বায়েজিদ মডেল স্কুলে আনন্দঘন ও উৎসবমূখর পরিবেশে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি মাজহারুল হকের সভাপতিত্বে ১ জানুয়ারি বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়।
উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খ্যাতিমান শিশু সাহিত্যিক, দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক রাশেদ রউফ।
অতিথি ছিলেন বাচিক শিল্পী আয়েশা হক শিমু, শিক্ষানুরাগী,পরিমল ধর।
শুরুতেই রাশেদ রউফ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার জন্য ধন্যবাদ জানান। প্রতি বছর প্রায় সাড়ে চার কোটি শিক্ষার্থীকে নতুন বই বিনামূল্যে তুলে দেওয়া হয়,যা বিশ্বে শিক্ষা বিস্তারে এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছে। তিনি শিক্ষার্থীদের নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তুলতে বলেন।
পরিমল ধর বলেন, বর্তমান শিক্ষাক্রমে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে শিখতে পারবে।ফলে তাদের মানসিক বিকাশ দৃঢ় হবে ও তারা মানবিক গুণাবলি সম্পন্ন আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠবে। উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের শিক্ষকগণ।

