শনিবার, ৪ জুলাই ২০২৬

বিটিভি চট্টগ্রাম কেন্দ্রকে জাতীয় টেলিভিশনের ভূমিকা পালনের আহ্বান

- Advertisement -
Single page 1st Paragraph

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) চট্টগ্রামের ইতিহাসে প্রথমবারের মতো ১৬টি শিল্পী সংগঠনের প্রায় অর্ধশতাধিক শিল্পীর উপস্থিতিতে গতকাল বুধবার অংশীজন সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার নূর আনোয়ার হোসেন রনজুর সভাপতিত্বে সভায় বিটিভি চট্টগ্রামের খবর ও অনুষ্ঠানের মান, সমস্যা ও সমাধানকল্পে করণীয় দিক নিয়ে আলোচনা করা হয়। এই প্রথমবারের মতো শিল্পীরা বিভাজন ভুলে এক টেবিলে আলোচনায় অংশ নিয়ে এমন সুযোগ দেয়ায় বিটিভি চট্টগ্রামকে ধন্যবাদ দেন। সামপ্রতিক সময়ে বদলে যাওয়া বিটিভি চট্টগ্রাম নিয়ে প্রশংসা করে তারা এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।

তারা বলেন, অতীতে কিছু সমস্যা থাকলেও এখন বিটিভি চট্টগ্রাম সব শিল্পীর যথাযথ সুযোগ নিশ্চিত করছে এবং কোনো অভিযোগ থাকলে তার দ্রুত সমাধান করা হচ্ছে। তাছাড়া শিল্পীরা বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে চট্টগ্রাম অঞ্চলের সংবাদ ও সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি জাতীয় টেলিভিশনের ভূমিকা পালন করার আহ্বান জানান। সেই লক্ষ্যে চট্টগ্রামের বাইরের থেকেও শিল্পীদের পর্দায় হাজির করার বিষয়ে মত দেন তারা। একই সঙ্গে প্রোডাকশনে আধুনিক যন্ত্র ও কৌশল সংযোজনের ওপর জোর দেন বক্তারা।

সভায় অংশ নেন চট্টগ্রাম বেতার ও টেলিভিশন শিল্পী কল্যাণ সংস্থা, শিল্পী সংসদ, শিল্পী কল্যাণ সংস্থা, লোক সংগীত শিল্পী সংস্থা, নজরুল একাডেমী, চট্টগ্রাম টেলিভিশন শিল্পী সমিতি, নৃত্যশিল্পী সংস্থা, নৃত্যশিল্পী সংসদ, সম্মিলিত আবৃত্তি পরিষদ, আবৃত্তি জোট, সরগম একাডেমী, সম্মিলিত শিল্পী সমাজ, নজরুল সংগীত শিল্পী সংস্থা ও সম্মিলিত আবৃত্তি পরিষদের নেতৃবৃন্দ।

এই বিভাগের সব খবর

মিয়ানমারে পাচারকালে ৬০০ বস্তা সিমেন্ট উদ্ধার, আটক ৫

মিয়ানমারে পাচারকালে ৬০০ বস্তা সিমেন্ট উদ্ধারসহ পাঁচ পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। আজ কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, গতকাল...

চট্টগ্রামে ফুটবল খেলার সময় গোলপোস্ট ভেঙে প্রাণ গেল তরুণের

নগরীর হালিশহর বেগমজান উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় মাহিদুল ইসলাম (১৯) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। গোল করার পর আনন্দ প্রকাশ...

কর্ণফুলীতে রডবোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে ৩ শ্রমিক আহত

কর্ণফুলী উপজেলায় রডবোঝাই একটি ট্রাকের ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে বিলে পড়ে যাওয়ার ঘটনায় তিন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৩ জুলাই) ভোর সাড়ে ৫টার...

সর্বশেষ

মিয়ানমারে পাচারকালে ৬০০ বস্তা সিমেন্ট উদ্ধার, আটক ৫

মিয়ানমারে পাচারকালে ৬০০ বস্তা সিমেন্ট উদ্ধারসহ পাঁচ পাচারকারীকে আটক...

চট্টগ্রামে ফুটবল খেলার সময় গোলপোস্ট ভেঙে প্রাণ গেল তরুণের

নগরীর হালিশহর বেগমজান উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলতে গিয়ে...

কর্ণফুলীতে রডবোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে ৩ শ্রমিক আহত

কর্ণফুলী উপজেলায় রডবোঝাই একটি ট্রাকের ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ...

মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব...

পাকিস্তানে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪০

পাকিস্তানের বেলুচিস্তানে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ৪০...

আলজেরিয়াকে হারিয়ে শেষ ষোলতে সুইজারল্যান্ড

আলজেরিয়াকে ২-০ গোলে পরাজিত করে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত...