান ১৭৮/১০(১৯.৩) বাবর আযম ৬৬,ফখর জামান ৫০,এডাম মিলনে ৪/৩৩। ফলাফল:- নিউজিল্যান্ড ২১ রানে জয়ী। ম্যান অফ দ্য ম্যাচ:- ফিল এলেন।

এই বিভাগের সব খবর

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে পটিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড দক্ষিণ গোবিন্দারখীল গ্রামের পূর্ব পাড়া এলাকার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ জুলাই দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। এ নিয়ে...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও টেকসই পানি ব্যবস্থাপনার কৌশলের কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে পানিনিরাপত্তাকে। নদী পুনরুদ্ধার, বন্যা নিয়ন্ত্রণ, খাল খনন এবং...

সর্বশেষ

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও...

রামগড়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, ৪৫৬ পরিবার পেল কার্ড

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

লামায় নির্বাহী অফিসার মঈন উদ্দিন’র আন্তরিক প্রচেষ্ঠায় স্বাস্থ্য কমপ্লেক্সে আট্রাসনোগ্রাফী ও ডেন্টাল সেবা চালু

দীর্ঘদিন বন্ধ থাকার পর বান্দরবান জেলার লামা উপজেলা স্বাস্থ্য...

শিক্ষা খাতের বরাদ্দের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম...