বুধবার, ২৯ জুলাই ২০২৬

ইতিহাস গড়ে দক্ষিণ আফ্রিকাকে হারাল বাংলাদেশ

- Advertisement -
Single page 1st Paragraph

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে টাইগ্রেসরা। এ ম্যাচে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও মুর্শিদা খাতুনের দারুণ ব্যাটিংয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের রেকর্ডও গড়েছে বাংলাদেশ।

রোববার (৩ ডিসেম্বর) বেনোনির উইলোমোর পার্কে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে দুই উইকেটে ১৪৯ রান সংগ্রহ করে বাংলাদেশের মেয়েরা। জবাবে ব্যাট করতে নেমে ১৩৬ রানেই গুটিয়ে যায় প্রোটিয়ারা। এতে ১৩ রানে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।

লক্ষ্য তাড়ায় দুর্দান্ত শুরু পায় দক্ষিণ আফ্রিকার মেয়েরা। দলটির হয়ে ইনিংস উদ্বোধনে নামেন তানজিম ব্রিটস ও অ্যানেকে বস্ক। ম্যাচের শুরু থেকে ঝোড়ো গতিতে রান তাড়া করেন এ দুই ব্যাটার। ম্যাচের ১০ ওভারে এ জুটি ভাঙেন রাবেয়া খান। তার ঘূর্ণিতে মোস্তারির তালুবন্দী হন প্রোটিয়া দলপতি ব্রিটস। আউট হওয়ার আগে ৩০ করেন তিনি। এরপর ক্রিজে আসেন অ্যানেরে ডার্কসেন। তবে উইকেটে থিতু হওয়ার আগেই ফাহিমার ঘূর্ণিতে কাটা পড়েন তিনি। তার বিদায়ে সান লুস ম্যাচের ব্যবধান গড়ার চেষ্টা করেন। কিন্তু তিনিও ব্যর্থ হন। অন্যপ্রান্তে ব্যাট হাতে টাইগ্রেসদের চোখে চোখ রাঙিয়ে লড়াই চালিয়ে যান বস্ক। তবে তাকে যোগ্য সঙ্গ দিতে ব্যর্থ হন প্রোটিয়াদের মিডল অর্ডার ও টেল এন্ডাররা। ম্যাচের ১৮তম ওভারে বস্কের বিদায়ে টাইগ্রেসরা জয়ের সুবাস পেতে থাকে। অবশ্য ডেলমি টাকারের ব্যাটে তখনো জয়ের স্বপ্ন দেখছিল স্বাগতিকরা। কিন্তু শেষ পর্যন্ত তিনিও কিছু করতে পারেননি।

এদিন ব্যাট হাতে ছয় প্রোটিয়া ব্যাটার দুই অঙ্কের ঘর স্পর্শ করতে ব্যর্থ হয়েছেন। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫ উইকেট শিকার করেন স্বর্ণা আক্তার।

এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগ্রেস দলপতি নিগার সুলতানা জ্যোতি। দলটির হয়ে ইনিংস উদ্বোধনে নামেন শামীমা সুলতানা ও মুর্শিদা খাতুন। ম্যাচের শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করে এ দুজন। এভাবে নির্বিঘ্নে ৭ ওভার কাটিয়ে দেন তারা। ম্যাচের সপ্তম ওভারের শেষ বলে এ জুটিতে আঘাত হানেন নন্দুমিসো। তাতে ২৪ রানেই সাজঘরে ফেরেন শামীমা। পরে উইকেটে আসেন সোবহানা মোস্তারী। তবে ঝোড়ো গতিতে রান তুলতে গিয়ে বিপাকে পড়েন তিনি। ম্যাচের ১৩তম ওভারে মার্কসের বলে লেগ বিফরের ফাঁদে পড়েন এ ব্যাটার। আউট হওয়ার আগে ১৬ রান করেন।

এরপর বাইশ গজে আসেন টাইগ্রেস দলপতি নিগার সুলতানা জ্যোতি। তার সঙ্গে ৬৬ জুটি গড়েন মুর্শিদা খাতুন। সেই সঙ্গে নিজের ব্যক্তিগত ফিফটিও তুলে নেন মুর্শিদা। শেষপর্যন্ত তার ও জ্যোতির দুর্দান্ত ক্যামিওতে ১৪৯ রানে থামে বাংলাদেশের ইনিংস।

প্রোটিয়াদের হয়ে একটি করে উইকেট শিকার করেন মার্কস ও নন্দুমিসো।

এই বিভাগের সব খবর

এমপি সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসন থেকে নির্বাচিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রার্থী সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে কোন বাধা নেই বলে জানিয়েছেন...

সমাজে শ্রেণি বৈষম্য দূর করতে সরকার কাজ করে যাচ্ছে : ভূমিমন্ত্রী

মাত্র ১২৫ টাকা খরচ করে কোনো প্রকার উৎকোচ বা তদবির ছাড়াই সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় সরকারি চাকরিতে যোগদানকারী নতুন পেশকারদের মনোভাবের প্রশংসা করে ভূমিমন্ত্রী মো....

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, আহত সারজিস-নাসীরুদ্দীন

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের গাড়িবহরে হামলা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে শহরের...

সর্বশেষ

এমপি সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসন থেকে নির্বাচিত বাংলাদেশ...

সমাজে শ্রেণি বৈষম্য দূর করতে সরকার কাজ করে যাচ্ছে : ভূমিমন্ত্রী

মাত্র ১২৫ টাকা খরচ করে কোনো প্রকার উৎকোচ বা...

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, আহত সারজিস-নাসীরুদ্দীন

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী...

আকবরশাহে চুরির ঘটনায় গ্রেপ্তার ২, ১০ ভরি স্বর্ণালংকার উদ্ধার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) আকবরশাহ থানার অভিযানে একটি চুরির...

মিরসরাই শিল্পাঞ্চলে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী তুরস্কের সানকো

বাংলাদেশের বস্ত্র ও পাট খাতে বড় ধরনের বিনিয়োগের আগ্রহ...

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই : মির্জা ফখরুল

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ডাক দিয়েছেন স্থানীয়...