শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

পাঁচদিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন ২৫৭ জন

- Advertisement -
Single page 1st Paragraph

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলে শুনানিতে পঞ্চম দিনে আপিল শুনানিতে ৪৪ জন প্রার্থী প্রার্থিতা ফিরে পেয়েছে। ওইদিন নামঞ্জুর হয়েছে ৫২ জনের। সিদ্ধান্ত হয়নি ৪ জনের। পাঁচদিনে মোট ২৫৭ জন প্রার্থী শুনাতিতে তাদের প্রার্থিতা ফিরে পায়।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) আগারগাঁও নির্বাচন কমিশনের আইন শাখা সূত্রে এই তথ্য জানা যায়।

ইসি জানায়, এর আগে প্রথম দিনে ৫৬ জন প্রার্থীতা ফিরে পায়। সেখানে ৩২ জন নামঞ্জুর ও সিদ্ধান্ত হয়নি ৬ জনের। দ্বিতীয় দিনে ৫১ মঞ্জুর। নামঞ্জুর হয়েছে ৪১ জন। তৃতীয় দিনে এসে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৬১ জন আর চতুর্থ দিনে ৪৫ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন।

রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৫৬১টি আপিল আবেদন জমা পড়েছে। আর ১০ থেকে ১৫ ডিসেম্বর শুনানি আপিল আবেদনগুলো নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনি প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি (রোববার)।

এই বিভাগের সব খবর

জীবন ও প্রকৃতিকে পড়াই লেখালেখির জন্য সবচেয়ে বেশি অপরিহার্য

চট্টগ্রাম একাডেমি প্রবর্তিত ‘মমতাজ সবুর সাহিত্য সম্মাননা ও পুরস্কার ২০২৬’ প্রদান অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত বহুমাত্রিক সাহিত্যব্যক্তিত্ব সুব্রত বড়ুয়া বলেছেন, লেখালেখি নিবিড় সাধনার বিষয়। অধ্যয়নের বিষয়।...

প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা

শিশুদের পুষ্টি নিশ্চিত করতে ২০২৭ সাল থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকার মিড ডে মিল চালু করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী...

জুমার নামাজের পর নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২০

চট্টগ্রাম নগরের সিনেমা প্যালেস এলাকায় জুমার নামাজের পর ঝটিকা মিছিল বের করেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে পুলিশ ও ছাত্রদল-যুবদলের নেতাকর্মীদের ধাওয়ায় মিছিলকারীরা ছত্রভঙ্গ...

সর্বশেষ

জীবন ও প্রকৃতিকে পড়াই লেখালেখির জন্য সবচেয়ে বেশি অপরিহার্য

চট্টগ্রাম একাডেমি প্রবর্তিত ‘মমতাজ সবুর সাহিত্য সম্মাননা ও পুরস্কার...

প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা

শিশুদের পুষ্টি নিশ্চিত করতে ২০২৭ সাল থেকে দেশের সব...

জুমার নামাজের পর নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২০

চট্টগ্রাম নগরের সিনেমা প্যালেস এলাকায় জুমার নামাজের পর ঝটিকা...

শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর

শিশু-কিশোরদের সঙ্গে আন্তরিক সম্পর্ক গড়ে তোলা, তাদের খোঁজ-খবর নেওয়া...

প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে দেশে আনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে দেশটিও নানা...

২০২৭ সালের জানুয়ারি-জুনের জন্য ৮,০১০ কোটি টাকার জ্বালানি আমদানির প্রস্তাব অনুমোদন

দেশের জ্বালানি চাহিদা পূরণে ২০২৭ সালের জানুয়ারি থেকে জুন...