শনিবার, ৪ জুলাই ২০২৬

সদরঘাটে কিশোরীকে দলবেঁধে ধর্ষণ, বান্ধবীসহ গ্রেপ্তার ৬

- Advertisement -
Single page 1st Paragraph

নগরীর সদরঘাটে বান্ধবীর সহযোগিতায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে গণধর্ষণের অভিযোগে ছয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে পাঁচ জন বন্ধু এবং অপরজন ওই কিশোরীর বান্ধবী। সোমবার (৪ ডিসেম্বর) রাতে নগরীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী।
গ্রেপ্তাররা হলেন : ফেনী জেলার দাগনভূঁঞা থানার মো. তামজিদুল ইসলাম রহিম (২৩), কক্সবাজার জেলার চকরিয়া থানার কাঁকারা গ্রামের মো. নজরুল ইসলাম মিনু (৩৬), সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি মোগলটুলী এলাকার ছফুরার বাড়ির মো. নজরুল ইসলাম ফেলন (২০), একই এলাকার মো. রাকিব (২২), কুমিল্লা জেলার ভাঙ্গারা বাজারের রামচন্দ্রপুর এলাকার জুনায়েদ হাসান ওরফে মুন্না (২২) এবং একই এলাকার শারমিন আক্তার (১৬)। তারা সবাই সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকার বাসিন্দা।
সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী জানান, চট্টগ্রাম নগরীর সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় মায়ের সাথে ডির্ভোস হওয়ার পর থেকে ওই কিশোরী (১৭) দাদা-দাদির সঙ্গে বাবার সংসারে থাকতো। তার বাবা পেশায় রিকশাচালক। কিশোরীর বান্ধবীর সহযোগিতায় ফুসলিয়ে পার্শ্ববর্তী এক দারোয়ানের বাসায় নিয়ে পাঁচ জন বন্ধু তাকে উপর্যুপুরি ধর্ষণ করে।
ওসি গোলাম রব্বানী বলেন, ‘গণধর্ষণের শিকার কিশোরী কোন প্রকার মানসিক প্রতিবন্ধী নয়। তাকে ভয় দেখিয়ে পালাক্রমে ধর্ষণ করে আসামিরা। পরে বিষয়টি কিশোরীর বাবা জানতে পারলে তিনি থানায় অভিযোগ দায়ে করেন। অভিযোগের পর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে।

এই বিভাগের সব খবর

মিয়ানমারে পাচারকালে ৬০০ বস্তা সিমেন্ট উদ্ধার, আটক ৫

মিয়ানমারে পাচারকালে ৬০০ বস্তা সিমেন্ট উদ্ধারসহ পাঁচ পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। আজ কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, গতকাল...

চট্টগ্রামে ফুটবল খেলার সময় গোলপোস্ট ভেঙে প্রাণ গেল তরুণের

নগরীর হালিশহর বেগমজান উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় মাহিদুল ইসলাম (১৯) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। গোল করার পর আনন্দ প্রকাশ...

কর্ণফুলীতে রডবোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে ৩ শ্রমিক আহত

কর্ণফুলী উপজেলায় রডবোঝাই একটি ট্রাকের ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে বিলে পড়ে যাওয়ার ঘটনায় তিন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৩ জুলাই) ভোর সাড়ে ৫টার...

সর্বশেষ

মিয়ানমারে পাচারকালে ৬০০ বস্তা সিমেন্ট উদ্ধার, আটক ৫

মিয়ানমারে পাচারকালে ৬০০ বস্তা সিমেন্ট উদ্ধারসহ পাঁচ পাচারকারীকে আটক...

চট্টগ্রামে ফুটবল খেলার সময় গোলপোস্ট ভেঙে প্রাণ গেল তরুণের

নগরীর হালিশহর বেগমজান উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলতে গিয়ে...

কর্ণফুলীতে রডবোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে ৩ শ্রমিক আহত

কর্ণফুলী উপজেলায় রডবোঝাই একটি ট্রাকের ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ...

মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব...

পাকিস্তানে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪০

পাকিস্তানের বেলুচিস্তানে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ৪০...

আলজেরিয়াকে হারিয়ে শেষ ষোলতে সুইজারল্যান্ড

আলজেরিয়াকে ২-০ গোলে পরাজিত করে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত...