রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

নির্বাচন হবে কি হবে না দেশের মানুষ সিদ্ধান্ত নেবে: প্রধানমন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

নির্বাচন ঠেকানোর নামে বিএনপি-জামায়াত ভয়ঙ্কর রূপে মাঠে নেমেছে বলে মন্তব্য করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচন হবে কি হবে না দেশের মানুষ সিদ্ধান্ত নেবে। তবে মানুষের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না।

তিনি বলেন, নির্বাচন শান্তিপূর্ণ করতে চাই। জনগণ যাকে ভোট দিবে সেই নির্বাচিত হবে। দেশে গণতান্ত্রিক ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। আওয়ামী লীগ চাই শান্তিপূর্ণ নির্বাচন হোক।
শনিবার (২৩ ডিসেম্বর) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ ভবন থেকে ৬ জেলার নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বিএনপি সন্ত্রাসীদের দল আর জামায়াত যুদ্ধাপরাধীদের দল। সন্ত্রাসী ও যুদ্ধাপরাধীদের দল থেকে দেশকে মুক্ত রাখতে হবে।

তিনি আরও বলেন, ক্ষমতায় থাকাকালে দেশের মানুষের ওপর বিএনপি-জামায়াত যেভাবে অত্যাচার নির্যাতন করেছিল, তা ভাষা প্রকাশ করা যায় না। ’৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে তুলনা করা যায়।

শেখ হাসিনা বলেন, টানা ২০০৯ সাল থেকে ক্ষমতায় আছি বলেই বাংলাদেশ বদলে গেছে, আমরা এখন সব সূচকেই এগিয়েছি অভূতপূর্বভাবে। উন্নয়নের ধারাটা বজায় রাখতে হবে। বিএনপি অতীতের মতোই আবার নির্বাচন ঠেকানোর নামে ভয়ংকরভাবে অগ্নিসন্ত্রাস করে চলেছে। মনুষত্ববোধ থাকলে বিএনপি এসব করতে পারতো না। তাদের নেতা কে? যারা আমাকে মারতে চেয়েছিল, তারা (খালেদা জিয়া) অপরাধী হওয়া সত্ত্বেও আমি বাসায় থাকার সুযোগ করে দিয়েছি।

যারা তারেক জিয়ার হুকুমে আগুন সন্ত্রাস করছেন, তাদের পাপের ভাগিদার হতে হবে জানিয়ে শেখ হাসিনা বলেন, তারেক জিয়ার কিছু হবে না। সে জুয়া খেলে ভালোই থাকবে। সে তো দেশেই আসে না। সাহস থাকলে দেশে আসুক। মানুষ এ আগুন সন্ত্রাসের প্রতিশোধ নেবেই।

খুলনা বিভাগের কুষ্টিয়া, ঝিনাইদহ ও সাতক্ষীরা জেলা, বরিশাল বিভাগের বরগুনা জেলা, ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলা এবং চট্টগ্রাম বিভাগের রাঙামাটি জেলায় নির্বাচনী জনসভা করেছে আওয়ামী লীগ। এতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ছাড়াও কেন্দ্রীয় নেতারা, সংশ্লিষ্ট জেলা আওয়ামী লীগ, উপজেলা, থানা, পৌর আওয়ামী লীগ, ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগের নেতা এবং সংশ্লিষ্ট জেলাগুলোর নির্বাচনী এলাকার নৌকা মার্কার প্রার্থীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

মধ্যপ্রাচ্যের সংকট ও আমাদের অর্থনীতি: বিপদ সামলাতে যা করা দরকার

​আমাদের দেশের অর্থনীতি মূলত দুটি বিষয়ের ওপর টিকে আছে—বিদেশে পোশাক বিক্রি করা এবং মধ্যপ্রাচ্যে থাকা কর্মীদের পাঠানো টাকা (রেমিট্যান্স)। তাই মধ্যপ্রাচ্যে কোনো যুদ্ধ বা...

নতুন প্রজন্মকে মাদকের অভিশাপ থেকে রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘নতুন প্রজন্মকে মাদকের অভিশাপ থেকে রক্ষায় বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ। অতীতে দেশের শিশু-কিশোরদের মাদকের...

জাহাজভাঙা শিল্পে উন্নয়নের পাশাপাশি মৃত্যুহার কমাতে চায় সরকার

সরকার জাহাজভাঙা শিল্পের উন্নয়নের পাশপাশি এ সংশ্লিষ্ট মৃত্যুহার শুন্যের কোঠায় নামিয়ে আনতে চায়। শিল্পায়নের সঙ্গে রিস্ক ফ্যাক্টর আছে, তাই সে ব্যাপারে সচেতন হতে হবে। আজ...

সর্বশেষ

মধ্যপ্রাচ্যের সংকট ও আমাদের অর্থনীতি: বিপদ সামলাতে যা করা দরকার

​আমাদের দেশের অর্থনীতি মূলত দুটি বিষয়ের ওপর টিকে আছে—বিদেশে...

নতুন প্রজন্মকে মাদকের অভিশাপ থেকে রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

জাহাজভাঙা শিল্পে উন্নয়নের পাশাপাশি মৃত্যুহার কমাতে চায় সরকার

সরকার জাহাজভাঙা শিল্পের উন্নয়নের পাশপাশি এ সংশ্লিষ্ট মৃত্যুহার শুন্যের...

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৪ সেপ্টেম্বর জিয়া পরিবারের তৃতীয়...

মায়ের আইফোন নিয়ে নিখোঁজ কুবি শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের নিখোঁজ...

সৌদির রাজধানীতে প্রথমবার হামলার সতর্কবার্তার পরই বিকট বিস্ফোরণ

সৌদি আরবের রাজধানী রিয়াদে আজ শনিবার ভোররাতে (শুক্রবার দিবাগত...