শুক্রবার, ৩ জুলাই ২০২৬

অবরোধে নগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে সিএমপি কমিশনার

- Advertisement -
Single page 1st Paragraph

বিএনপি–জামায়াত ও সমমনা দলের ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি চলাকালীন চট্টগ্রামের গুরুত্বপূর্ণ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার কৃষ্ণ পদ রায়। বুধবার ৪৮ ঘণ্টা অবরোধের প্রথম দিন সকাল সাড়ে ১১টা থেকে দুপুর পর্যন্ত তিনি নগরীর ওয়াাসা মোড়, কাজীর দেউড়ি, এনায়েত বাজার, নিউমার্কেট, কোতোয়ালী মোড়, ফিরিঙ্গি বাজার, নতুন ব্রিজ, বাকলিয়া এক্সেস রোড, সিরাজউদ্দৌলা রোড, চকবাজার, জামাল খান, চেরাগী পাহাড় মোড় ও আন্দরকিল্লা এলাকা পর্যবেক্ষণ করেন।

এ সময় সিএমপি কমিশনার ডিউটিরত পুলিশ অফিসার ও ফোর্সদের সময়োপযোগী দিক–নির্দেশনা প্রদান করেন। একইসাথে শঙ্কামুক্ত ও আস্থার সাথে দৈনন্দিন কার্যক্রম সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরিচালনা করতে সাধারণ পথচারীদের সাথেও কথা বলেন।

এ সময় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) আব্দুল মান্নান মিয়া, উপ–পুলিশ কমিশনার (সদর) মো. আবদুল ওয়ারীশ, উপ–পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, উপ–পুলিশ কমিশনার (ট্রাফিক–উত্তর) মো. জয়নুল আবেদীন, উপ–পুলিশ–কমিশনার (সরবরাহ) মুহাম্মদ ফয়সাল আহমেদ, উপ–পুলিশ–কমিশনার (ট্রাফিক–দক্ষিণ) এন. এম. নাসিরুদ্দিন, উপ–পুলিশ কমিশনার (ডিবি–উত্তর) মোছাম্মৎ সাদিরা খাতুন ও উপ–পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অবস) নিস্কৃতি চাকমাসহ সিএমপির সংশ্লিষ্ট থানাগুলোর অফিসার ইনচার্জ (ওসি), ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) ও পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

শাহজালালে দুবাই থেকে আসা বিমানে মিললো ১৯ কেজি স্বর্ণ

দুবাই থেকে ঢাকায় আসা একটি বিমানের কার্গো হোলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা। প্রায় ১৯ কেজি ওজনের ১৬০টি স্বর্ণের...

সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ড শেষে কারাগারে

সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় নীলফামারী-৩ আসনের সাবেক সংসদ সদস্য আশিকা সুলতানাকে (৪৬) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তিন দিনের রিমান্ড শেষে আজ তাকে ঢাকার...

কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কেবল অতীত ইতিহাস নন, তিনি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণার উৎস। তিনি আমাদের যাপিত জীবনের...

সর্বশেষ

শাহজালালে দুবাই থেকে আসা বিমানে মিললো ১৯ কেজি স্বর্ণ

দুবাই থেকে ঢাকায় আসা একটি বিমানের কার্গো হোলে অভিযান...

সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ড শেষে কারাগারে

সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় নীলফামারী-৩ আসনের সাবেক সংসদ...

কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম...

রাশিয়ার রাতে হামলায় কিয়েভে নিহতের সংখ্যা বেড়ে ১৩

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায়...

খামেনির দাফনের পরই যুক্তরাষ্ট্র-ইরানের পরবর্তী পরোক্ষ বৈঠক

ইরানের সদ্যপ্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পন্ন...

আয়াতুল্লাহ খামেনির জানাজায় যোগ দিতে ইরানের পথে স্পিকার

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় যোগ দিতে...