বুধবার, ৪ নভেম্বর ২০২৬

রাঙামাটিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে ছাত্রদলের বিক্ষোভ

- Advertisement -
Single page 1st Paragraph

বিএনপির ডাকা নবম দফা অবরোধের শেষ দিনে রাঙামাটিতে মিছিল ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে ছাত্রদল।

আজ সোমবার সকাল সাড়ে ৭টায় জেলা শহরের তবলছড়ি খাদ্য গুদাম এলাকা থেকে তবলছড়ি সেতু পর্যন্ত জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমনের নেৃতত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেয়।

এ সময় ছাত্রদলের নেতারা বলেন, ‘এই সরকারের আমলে অনুষ্ঠিত ২০১৪ সন ও ২০১৮ সনের নির্বাচনে ভোট চুরি করে আওয়ামীলীগ ক্ষমতায় টিকে আছে। এবারও তারা নির্বাচন কমিশনকে ব্যবহার করে বাকশালী কায়দায় ক্ষমতায় থাকতে। দেশের মানুষ এ প্রহসনের নির্বাচন মেনে নেবে না। এসময় প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) পদত্যাগ ও তফসিল বাতিলের দাবি জানানো হয়।

বিক্ষোভ মিছিল শেষে তবলছড়ি সেতুতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে ছাত্রদলের নেতাকর্মীরা।

এদিকে, একই দাবিতে রাঙামাটি সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো.তানভীরের নেতৃত্বে শহরের জেলা পরিষদের সামনে থেকে রাণী দয়াময়ী স্কুল পর্যন্ত মিছিল অনুষ্ঠিত হয়। এতে কলেজ, শহর ও সদর উপজেলা ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

চমেক ও চসিকের ৫৭ স্বাস্থ্যসেবা কেন্দ্রে ৩ কোটি টাকার ওষুধ বিতরণ

দরিদ্র ও অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ সরবরাহ নিশ্চিত করতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ৫৭টি স্বাস্থ্যসেবা কেন্দ্রে...

চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ও আটক ১১৪৯

কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম ও মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ১ হাজার ১৪৯ জনকে গ্রেপ্তার ও আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে...

শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন মজুরি বোর্ড গঠনের পরিপ্রেক্ষিতে কারখানার উৎপাদন সচল রাখতে এবং বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত আন্দোলন স্থগিত রেখে শ্রমিকদের...

সর্বশেষ

চমেক ও চসিকের ৫৭ স্বাস্থ্যসেবা কেন্দ্রে ৩ কোটি টাকার ওষুধ বিতরণ

দরিদ্র ও অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ সরবরাহ...

চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ও আটক ১১৪৯

কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম ও মাদকবিরোধী বিশেষ...

শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন মজুরি বোর্ড গঠনের পরিপ্রেক্ষিতে...

দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়াই-আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু, রংপুরসহ উত্তরাঞ্চলের...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চাইল বাংলাদেশ

মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে কমনওয়েলথভুক্ত দেশগুলোর...