বুধবার, ২৯ জুলাই ২০২৬

নিউজিল্যান্ডকে চাপে রেখেছে বাংলাদেশের স্পিনাররা

- Advertisement -
Single page 1st Paragraph

নিউজিল্যান্ডের বিপক্ষে সিলেট টেস্টের প্রথম ইনিংসে ৩১০ রানে অলআউট হয় স্বাগতিক বাংলাদেশ। জবাবে নিজেদের প্রথম ইনিংস শুরু করে দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষে ২৪ ওভারে ২ উইকেটে ৭৮ রান করেছে নিউজিল্যান্ড। ৮ উইকেট হাতে নিয়ে ২৩২ রানে পিছিয়ে কিউইরা।
৩৬ রানের জুটির পর ১৩তম ওভারে নিউজিল্যান্ডের উদ্বোধনী জুটি ভাঙ্গেন বাংলাদেশের স্পিনার তাইজুল ইসলাম। ২১ রান করা লাথাম শিকার হন তাইজুলের ।
১৬তম ওভারে নিউজিল্যান্ড শিবিরে দ্বিতীয় আঘাত হানেন আরেক স্পিনার মেহেদি হাসান মিরাজ। ডেভন কনওয়েকে ১২ রানে বিদায় দেন মিরাজ। ৪৪ রানে দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে নিউজিল্যান্ড।
তৃতীয় উইকেটে ৫১ বলে অবিচ্ছিন্ন ৩৪ রান করে মধ্যাহ্ন-বিরতিতে যান কেন উইলিয়ামসন ও হেনরি নিকোলস। উইলিয়ামসন ২৬ ও নিকোলস ১১ রানে অপরাজিত আছেন। বাংলাদেশের তাইজুল ও মিরাজ ১টি করে উইকেট নেন।
এর আগে, দিনের প্রথম বলে বাংলাদেশের শেষ উইকেটের পতন হয়। আগের দিন ১৩ রানে অপরাজিত থাকা শরিফুল ইসলামকে লেগ বিফোর আউট করে বাংলাদেশ ইনিংসের ইতি টানেন নিউজিল্যান্ডের অধিনায়ক পেসার টিম সাউদি। ৮ রানে অপরাজিত থাকেন তাইজুল ইসলাম।
বাংলাাদেশের পক্ষে ওপেনার মাহমুদুল হাসান জয় সর্বোচ্চ ৮৬ রান করেন। এছাড়া অধিনায়ক নাজমুল হোসেন শান্ত-মোমিনুল হক ৩৭ রান করে, নুরুল হাসান ২৯, অভিষেক হওয়া শাহাদাত হোসেন ২৪ ও মেহেদি হাসান মিরাজ ২০ রান করেন।
নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস ৫৩ রানে ৪ উইকেট নেন। কাইল জেমিসন-আজাজ প্যাটেল ২টি করে এবং ইশ সোধি-সাউদি ১টি করে উইকেট নেন।
প্রথম দিন শেষে ৮৫ ওভারে ৯ উইকেটে ৩১০ রান করেছিলো বাংলাদেশ।

এই বিভাগের সব খবর

সমাজে শ্রেণি বৈষম্য দূর করতে সরকার কাজ করে যাচ্ছে : ভূমিমন্ত্রী

মাত্র ১২৫ টাকা খরচ করে কোনো প্রকার উৎকোচ বা তদবির ছাড়াই সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় সরকারি চাকরিতে যোগদানকারী নতুন পেশকারদের মনোভাবের প্রশংসা করে ভূমিমন্ত্রী মো....

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, আহত সারজিস-নাসীরুদ্দীন

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের গাড়িবহরে হামলা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে শহরের...

আকবরশাহে চুরির ঘটনায় গ্রেপ্তার ২, ১০ ভরি স্বর্ণালংকার উদ্ধার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) আকবরশাহ থানার অভিযানে একটি চুরির ঘটনার রহস্য উদ্ঘাটিত হয়েছে। এ ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে চুরি...

সর্বশেষ

সমাজে শ্রেণি বৈষম্য দূর করতে সরকার কাজ করে যাচ্ছে : ভূমিমন্ত্রী

মাত্র ১২৫ টাকা খরচ করে কোনো প্রকার উৎকোচ বা...

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, আহত সারজিস-নাসীরুদ্দীন

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী...

আকবরশাহে চুরির ঘটনায় গ্রেপ্তার ২, ১০ ভরি স্বর্ণালংকার উদ্ধার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) আকবরশাহ থানার অভিযানে একটি চুরির...

মিরসরাই শিল্পাঞ্চলে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী তুরস্কের সানকো

বাংলাদেশের বস্ত্র ও পাট খাতে বড় ধরনের বিনিয়োগের আগ্রহ...

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই : মির্জা ফখরুল

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ডাক দিয়েছেন স্থানীয়...

বান্দরবানে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ

জেলার আলীকদম উপজেলায় আজ কৃষকদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন এবং...