স্বাস্থ্য সেবার নন্দিত সেবা প্রতিষ্ঠান “সূর্যের হাসি নেটওয়ার্ক” এর উদ্যোগে শিশুদের জন্য বিশেষায়িত পোষাক তৈরি করেছে। আরামদায়ক, মানসন্মত এই পোশাক টি সারাদেশের সূর্যের হাসি ক্লিনিক গুলোতে ক্রমাগতভাবে পাওয়া যাবে। এর মর্ধ্যে সুলভ মূল্যে পোশাক টি ট্রায়েল বেসিসে কিছু ক্লিনিকে শিশুদের মায়েদের দৃষ্টি আকর্ষণ করেছে এবং দৃষ্টিনন্দন বিভিন্ন রকমের বর্নিল পোশাক গুলো স্থানীয় জনগোষ্ঠীর মাঝে ব্যাপক চাহিদা সৃষ্টি করেছে।
তারই ধারাবাহিকতায় উক্ত বেবি ড্রেস গুলো চট্টগ্রামের স্থানীয় জনগোষ্ঠীর মাঝে পৌঁছে দেয়ার লক্ষ্যে ৯ ডিসেম্বর’ শনিবার চট্টগ্রাম নগরীর পাঠানটুলি নাজিরপুলস্থ “সূর্যের হাসি ক্লিনিক” মিলনায়তনে “বেবী ড্র্রেস” পণ্যের এক ওপেনিং চিরমনি ক্লিনিকের ব্যবস্থাপক দেবাশীষ কান্তি বিশ্বাস এর সঞ্চালনায় এবং সূর্যের হাসি কমিউনিটি সাপোর্ট গ্রুপ সভাপতি দোস্ত মোহাম্মদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে উদ্বোধক ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও দৈনিক “ফিনানশিয়াল এক্সপ্রেস বাংলাদেশ ” পত্রিকার ব্যুরো চীফ ও লেখক, সাংবাদিক নাজিমুদ্দিন শ্যামল। এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সাংবাদিক হাউজিং সোসাইটির সাবেক সভাপতি ও দৈনিক আজকের চট্টগ্রাম’র নগর সম্পাদক সাংবাদিক স্বপন কুমার মল্লিক। 
স্বাগত বক্তব্য রাখেন সূর্যের হাসি ক্লিনিকের মেডিকেল অফিসার ডাঃ রোখসানা আক্তার।
অনুষ্ঠানে আগত মায়েরা নবজাতক থেকে শুরু করে বিভিন্ন সাইজের আরামদায়ক ও মানসন্মত বেবী ড্রেস গুলো, তাঁদের সন্তানের জন্য নিতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেন এবং পণ্যটির আরো ব্যাপক প্রচার প্রসারের অভিমত প্রকাশ করেন আলোচকবৃন্দ।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সূর্যের হাসি কমিউনিটি সাপোর্ট গ্রুপ সদস্য নাফসুল বারী।

