মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

এক্সে ঢুকলেই এখন গুনতে হবে টাকা

- Advertisement -
Single page 1st Paragraph

কয়েকমাস আগেই টুইটারের নাম পরিবর্তন করে নতুন নাম রাখা হয় এক্স। টুইটার কিনে নেয়ার পর এক এক করে অনেক পরিবর্তন নিয়ে এসেছেন ধনকুবের ইলন মাস্ক। এবার ব্যবহারকারীদের জন্য বেঁধে দিলেন নতুন শর্ত। এখন থেকে এক্সে প্রবেশ করলেই নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধ করতে হবে। এমনটাই জানিয়েছেন ইলন মাস্ক।

বট থেকে রক্ষা পেতেই এই নিয়ম চালু করা হচ্ছে বলে জানা যায়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনইয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সম্প্রতি এক বৈঠকে এমনটাই জানিয়েছেন এক্সের মালিক ইলন মাস্ক।

টেসলার মালিক বলেন, মাসিক হারে অল্প পরিমাণ অর্থ পরিশোধের সিস্টেম চালু করার দিকে হাঁটছি। তবে এ নিয়ে এক্স থেকে কোনো বিবৃতি প্রকাশ করা হয়নি। তিনিও বিস্তারিত জানাননি।

বট ও ভুয়া আইডির সমস্যা থেকে সাইট ঠিক রাখার ব্যাপারে মালিক হওয়ার আগে থেকেই কথা বলে আসছেন ইলন মাস্ক। এ কারণে তিনি টুইটার কিনতেও রাজি ছিলেন না। যদিও পরে কিনতে বাধ্য হন তিনি।

কেনার পর থেকেই পেমেন্ট সিস্টেম চালু করেন ইলন মাস্ক। তবে তখন কেবল বিশেষ সুবিধার ক্ষেত্রেই এই পেমেন্ট সিস্টেম ছিল। এর নাম দেওয়া হয় ‘এক্স প্রিমিয়াম’। তবে এতদিন বাকিরা ফ্রি এক্স ব্যবহার করতে পারতেন। এবার দিতে হবে টাকা।

এই বিভাগের সব খবর

বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান

বাংলাদেশে স্বাস্থ্যসেবা, স্বাস্থ্য গবেষণা, মাতৃ ও শিশুস্বাস্থ্য এবং আধুনিক চিকিৎসা অবকাঠামোর উন্নয়নে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। আজ...

রাঙ্গামাটিতে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

জেলায় আজ জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। রাঙ্গামাটি পৌরসভার আয়োজনে এবং নগর পরিচালনা ও...

বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠক: ৬.৩ বিলিয়ন ডলার বেসরকারি বিনিয়োগ নিয়ে আলোচনা

বাংলাদেশের জ্বালানি, অবকাঠামো ও আইসিটি খাতে ১ ট্রিলিয়ন জাপানি ইয়েন (৬.৩ বিলিয়ন মার্কিন ডলার) বেসরকারি বিনিয়োগ নিয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের...

সর্বশেষ

বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান

বাংলাদেশে স্বাস্থ্যসেবা, স্বাস্থ্য গবেষণা, মাতৃ ও শিশুস্বাস্থ্য এবং আধুনিক...

রাঙ্গামাটিতে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

জেলায় আজ জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া...

বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠক: ৬.৩ বিলিয়ন ডলার বেসরকারি বিনিয়োগ নিয়ে আলোচনা

বাংলাদেশের জ্বালানি, অবকাঠামো ও আইসিটি খাতে ১ ট্রিলিয়ন জাপানি...

বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠক: জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির মধ্যে...

ঘূর্ণিঝড় ‘অর্ণব’: দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড়...

জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বকে অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি...