সোমবার, ৬ জুলাই ২০২৬

মানুষের সেবার মাধ্যমেই দেশকে এগিয়ে নিতে চাই : আজাদী সম্পাদক

- Advertisement -
Single page 1st Paragraph

একুশে পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক বলেছেন, মানবসেবার চেয়ে বড় কিছুই নেই। আপনারা স্ব স্ব অবস্থান থেকে সেবার হাতকে প্রসারিত করুন। সেবার মাধ্যমে আমরা বেঁচে থাকতে চাই, সেবার মাধ্যমেই দেশকে এগিয়ে নিতে চাই, সমৃদ্ধ করতে চাই। নিজকে প্রবীণ ভাবতে রাজী নন বলে উল্লেখ করে আজাদী সম্পাদক বলেন, জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করবো, চারপাশের মানুষকে সুখী করে সামনের দিকে পা বাড়ান।

তিনি গত শনিবার রাতে দি সিনিয়র সিটিজেন্স সোসাইটি চট্টগ্রাম শাখার প্রবীণ দিবস ও পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখছিলেন।

চিটাগাং ক্লাবে অনুষ্ঠিত এ আয়োজনে স্বাগত বক্তব্য রাখেন সোসাইটির চট্টগ্রাম শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এ এম কামাল উদ্দিন চৌধুরী।

যুগ্ম সম্পাদক দিলীপ দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিরাজুল হক আনচারী, প্রফেসর ডা. মাহমুদুল হক, নজমুল হক চৌধুরী, অধ্যাপক এমডি এম কামাল উদ্দিন চৌধুরী, সাংবাদিক মো. ইসকান্দর আলী চৌধুরী, মুক্তিযোদ্ধা ফজল আহমদ, প্রফেসর ড. মোহাম্মদ আলী চৌধুরী, শাহজাহান, আবু জাফর, মো. নুরুল আলম, সাংবাদিক এম নাসিরুল হক, সিরাজুল করিম মানিক ও ডা. দুলাল দাশ।

অনুষ্ঠানে অসহায় এক ব্যক্তিকে একটি সেলাই মেশিন ও অপর ব্যক্তিকে আর্থিক অনুদান তুলে দেয়া হয়।

এই বিভাগের সব খবর

দক্ষতাভিত্তিক অভিবাসনে গুরুত্বারোপ, আইওএমের সহযোগিতা চান শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আজ পুনরায় নিশ্চিত করে বলেছেন, বাংলাদেশের অভিবাসন খাতকে দক্ষতাভিত্তিক, অধিকারভিত্তিক এবং সুশাসননির্ভর ব্যবস্থায় রূপান্তর করা সরকারের অগ্রাধিকার। এ লক্ষ্যে...

যোগদানের মাত্র ১৭ দিনে সদরঘাট থানার ওসির বদলি

যোগদানের মাত্র ১৭ দিনের মাথায় চট্টগ্রাম মহানগরের সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরীফকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) লাইনওয়ারে বদলি করা হয়েছে। রোববার (৫...

মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নিহত

মীরসরাইয়ে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আলাউদ্দিন (৩৫) নিহত হয়েছেন। রবিবার (৫ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার জাতীয়...

সর্বশেষ

দক্ষতাভিত্তিক অভিবাসনে গুরুত্বারোপ, আইওএমের সহযোগিতা চান শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আজ পুনরায় নিশ্চিত করে...

যোগদানের মাত্র ১৭ দিনে সদরঘাট থানার ওসির বদলি

যোগদানের মাত্র ১৭ দিনের মাথায় চট্টগ্রাম মহানগরের সদরঘাট থানার...

মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নিহত

মীরসরাইয়ে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে উপজেলা আনসার ও...

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে...

পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাক টিকেট উন্মোচন প্রধানমন্ত্রীর

জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন...

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, হতে পারে অতি ভারী বর্ষণও

ময়মনসিংহ, খুলনা বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়...