শনিবার, ৪ জুলাই ২০২৬

রোড ম্যাপ অব এফ-কমার্স টু ই-কমার্স’ শীর্ষক ২ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

- Advertisement -
Single page 1st Paragraph

চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (সিডব্লিউসিসিআই) এর উদ্যোগে ও এসএমই ফাউন্ডেশনের সহযোগিতায় ২ ডিসেম্বর থেকে দুই দিনব্যাপী ‘রোড ম্যাপ অব এফ-কমার্স টু ই-কমার্স’ শীর্ষক উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি ২ ডিসেম্বর ২০২৩  সকাল ১১টায় আরম্ভ হয়। প্রশিক্ষণের প্রথম পর্বে সিডব্লিউসিসিআই এর প্রেসিডেন্ট ইন-চার্জ ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবিদা মোস্তফার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমই ফাউনডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মোঃ মফিজুর রহমান।

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সিডব্লিউসিসিআই এর ভাইস প্রেসিডেন্ট ও সিডব্লিউসিসিআই বিজনেস ইনকিউবেশন সেন্টারের চেয়ারপারসন লুৎমিলা ফরিদ। তিনি তার বক্তব্যে বলেন, ব্যবসা প্রতিষ্ঠা করার জন্য ই-কমার্স ছাড়া গতি নেই। এফ-কমার্সে অনেক সীমাবদ্ধতা থাকে যা ই-কমার্সে থাকে না।

প্রধান অতিথি ড. মোঃ মফিজুর রহমান তার বক্তব্যে বলেন, ফেইসবুকে ব্যবসার কোনো নিরাপত্তা থাকে না। যে কোন সময় পেইজ বন্ধ বা হ্যাক হয়ে যেতে পারে। আরও বড় সমস্যা দাড়ায় যখন আপনার প্রোডাক্টের ছবি কেউ ব্যবহার করে ওদের প্রোডাক্টের মার্কেটিং করে। ওয়েবসাইটে ব্যবসা পরিচালনা করলে তখন এ সমস্যাগুলোর সম্মুখীন হতে হয় না। ই-কমার্স প্ল্যাটফর্ম তৈরি করলে ব্যবসার পরিধি বৃদ্ধি হয় সাথে স্থায়িত্বও নিশ্চিত থাকবে।

অনুষ্ঠানের সভাপতি আবিদা মোস্তফা তার বক্তব্যে বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আমাদের ই-কমার্স প্ল্যাটফর্মে যেতে হবে। এ প্রশিক্ষণের মাধ্যমে আপনাদের হাতে কলমে দেখানো হবে কীভাবে একটি ই-কমার্স প্ল্যাটফর্ম তৈরি করতে হয়। সিডব্লিউসিসিআই এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও এফবিসিসিআই পরিচালক ডা. মুনাল মাহবুব তার বক্তব্যে বলেন, ফেইসবুক মূলত নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম, ব্যবসার প্ল্যাটফর্ম নয়। ফেইসবুক ব্যবসায় সবচেয়ে বড় সমস্যা হলো নিশ্চয়তার অভাব। তাই এখনই ই-কমার্স প্ল্যাটর্মেও দিকে যাওয়া খুবই জরুরি।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিডব্লিউসিসিআই এর ভাইস প্রেসিডেন্ট শামীম মোরশেদ, সীমা খাতুন এবং পরিচালক নূজহাত নূয়েরী কৃষ্টি। অনুষ্ঠান শেষে সিডব্লিউসিসিআই-আইএলও প্রোগ্রেস প্রজেক্টের বিজনেস ডেভেলপমেন্ট সাপোর্ট সার্ভিসের এডভাইসার এবং প্রশিক্ষণের প্রশিক্ষক মোঃ হাফিজুর রহমান মূল সেশন পরিচালনা করেন।

এই বিভাগের সব খবর

মিয়ানমারে পাচারকালে ৬০০ বস্তা সিমেন্ট উদ্ধার, আটক ৫

মিয়ানমারে পাচারকালে ৬০০ বস্তা সিমেন্ট উদ্ধারসহ পাঁচ পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। আজ কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, গতকাল...

চট্টগ্রামে ফুটবল খেলার সময় গোলপোস্ট ভেঙে প্রাণ গেল তরুণের

নগরীর হালিশহর বেগমজান উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় মাহিদুল ইসলাম (১৯) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। গোল করার পর আনন্দ প্রকাশ...

কর্ণফুলীতে রডবোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে ৩ শ্রমিক আহত

কর্ণফুলী উপজেলায় রডবোঝাই একটি ট্রাকের ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে বিলে পড়ে যাওয়ার ঘটনায় তিন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৩ জুলাই) ভোর সাড়ে ৫টার...

সর্বশেষ

মিয়ানমারে পাচারকালে ৬০০ বস্তা সিমেন্ট উদ্ধার, আটক ৫

মিয়ানমারে পাচারকালে ৬০০ বস্তা সিমেন্ট উদ্ধারসহ পাঁচ পাচারকারীকে আটক...

চট্টগ্রামে ফুটবল খেলার সময় গোলপোস্ট ভেঙে প্রাণ গেল তরুণের

নগরীর হালিশহর বেগমজান উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলতে গিয়ে...

কর্ণফুলীতে রডবোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে ৩ শ্রমিক আহত

কর্ণফুলী উপজেলায় রডবোঝাই একটি ট্রাকের ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ...

মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব...

পাকিস্তানে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪০

পাকিস্তানের বেলুচিস্তানে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ৪০...

আলজেরিয়াকে হারিয়ে শেষ ষোলতে সুইজারল্যান্ড

আলজেরিয়াকে ২-০ গোলে পরাজিত করে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত...