বুধবার, ২৯ জুলাই ২০২৬

টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠাল অস্ট্রেলিয়া

- Advertisement -
Single page 1st Paragraph

বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে টসে জিতে স্বাগতিক ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছে অস্ট্রেলিয়া। রোববার (১৯ নভেম্বর) দুপুর ২টায় আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে টসের জন্য নামেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা ও অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। টসে জিতে প্রথমে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান প্যাট কামিন্স।

অস্ট্রেলিয়া রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন। আর স্বাগতিক ভারত শিরোপা উঁচিয়ে ধরেছে দুবার। দুই দলের সামনেই এই পরিসংখ্যানকে আরও সমৃদ্ধ করার সুযোগ।

২০ বছর পর ফের বিশ্বমঞ্চের ফাইনালে পরস্পরকে মোকাবিলা করবে দল দুটি। ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে হয়েছিল তাদের লড়াই। সেবার একপেশে ম্যাচে ১২৫ রানের বিশাল ব্যবধানে জিতে চ্যাম্পিয়ন হয়েছিল অজিরা। তাদের ২ উইকেটে ৩৫৯ রানের জবাবে ভারত গুটিয়ে গিয়েছিল ২৩৪ রানেই।

ভারতের একাদশ :

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজ।

অস্ট্রেলিয়ার একাদশ :

প্যাট কামিন্স (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মারনাস লাবুশেন, জশ ইংলিস (উইকেটকিপার), অ্যাডাম জ্যাম্পা, মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউড।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার

চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জুলাই) গভীর রাতে যশোর শহরের ঝুমঝুমপুর সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে চট্টগ্রাম...

জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা, জুলাই যোদ্ধাদের কল্যাণে ব্যয়ের নির্দেশ

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও সেই তথ্য গোপন করে হাইকোর্টে রিট আবেদন করায় শিল্পপ্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা করেছেন...

এমপি সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসন থেকে নির্বাচিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রার্থী সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে কোন বাধা নেই বলে জানিয়েছেন...

সর্বশেষ

চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার

চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ।...

জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা, জুলাই যোদ্ধাদের কল্যাণে ব্যয়ের নির্দেশ

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও সেই...

এমপি সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসন থেকে নির্বাচিত বাংলাদেশ...

সংকটাপন্ন ইতালির কোচ হিসেবে আবারও ফিরলেন মানচিনি

টানা তিনটি বিশ্বকাপের মূল পর্বে উঠতে ব্যর্থ ইতালি জাতীয়...

সমাজে শ্রেণি বৈষম্য দূর করতে সরকার কাজ করে যাচ্ছে : ভূমিমন্ত্রী

মাত্র ১২৫ টাকা খরচ করে কোনো প্রকার উৎকোচ বা...

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, আহত সারজিস-নাসীরুদ্দীন

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী...