শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

কন্যাসন্তানের মা হলেন শুভশ্রী

- Advertisement -
Single page 1st Paragraph

কন্যাসন্তানের মা হলেন টালিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) কলকাতার একটি বেসরকারি হাসপাতালে দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী। কন্যাসন্তানের বিষয়টি নিশ্চিত করেছেন রাজ চক্রবর্তী।

রাজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এই খবর দিয়ে লিখেছেন,‘আমাদের বাড়ি দুটি মিষ্টি ছোট ভালোবাসায় পূর্ণতা পেল। আমরা অত্যন্ত আনন্দিত! আমাদের ছোট্ট রাজকুমারীর জন্য অনেক ভালোবাসা এবং আশীর্বাদ চাই।

চলতি বছরের জুন মাসে দ্বিতীয় সন্তান আসার সুখবর জানিয়েছিলেন রাজ এবং শুভশ্রী। তখনই চার মাস কেটে গিয়েছিল। ওই সময় কাজ ও ক্যারিয়ার নিয়ে ব্যস্ত ছিলেন অভিনেত্রী। সে সময় ‘ডান্স বাংলা ডান্স’-এর শুটিংও করছিলেন তিনি।

এর আগে সকালে হাসপাতালে যাওয়ার সময় শুভশ্রীর সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে রাজ চক্রবর্তী লিখেছেন, ‘ভেরি গুড মর্নিং’। স্বামী-স্ত্রী দুজনের হাতের আঙুল শুভশ্রীর বেবি বাম্পের দিকে ছিল! হাসপাতালের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে এই ছবি তোলেন তারা। এরপর থেকে শুভেচ্ছা বার্তায় ভাসছেন এই দম্পতি।

প্রসঙ্গত, ২০১৮ সালের মে মাসে পরিচালক রাজ চক্রবর্তীকে বিয়ে করেন অভিনেত্রী। তারপর করোনা পরিস্থিতির সময় প্রথমবার মা হওয়ার কথা ঘোষণা করেন শুভশ্রী। ২০২০ সালের ১২ সেপ্টেম্বর তাদের ঘর আলো করে জন্ম নেয় পুত্র ইউভান।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে বিশুদ্ধ পানির সংকট নিরসনে নতুন মডেলে কাজ শুরু : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘চট্টগ্রাম মহানগরীতে বিশুদ্ধ পানির সংকট নিরসন ও জনদুর্ভোগ লাঘবে নতুন মডেলে কাজ শুরু হয়েছে। পতেঙ্গার...

সুড়ঙ্গপথে পালালো ‘সন্ত্রাসী বগা’, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরীর খুলশীতে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন ওরফে বগাকে (৪২) গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে খুলশীর ওয়্যারলেস...

রাউজানে দুর্বৃত্তের গুলিতে যুবক খুন

রাউজান উপজেলার দুর্বৃত্তের গুলিতে মো. করিম (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে উপজেলার উড়কিরচর ইউনিয়নের কেরানী হাট এলাকায়...

সর্বশেষ

চট্টগ্রামে বিশুদ্ধ পানির সংকট নিরসনে নতুন মডেলে কাজ শুরু : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,...

সুড়ঙ্গপথে পালালো ‘সন্ত্রাসী বগা’, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরীর খুলশীতে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন...

রাউজানে দুর্বৃত্তের গুলিতে যুবক খুন

রাউজান উপজেলার দুর্বৃত্তের গুলিতে মো. করিম (৩৬) নামে এক...

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...