বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬

মহিউদ্দিন চৌধুরীর মতো আমি মানুষের সেবা করতে চাই : ফরিদ মাহমুদ

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা ও চট্টগ্রাম-১০ আসনের স্বতন্ত্র প্রার্থী ফরিদ মাহমুদ বলেছেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরীর মতো আমি মানুষের সেবা করতে চাই।

তিনি যেমন মানুষের আপদে-বিপদে, সুখে-দুখে মানুষের পাশে থেকে কাজ করে তাদের মনজয় করেছেন, আমিও তেমন কাজ করে মানুষের হৃদয় জয় করতে চাই। মানুষ বেঁচে থাকে তাঁর কর্মগুণে। আমাদের প্রয়াত নেতারা আমাদের মাঝে নেই। কিন্তু উনাদের কর্মের গুণে মানুষের হৃদয়ে তারা শত শত বছর ধরে বেঁচে আছেন।

নগরীর ৮নং শুলকবহর ওয়ার্ডের চশমাহিলস্থ শেখ ফরিদ মসজিদে চট্টলার প্রয়াত নেতাদের আত্মার শান্তি কামনায় দোয়া, মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাতের প্রাক্কালে মুসল্লিদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখতে গিয়ে তিনি উপরোক্ত কথাগুলো বলেছেন।

দোয়া মাহফিল শেষে তিনি চট্টলার জননন্দিত প্রয়াত নেতা আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরী কবর জেয়ারত করেন।পরে তিনি প্রয়াত নেতার সহধর্মিনী মহিলা আওয়ামীলীগ সভানেত্রী হাসিনা মহিউদ্দিনের সাথে সাক্ষাত করেন।

পরবর্তীতে মুক্তিযুদ্ধের বরেণ্য সংগঠক প্রাক্তন মন্ত্রী, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোগী জননেতা জহুর আহমেদ চৌধুরীর পল্টন রোডস্থ কবর জেয়ারত করেন।

এরপরে নগর আওয়ামী লীগের সাবেক সভাপতি, প্রাক্তন মন্ত্রী জননেতা এম.এ মান্নান ও প্রয়াত সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী ইনামুল হক দানুর কবর জেয়ারত করেন।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সহ সভাপতি মোঃ জালাল উদ্দিন আহমেদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মাকসুদ, প্রবীণ সাংবাদিক জুবায়ের সিদ্দিকী, আওয়ামী লীগ নেতা আলী আকবর হোসেন, নেছার আহমেদ, শেখ নাছির আহমেদ, মোঃ আশরাফুল গনি, শওকত হোসেন, শফিউদ্দিন বাবু, আখতারুজ্জামান আক্কাস, তোহিদ আলি শাহজাদা, বখতেয়ার ফারুক, দেলোয়ার হোসেন দেলু, রাশেদ চৌধুরী, নাজমুল হাসান রুমি, আজাদুর রহমান আজাদ প্রমুখ।

এই বিভাগের সব খবর

শাহজালালে দুবাই থেকে আসা বিমানে মিললো ১৯ কেজি স্বর্ণ

দুবাই থেকে ঢাকায় আসা একটি বিমানের কার্গো হোলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা। প্রায় ১৯ কেজি ওজনের ১৬০টি স্বর্ণের...

সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ড শেষে কারাগারে

সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় নীলফামারী-৩ আসনের সাবেক সংসদ সদস্য আশিকা সুলতানাকে (৪৬) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তিন দিনের রিমান্ড শেষে আজ তাকে ঢাকার...

কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কেবল অতীত ইতিহাস নন, তিনি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণার উৎস। তিনি আমাদের যাপিত জীবনের...

সর্বশেষ

শাহজালালে দুবাই থেকে আসা বিমানে মিললো ১৯ কেজি স্বর্ণ

দুবাই থেকে ঢাকায় আসা একটি বিমানের কার্গো হোলে অভিযান...

সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ড শেষে কারাগারে

সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় নীলফামারী-৩ আসনের সাবেক সংসদ...

কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম...

রাশিয়ার রাতে হামলায় কিয়েভে নিহতের সংখ্যা বেড়ে ১৩

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায়...

খামেনির দাফনের পরই যুক্তরাষ্ট্র-ইরানের পরবর্তী পরোক্ষ বৈঠক

ইরানের সদ্যপ্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পন্ন...

আয়াতুল্লাহ খামেনির জানাজায় যোগ দিতে ইরানের পথে স্পিকার

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় যোগ দিতে...