শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

আপিলের তৃতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৬১ জন

- Advertisement -
Single page 1st Paragraph

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের ক্ষেত্রে আপীলে এ পর্যন্ত প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৬৮ জন। এরমধ্যে আজ তৃতীয় দিনে ৬১ জন এবং গতকাল ৫১ জন ও আগের দিন ৫৬ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফেরত পেয়েছেন।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন কমিশন গত তিন দিন আপিল শুনানিতে এ সিদ্ধান্ত দেন। এ সময় প্রার্থীদের পক্ষে তার আইনজীবীরা ও প্রার্থীরা সশরীরে প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত ছিলেন।
নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে দাখিলকৃত ২ হাজার ৭১২টি মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তারা বিভিন্ন কারণে ৭৩১ জনের মনোনয়নপত্র বাতিল করেন এবং ১ হাজার ৯৮৫টি গ্রহণ করেন। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৫৬১ জন প্রার্থী নির্বাচন কমিশনে (ইসি) আপিল দায়ের করেন। এসব আপিল আবেদন বিষয়ে ১০ ডিসেম্বর থেকে শুনানি শুরু হয়েছে। চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। রায়ে সন্তুষ্ট না হলে প্রার্থীদের উচ্চ আদালতে যাওয়ার সুযোগ রয়েছে।
সকাল ১০ টায় এই আপিল শুনানি শুরু হয়, চলে বিকেল ৪টা পর্যন্ত। আজ ৯৮ জন প্রার্থীর আপিল শুনানি হয়। শুনানিতে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৬১ জন। এছাড়া, ৩৫ জন প্রার্থীর আপিল নামঞ্জুর করে ইসি এবং ২ জন প্রার্থীর বিষয়ে আদেশ পরে দেয়া হবে বলে জানানো হয়।
তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি রোববার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, মনোনয়নপত্র জমা নেয়া হয় গত ৩০ নভেম্বর বৃহস্পতিবার পর্যন্ত। ১ থেকে ৪ ডিসেম্বর দাখিলকৃত মনোনয়নপত্রগুলো যাচাই-বাছাই হয়, রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ৯ ডিসেম্বর শেষ হয়েছে। ১৫ ডিসেম্বর পর্যন্ত এই আপিল আবেদনগুলো নিষ্পত্তি হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর রোববার। রিটার্নিং অফিসাররা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর সোমবার।
নির্বাচনী প্রচারণা চলবে আগামী ১৮ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।
নির্বাচনের জন্য ৬৬ জন রিটার্নিং অফিসার ও ৫৯২ জন সহকারি রিটার্নিং অফিসার নিয়োগ দিয়েছে কমিশন। দেশের ৪২ হাজার ভোট কেন্দ্রের ২ লাখ ৬২ হাজার বুথে এবার প্রায় ১১ কোটি ৯৭ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

এই বিভাগের সব খবর

জীবন ও প্রকৃতিকে পড়াই লেখালেখির জন্য সবচেয়ে বেশি অপরিহার্য

চট্টগ্রাম একাডেমি প্রবর্তিত ‘মমতাজ সবুর সাহিত্য সম্মাননা ও পুরস্কার ২০২৬’ প্রদান অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত বহুমাত্রিক সাহিত্যব্যক্তিত্ব সুব্রত বড়ুয়া বলেছেন, লেখালেখি নিবিড় সাধনার বিষয়। অধ্যয়নের বিষয়।...

প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা

শিশুদের পুষ্টি নিশ্চিত করতে ২০২৭ সাল থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকার মিড ডে মিল চালু করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী...

জুমার নামাজের পর নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২০

চট্টগ্রাম নগরের সিনেমা প্যালেস এলাকায় জুমার নামাজের পর ঝটিকা মিছিল বের করেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে পুলিশ ও ছাত্রদল-যুবদলের নেতাকর্মীদের ধাওয়ায় মিছিলকারীরা ছত্রভঙ্গ...

সর্বশেষ

জীবন ও প্রকৃতিকে পড়াই লেখালেখির জন্য সবচেয়ে বেশি অপরিহার্য

চট্টগ্রাম একাডেমি প্রবর্তিত ‘মমতাজ সবুর সাহিত্য সম্মাননা ও পুরস্কার...

প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা

শিশুদের পুষ্টি নিশ্চিত করতে ২০২৭ সাল থেকে দেশের সব...

জুমার নামাজের পর নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২০

চট্টগ্রাম নগরের সিনেমা প্যালেস এলাকায় জুমার নামাজের পর ঝটিকা...

শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর

শিশু-কিশোরদের সঙ্গে আন্তরিক সম্পর্ক গড়ে তোলা, তাদের খোঁজ-খবর নেওয়া...

প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে দেশে আনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে দেশটিও নানা...

২০২৭ সালের জানুয়ারি-জুনের জন্য ৮,০১০ কোটি টাকার জ্বালানি আমদানির প্রস্তাব অনুমোদন

দেশের জ্বালানি চাহিদা পূরণে ২০২৭ সালের জানুয়ারি থেকে জুন...