বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রাম একাডেমি এগিয়ে যাবে সৌরভে, গৌরবে : বার্ষিক সভায় প্রফেসর রীতা দত্ত

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম একাডেমির ২৩তম বার্ষিক সাধারণ সভা গতকাল শুক্রবার সন্ধ্যায় একাডেমির ফয়েজ নুর নাহার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম একাডেমির পরিচালক প্রফেসর রীতা দত্ত। তিনি বলেন, বিগত বছরে চট্টগ্রাম একাডেমি অনেক অনুষ্ঠানের আয়োজন করেছে যে অনুষ্ঠানগুলো আমাদের সাহিত্য, সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। আমাদের তরুণ প্রজন্ম এসব অনুষ্ঠানে অংশগ্রহণ করে নিজেদের সমৃদ্ধ করছে মানবিক গুণসম্পন্ন করে তুলছে। চট্টগ্রাম একাডেমি এভাবে এগিয়ে যাবে নান্দনিক অনুষ্ঠানাদি আয়োজন করে এ কামনা করি। একাডেমির সাথে সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় চট্টগ্রাম একাডেমি এগিয়ে যাবে সৌরভে, গৌরবে।

সভায় ২৩তম বার্ষিক সভার প্রতিবেদন পাঠ করেন একাডেমির মহাপরিচালক আমিনুর রশীদ কাদেরী।

তিনি সদস্যদের যার যার অবস্থান থেকে একাডেমিকে তুলে ধরার আহ্বান জানিয়ে বলেন, সবার সহযোগিতায় একাডেমির ভবিষ্যৎ কর্মসূচিগুলো আরো সুন্দরভাবে ও সুচারুরূপে বাস্তবায়ন করতে চাই।

একাডেমির প্রতিষ্ঠাতা শিশুসাহিত্যিক রাশেদ রউফের সঞ্চালনায় বক্তব্য দেন, একাডেমির সাবেক মহাপরিচালক নেছার আহমদ, অরুণ শীল, পরিচালক দীপক বড়ুয়া, বিপুল বড়ুয়া, রহমান হাবীব, এস এম আবদুল আজিজ, মেহের আফরোজ হাসিনা, এস এম মোখলেসুর রহমান, বাসুদেব খাস্তগীর ও ফারজানা রহমান শিমু। সূচনা বক্তব্য দেন পরিচালক মো. জাহাঙ্গীর মিঞা। শুভেচ্ছা বক্তব্য দেন পৃষ্ঠপোষক সদস্য প্রাবন্ধিক–শিক্ষাবিদ মুহাম্মদ মুজিবুর রহমান, অধ্যক্ষ মো. মাজহারুল হক, অধ্যক্ষ তরুণ কান্তি বড়ুয়া, অধ্যক্ষ ছন্দা চক্রবর্তী, ছড়াশৈলী সম্পাদক কাসেম আলী রানা, কবি ও গীতিকার জসীম উদ্দীন খান।

একাডেমির পৃষ্ঠপোষক সদস্য অধ্যক্ষ মো. মাজহারুল হকের সম্পাদনায় সদস্যদের ছবিসম্বলিত একটি ডিরেক্টরি প্রকাশের প্রস্তাবনা সাধারণ সভায় সাদরে গৃহীত হয়।

এই বিভাগের সব খবর

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব নাজমুল হক জানান, তারেক রহমান আজ...

ফুটপাত থেকে অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদ চসিক মেয়রের

চট্টগ্রাম নগরীর কাজীর দেউরী মোড় থেকে লালখান বাজার পর্যন্ত ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছেন চট্টগ্রাম সিটি...

বিদেশ থেকে এআই ভিডিও দিয়ে সরকার পতন করা যাবে না : মীর হেলাল

বিদেশে বসে এআই দিয়ে ভিডিও তৈরি করে বাংলাদেশের সরকার পতন করা যাবে না বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

সর্বশেষ

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম...

ফুটপাত থেকে অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদ চসিক মেয়রের

চট্টগ্রাম নগরীর কাজীর দেউরী মোড় থেকে লালখান বাজার পর্যন্ত...

বিদেশ থেকে এআই ভিডিও দিয়ে সরকার পতন করা যাবে না : মীর হেলাল

বিদেশে বসে এআই দিয়ে ভিডিও তৈরি করে বাংলাদেশের সরকার...

বান্দরবান শহরকে পর্যটন নগরীতে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে : পার্বত্যমন্ত্রী

প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত বান্দরবান পার্বত্য জেলাকে আন্তর্জাতিক মানের পরিবেশবান্ধব ও...

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের

ইউক্রেনের যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা বহাল...

সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

সাবেক শিক্ষামন্ত্রী ও চট্টগ্রাম-৯ আসনের সাবেক সংসদ সদস্য মহিবুল...