মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

আইফোনের দাম কমল, সস্তায় মিলছে যেসব মডেল

- Advertisement -
Single page 1st Paragraph

অ্যাপেলপ্রেমীদের জন্য নতুন ফিচার নিয়ে আইফোন ১৫ সিরিজের বেশ কয়েকটি মডেল বাজারে নিয়ে এসেছে অ্যাপেল কোম্পানী কর্তৃপক্ষ। সর্বশেষ সংস্করণের মধ্যে রয়েছে- আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৫ প্রো এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স।
এদিকে প্রতিবছরের ন্যায় এবারও অ্যাপেল কর্তৃপক্ষ তাদের পুরনো মডেলের ফোন গুলোর দাম কমিয়েছে। কিছু মডেলের ফোন বাজার থেকে তুলে নিয়েছে। চাইলে আপনিও জেনে নিতে পারেন পুরনো মডেলের আইফোন গুলোর দাম।
অ্যাপল আইফোন ১৪ (১২৮ জিবি): দাম ৬৯ হাজার ৯০০ রুপি। এই মডেলটি ৭৯,৯০০ রুপিতে বাজারে এসেছিল। এখন এটির দাম ১০ হাজার রুপি কমানো হয়েছে।

অ্যাপল আইফোন ১৪ (২৫৬ জিবি): দাম ৭৯ হাজার ৯০০ রুপি।

অ্যাপল আইফোন ১৪ (৫১২ জিবি): দাম ৯৯ হাজার ৯০০ রুপি। আগে এই ফোনের দাম ছিল ১ লাখ ৯ হাজার ৯০০ রুপি। বর্তমানে কমেছে ১০ হাজার রুপি।

অ্যাপল আইফোন ১৪ প্লাস (১২৮ জিবি): দাম ৭৯ হাজার ৯০০ রুপি। এই ফোনটির দাম কমেছে ১০ হাজার রুপি। আগে ছিল ৮৯ হাজার ৯০০ রুপি।

অ্যাপল আইফোন ১৪ প্লাস (২৫৬ জিবি): দাম ৮৯ হাজার ৯০০ রুপি। আগে ছিল ৯৯ হাজার ৯০০ রুপি। ১০ হাজার রুপি কমেছে এখন।

অ্যাপল আইফোন ১৪ প্লাস (৫১২ জিবি): দাম ১ লাখ ৯ হাজার ৯০০ রুপি। ১ লাখ ১৯ হাজার ৯০০ রুপি থেকে দাম কমেছে ১০ হাজার রুপি।

অ্যাপল আইফোন ১৩ (১২৮ জিবি): দাম ৫৯ হাজার ৯০০ রুপি। দাম কমেছে ২০ হাজার রুপি।

অ্যাপল আইফোন ১৩ (২৫৬ জিবি): দাম ৬৯ হাজার ৯০০ রুপি। এই ফোনটি যখন বাজারে এসেছিল তখন দাম ছিল ৮৯ হাজার ৯০০ রুপি। দাম কমেছে ২০ হাজার রুপি।

অ্যাপল আইফোন ১৩ (৫১২ জিবি): দাম ৮৯ হাজার ৯০০ রুপি। ১ লাখ ৯ হাজার ৯০০ রুপি থেকে দাম কমে এখন বিক্রি হচ্ছে ৮৯ হাজার ৯০০ রুপিতে।

অ্যাপল আইফোন ১২ (৬৪ জিবি): দাম ৪৮ হাজার ৯৯০ রুপি। আগে এটির দাম ছিল ৬৫ হাজার ৯০০ রুপি। ১৬ হাজার ৯১০ রুপি কমেছে দাম।

অ্যাপল আইফোন ১২ (২৫৬ জিবি): দাম ৬৪ হাজার ৯৯০ রুপি। ৮০ হাজার ৯০০ থেকে কমিয়ে এখন বিক্রি হচ্ছে ৬৪ হাজার ৯৯০ রুপিতে। দাম কমেছে ১৯ হাজার ৯১০ রুপি।

এদিকে আইফোন ১৫ প্রো ম্যাক্স হতে যাচ্ছে এবারের সবচেয়ে দামি ফোন। স্টেইনলেস স্টিলের পরিবর্তে টাইটানিয়াম চ্যাসিস ও পেরিস্কোপ ক্যামেরা সিস্টেম ব্যবহারের জন্য আইফোন ১৫ প্রো ম্যাক্সের দাম বাড়বে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। যুক্তরাষ্ট্রের বাজারে আইফোন ১৫ প্রো ম্যাক্স মডেলের দাম হতে পারে ১ হাজার ২৯৯ ডলার, আইফোন ১৫ প্রো মডেল ১ হাজার ৯৯ ডলার আর আইফোন ১৫ মডেলের দাম হতে পারে ৭৯৯ ডলার।

এই বিভাগের সব খবর

বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান

বাংলাদেশে স্বাস্থ্যসেবা, স্বাস্থ্য গবেষণা, মাতৃ ও শিশুস্বাস্থ্য এবং আধুনিক চিকিৎসা অবকাঠামোর উন্নয়নে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। আজ...

রাঙ্গামাটিতে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

জেলায় আজ জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। রাঙ্গামাটি পৌরসভার আয়োজনে এবং নগর পরিচালনা ও...

বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠক: ৬.৩ বিলিয়ন ডলার বেসরকারি বিনিয়োগ নিয়ে আলোচনা

বাংলাদেশের জ্বালানি, অবকাঠামো ও আইসিটি খাতে ১ ট্রিলিয়ন জাপানি ইয়েন (৬.৩ বিলিয়ন মার্কিন ডলার) বেসরকারি বিনিয়োগ নিয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের...

সর্বশেষ

বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান

বাংলাদেশে স্বাস্থ্যসেবা, স্বাস্থ্য গবেষণা, মাতৃ ও শিশুস্বাস্থ্য এবং আধুনিক...

রাঙ্গামাটিতে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

জেলায় আজ জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া...

বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠক: ৬.৩ বিলিয়ন ডলার বেসরকারি বিনিয়োগ নিয়ে আলোচনা

বাংলাদেশের জ্বালানি, অবকাঠামো ও আইসিটি খাতে ১ ট্রিলিয়ন জাপানি...

বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠক: জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির মধ্যে...

ঘূর্ণিঝড় ‘অর্ণব’: দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড়...

জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বকে অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি...