শুক্রবার, ৩ জুলাই ২০২৬

পুলিশ কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

পুলিশ কর্মকর্তা পরিচয়ে পুলিশের সঙ্গেই প্রতারণার অভিযোগে মো. সাগর ওরফে রিমন (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কাউন্টার টেররিজম ইউনিট। এ সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল ও সিম উদ্ধার করা হয়।

গ্রেপ্তার মো. সাগর প্রকাশ রিমন নওগাঁ জেলার মান্দা থানার বাংড়া এলাকার মো. হাসানের ছেলে।

শুক্রবার (১ ডিসেম্বর) নওগাঁ ও রাজশাহীর মোহনপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপির কাউন্টার টেরোরিজম বিভাগের সাইবার ইউনিটের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আসিফ মহিউদ্দীন। তিনি জানান, গত ২৭ অক্টোবর প্রতারণার শিকার একব্যক্তি নগরীর সদরঘাট থানায় মামলা দায়ের করেন। সে মামলার আসামি সাগরকে গতকাল নওগাঁ ও রাজশাহী জেলায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল ও সিম উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানায়, সে নিজেকে পুলিশের এসপি, এডিশনাল এসপি পরিচয় দিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে বিকাশ এবং নগদ একাউন্ট ব্যবহার করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। প্রথমে সে বিভিন্ন ওয়েবসাইট থেকে পুলিশের বিভিন্ন ইউনিটের কন্ট্রোল রুম নম্বর নিয়ে নিজেকে পুলিশের এসপি, এডিশনাল এসপি পরিচয় দিয়ে কল দেয়। পরে কন্ট্রোল রুম থেকে ওই থানা এলাকায় পুলিশ অফিসারের মোবাইল নম্বর নিয়ে তাকে কল দেয়। তাকে পুলিশ সুপার বা অতিরিক্ত পুলিশ সুপার পরিচয় দিয়ে স্থানীয় বিকাশ এজেন্টের সাথে কথা বলে কৌশলে তার মোবাইল নম্বর নিতো। পরে কৌশলে এজেন্টের কাছ থেকে প্রতারণার মাধ্যমে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতো। ইতিমধ্যে সে অসংখ্য ভুক্তভোগীর কাছ থেকে বিকাশ ও নগদ একাউন্টের মাধ্যমে মোটা অঙ্কের টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিয়েছে বলে জানায় কাউন্টার টেরোরিজম বিভাগের সাইবার ইউনিটের এই কর্মকর্তা।

তিনি আরও জানান, গ্রেপ্তার আসামি প্রতারণা চক্রের একজন সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে ডিএমপি, রাজশাহী, পাবনা ও নওগাঁ জেলার বিভিন্ন থানায় মাদকদ্রব্য, জালিয়াতি ও প্রতারণা সংক্রান্ত ৫টি মামলা তদন্তাধীন এবং আদালতে বিচারাধীন আছে। প্রতারক চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এই বিভাগের সব খবর

শাহজালালে দুবাই থেকে আসা বিমানে মিললো ১৯ কেজি স্বর্ণ

দুবাই থেকে ঢাকায় আসা একটি বিমানের কার্গো হোলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা। প্রায় ১৯ কেজি ওজনের ১৬০টি স্বর্ণের...

সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ড শেষে কারাগারে

সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় নীলফামারী-৩ আসনের সাবেক সংসদ সদস্য আশিকা সুলতানাকে (৪৬) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তিন দিনের রিমান্ড শেষে আজ তাকে ঢাকার...

কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কেবল অতীত ইতিহাস নন, তিনি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণার উৎস। তিনি আমাদের যাপিত জীবনের...

সর্বশেষ

শাহজালালে দুবাই থেকে আসা বিমানে মিললো ১৯ কেজি স্বর্ণ

দুবাই থেকে ঢাকায় আসা একটি বিমানের কার্গো হোলে অভিযান...

সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ড শেষে কারাগারে

সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় নীলফামারী-৩ আসনের সাবেক সংসদ...

কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম...

রাশিয়ার রাতে হামলায় কিয়েভে নিহতের সংখ্যা বেড়ে ১৩

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায়...

খামেনির দাফনের পরই যুক্তরাষ্ট্র-ইরানের পরবর্তী পরোক্ষ বৈঠক

ইরানের সদ্যপ্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পন্ন...

আয়াতুল্লাহ খামেনির জানাজায় যোগ দিতে ইরানের পথে স্পিকার

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় যোগ দিতে...