মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, ২০০৪ সালে বিএনপি-জামায়াত রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে তারেক জিয়া ও হাওয়া ভবনের নির্দেশে আওয়ামী লীগ তথা যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দদের হত্যার মাধ্যমে যে নীল নকশা প্রণয়ন করেছিল তারই রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার শহীদ ছাত্রনেতা মহিম উদ্দিন মহিম। এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং তারেক জিয়াকে দেশে এনে সর্বোচ্চ শান্তির দাবি জানাই।
২৯ নভেম্বর সকাল ১১টায় এমইএস কলেজ ছাত্রসংসদের সাবেক ভিপি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপ পাঠাগার সম্পাদক শহীদ ছাত্রনেতা শহীদ মহিম উদ্দিনের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নগরীর এক কমিউনিটি সেন্টারে শহীদ মহিম উদ্দিন স্মৃতি সংসদের উদ্যোগে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে মিলাদ ও দোয়া মাহফিল, হযরত খাজা গরিব উল্লাহ শাহ মাজার প্রাঙ্গণে শহীদ মহিম উদ্দিনের কবরে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
স্মরণসভায় ওমরগণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ও মহানগর আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবরের সভাপতিত্বে এবং নগর ছাত্রলীগের সাবেক সভাপতি এম আর আজিম ও মহানগর যুবলীগের সহ সভাপতি নুরুল আনোয়ারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন চসিক মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় পরিষদ সদস্য মো. শফর আলী, মুক্তিযোদ্ধা বিজয় মেলা পরিষদের মহাসচিব মুক্তিযোদ্ধা মো. ইউনুছ, মহানগর যুবলীগের সাবেক আহŸায়ক মহিউদ্দিন বাচ্চু এমপি, নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, আইন বিষয়ক সম্পাদক এড. ইফতেখার সাইমুল চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, শহীদ মহিম উদ্দিনের ভাই ও প্যানেল মেয়র এম গিয়াস উদ্দিন, সাবেক কাউন্সিলর কফিল উদ্দিন, মোহাম্মদ ইউনূস, মাহবুবুল হক সুমন, মিথুন বড়ুয়া, দেবাশীষ নাথ দেবু, হাসান মনসুর, সাইফুল আলম বাবু, আবুল হোসেন আবু, কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরী, আজিজুর রহমান, মনোয়ার আলম নোবেল, নুরুল আজিম রনি, ইয়াছির আরাফাত কচি প্রমুখ।
উপস্থিত ছিলেন কাউন্সিলরবৃন্দ, নগর ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, আওয়ামী লীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ সহ সাবেক নেতৃবৃন্দ। চসিক মেয়র এম রেজাউল করিম চৌধুরী বলেন, শহীদ ছাত্রনেতা মহিম উদ্দিনের নামে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে একটি রাস্তার নামকরণ করা হবে।’
সভাপতির বক্তব্যে হেলাল আকবর চৌধুরী বাবর বলেন, তৎকালীন সরকারের কালো বাহিনীর মাধ্যমে শহীদ ছাত্রনেতা মহিমকে নৃশংসভাবে খুন করে তৎকালীন যুব ও ছাত্রনেতাদের দাবিয়ে রাখতে চেয়েছিল। মহিমের এই ত্যাগকে সামনে রেখে আমরা নতুনভাবে বলীয়ান হয়ে এই চট্টগ্রাম মাটিতে তাদের পরাজয় নিশ্চিত করেছি।

