শনিবার, ১৩ জুন ২০২৬

‘আবুল কালাম বেলালের কবিতায় স্বতন্ত্র একটি স্বর আছে’

- Advertisement -
Single page 1st Paragraph

কবি ও শিশুসাহিত্যিক আবুল কালাম বেলাল–এর ‘নির্বাচিত কিশোর কবিতা’ গ্রন্থের প্রকাশনা উৎসবে আলোচকরা বলেছেন, কবি আবুল কালাম বেলালের গ্রন্থে বেশ কয়েকটি কবিতায় পাখির কথা এসেছে। তিনি পাখির উপমায় নতুন–নতুন ভাবে আমাদের কাছে চিত্রকল্পের উপস্থাপন করেছেন। কিশোর কবিতায় তার একটি স্বতন্ত্র স্বর আছে। তিনি একটি নিজস্ব আবহ তৈরি করেছেন। তার অনেক উল্ল্যেখযোগ্য কবিতা আছে যেগুলো তাকে অনেক উচ্চতায় নিয়ে গেছে। তিনি শব্দ দিয়ে কিশোর মনের ছবি এঁকেছেন। যেটি শিশু–কিশোর মনকে আকৃষ্ট করে। কবিতার এই বিশেষত্বের কারণে কবিতাগুলো সাধারণ পাঠকের মন ছুঁয়েছে। আবুল কালাম বেলাল চর্চায় নিরবচ্ছিন্ন থাকলে তার কবিতা সিলেবাসভুক্ত হবে নিঃসন্দেহে বলা যায়।

শৈলী প্রকাশনের উদ্যোগে ২২ সেপ্টেম্বর চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে অনুষ্ঠিত উৎসবে সভাপতিত্ব করেন কবি সাংবাদিক রাশেদ রউফ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রাবন্ধিক–গবেষক ড. আহমেদ মাওলা। তিনি বলেন, স্বরবৃত্তের দেয়াল ভেঙে নানান ছন্দে আবুল কালাম বেলাল তার কবিতায় উপস্থাপন করেছেন দেশপ্রেম, প্রকৃতি, কিশোর মনস্কতা। দ্বিতীয় থেকে পরবর্তীতে গ্রন্থের কবিতাগুলোতে তিনি ক্রমান্বয়ে সংহত এবং বিষয়–ভাবনায় যত্নশীল হতে দেখা যায়। অত্যন্ত দক্ষতার সাথে তিনি সেসব কবিতা উপস্থাপন করেছেন। তিনি বিভিন্ন ঋতুর ছবি এঁকেছেন নৈসর্গিকভাবে। নৈসর্গের সাথে মানব মনের মিতালি ঘটিয়েছেন কবি, এটাই কিশোর কবিতার অন্যতম বৈশিষ্ট্য, চিরায়ত এবং বর্ণিল।

গ্রন্থসহ প্রবন্ধের উপর আলোচনায় অংশ নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রাবন্ধিক ও গবেষক ড. উদিতি দাশ সোমা, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কথাসাহিত্যিক অধ্যাপক ড. আজাদ বুলবুল। অনুষ্ঠানে ‘নির্বাচিত কিশোর কবিতা’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ।

এই বিভাগের সব খবর

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন । তিনি আজ দুপুরে পিএমখালি ইউনিয়নের পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে (৪৫) দিনদুপুরে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার (১৩ জুন) দুপুর...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্য নাঈম হাসানকে সিএনজিচালিত অটোরিকশা থেকে নামিয়ে হেনস্তা ও জোরপূর্বক থানায় নিয়ে যাওয়ার অভিযোগ...

সর্বশেষ

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট...

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই...

নিজে গাড়ী চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে গেলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিমানবন্দরে নেমে নিজেই গাড়ি চালিয়ে...

রাঙ্গুনিয়ায় শিশু ও নারী নির্যাতনের প্রতিবাদে প্রতিবন্ধী ইমপ্যাক্ট গ্রুপের র‍্যালি অনুষ্ঠিত

সারাদেশে শিশু ও নারীর প্রতি সহিংসতা ও নির্যাতনের প্রতিবাদে...